পরিবেশ পরিচিতি সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২ সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের অধ্যায়-২ থেকে গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করছি।# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর:১। কিছু সম্পদ আছে যেগুলোর মালিক ব্যক্তি বা—।উত্তর: কিছু সম্পদ আছে যেগুলোর মালিক ব্যক্তি বা পরিবার।২। পরিবারের বাইরে যা কিছু সম্পদ আছে সবই সামাজিক বা—সম্পদ।উত্তর: পরিবারের বাইরে যা কিছু সম্পদ আছে সবই সামাজিক বা রাষ্ট্রীয় সম্পদ।৩। রাষ্ট্র আমাদের সবচেয়ে বড়—সংগঠন।উত্তর: রাষ্ট্র আমাদের সবচেয়ে বড় কল্যাণকর সংগঠন।৪। রাষ্ট্রীয় সম্পদকে—বলা হয়।উত্তর: রাষ্ট্রীয় সম্পদকে জনসম্পদও বলা হয়।৫। আমাদের এলাকার বিদ্যালয়, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আমাদের—সম্পদ।উত্তর: আমাদের এলাকার বিদ্যালয়, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সামাজিক সম্পদ।৬। বিদ্যালয় আমাদেরকে—হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।উত্তর: বিদ্যালয় আমাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।৭। বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানকে জাতি গঠনের—বলে।উত্তর: বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানকে জাতি গঠনের কারখানা বলে।৮। বিদ্যালয় আমাদের গুরুত্বপূর্ণ—সম্পদ।উত্তর: বিদ্যালয় আমাদের গুরুত্বপূর্ণ সামাজিক সম্পদ।৯। আমরা বিদ্যালয়ের প্রতিটি জিনিস—সহকারে ব্যবহার করব।উত্তর: আমরা বিদ্যালয়ের প্রতিটি জিনিস যত্ন সহকারে ব্যবহার করব।১০। বিদ্যালয়ে আমরা শিক্ষকের—গাছ লাগাবো।উত্তর: বিদ্যালয়ে আমরা শিক্ষকের তত্ত্বাবধানে গাছ লাগাবো।১১। রাষ্ট্র পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আমাদের গুরুত্বপূর্ণ—সম্পদ।উত্তর: রাষ্ট্র পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আমাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ।১২। ময়লা ফেলার—জায়গায় ময়লা ফেলব।উত্তর: ময়লা ফেলার নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলব।১৩। পাঠাগার একটি—সামাজিক সম্পদ।উত্তর: পাঠাগার একটি গুরুত্বপূর্ণ সামাজিক সম্পদ।১৪। বই মানুষের সবচেয়ে—বন্ধু।উত্তর: বই মানুষের সবচেয়ে উপকারী বন্ধু।১৫। পাঠাভ্যাস আমাদের মনকে—করে, প্রফুল্ল রাখে।উত্তর: পাঠাভ্যাস আমাদের মনকে আনন্দিত করে, প্রফুল্ল রাখে।১৬। আমাদের সমাজে বিভিন্ন—মানুষ বাস করে।উত্তর: আমাদের সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে।১৭। মসজিদ, মন্দির ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের—সম্পদ।উত্তর: মসজিদ, মন্দির ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের সামাজিক সম্পদ।১৮। মাছ আমাদের অন্যতম প্রধান—।উত্তর: মাছ আমাদের অন্যতম প্রধান খাদ্য।১৯। মাছ—পানিতে বাঁচতে পারে না।উত্তর: মাছ দূষিত পানিতে বাঁচতে পারে না।২০। রাষ্ট্রীয় সম্পদ দেশের—সম্পদ।উত্তর: রাষ্ট্রীয় সম্পদ দেশের জনগণের সম্পদ।২১। আমাদের দেশের অধিকাংশ মানুষ—।উত্তর: আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্র।২২। রাষ্ট্রীয় চিকিৎসা প্রতিষ্ঠান ও হাসপাতাল থেকে আমরা—সেবা পেয়ে থাকি।উত্তর: রাষ্ট্রীয় চিকিৎসা প্রতিষ্ঠান ও হাসপাতাল থেকে আমরা চিকিৎসা সেবা পেয়ে থাকি।২৩। গণমাধ্যম হিসেবে রাষ্ট্রীয় রেডিও,—ভূমিকাও অপরিসীম।উত্তর: গণমাধ্যম হিসেবে রাষ্ট্রীয় রেডিও, টেলিভিশনের ভূমিকাও অপরিসীম।২৪। নদীর তীরে নদী—গড়ে ওঠে।উত্তর: নদীর তীরে নদী বন্দর গড়ে ওঠে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল