পরিবেশ পরিচিতি সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩ ও ৪প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের অধ্যায়-৩ ও ৪ থেকে গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করছি।অধ্যায়-৩: সামাজিক গুণাবলি ও মূল্যবোধ# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর:২১। একতা,—ও সহযোগিতা সমাজের সবার মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে।উত্তর: একতা, সংঘবদ্ধতা ও সহযোগিতা সমাজের সবার মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে।২২। সমাজ উন্নয়নে — বিশেষ ভূমিকা রাখে।উত্তর: সমাজ উন্নয়নে বিদ্যালয় বিশেষ ভূমিকা রাখে।২৩। বিদ্যালয়ের — মেনে চলব।উত্তর: বিদ্যালয়ের নিয়ম কানুন মেনে চলব।২৪। পরিবারের — সেবা করব ও যত্ন নেব।উত্তর: পরিবারের বৃদ্ধ সদস্যদের সেবা করব ও যত্ন নেব।২৫। প্রতিটি ক্লাব, সংঘের নিজস্ব — রয়েছে।উত্তর: প্রতিটি ক্লাব, সংঘের নিজস্ব নিয়ম কানুন রয়েছে।২৬। সামাজিক মূল্যবোধ মানুষের প্রতি — করতে শেখায়।উত্তর: সামাজিক মূল্যবোধ মানুষের প্রতি সদাচরণ করতে শেখায়।২৭। সামাজিক মূল্যবোধ জীবনে — আনে। উত্তর: সামাজিক মূল্যবোধ জীবনে শৃঙ্খলা আনে। অধ্যায়—৪: শ্রমের গুরুত্ব# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর:১। সমাজে — থাকার জন্য সবাইকে কাজ করতে হয়।উত্তর: সমাজে বেঁচে থাকার জন্য সবাইকে কাজ করতে হয়।২। পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের — রাখে।উত্তর: পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সুস্থ রাখে।৩। — ও মন ভালো থাকলে লেখাপড়াও ভালো হয়।উত্তর: শরীর ও মন ভালো থাকলে লেখাপড়াও ভালো হয়।৪। নিয়মিত গোসলখানা ও — পরিষ্কার করতে হবে।উত্তর: নিয়মিত গোসলখানা ও শৌচাগার পরিষ্কার করতে হবে।৫। নালা — পরিষ্কার রাখতে হবে।উত্তর: নালা-নর্দমা পরিষ্কার রাখতে হবে।৬। বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর রাখা— দায়িত্ব।উত্তর: বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর রাখা সকলের দায়িত্ব।৭। কোনো কোনো পেশার মানুষ— শ্রম বা দৈহিক পরিশ্রম করে নানা কাজ করেন।উত্তর: কোনো কোনো পেশার মানুষ কায়িক শ্রম বা দৈহিক পরিশ্রম করে নানা কাজ করেন।৮। কৃষক ফসল উৎপাদন করে আমাদের—যোগান দেন।উত্তর: কৃষক ফসল উৎপাদন করে আমাদের খাদ্যের যোগান দেন।৯। জেলে মাছ ধরে আমাদের — চাহিদা মেটায়।উত্তর: জেলে মাছ ধরে আমাদের আমিষের চাহিদা মেটায়।১০। আমাদের গার্মেন্টস শ্রমিকের বেশির ভাগই —।উত্তর: আমাদের গার্মেন্টস শ্রমিকের বেশির ভাগই নারী।১১। দেশের সার্বিক উন্নতির জন্য নারী ও — মিলিত শ্রমের প্রয়োজন।উত্তর: দেশের সার্বিক উন্নতির জন্য নারী ও পুরুষের মিলিত শ্রমের প্রয়োজন।১২। সকল কাজেরই রয়েছে সমান —।উত্তর: সকল কাজেরই রয়েছে সমান গুরুত্ব।১৩। আমরা সবাই — মানুষের সেবা লাভ করি।উত্তর: আমরা সবাই শ্রমজীবী মানুষের সেবা লাভ করি।১৪। পাড়া বা মহল্লার রাস্তাঘাট — রাখতে হবে।উত্তর: পাড়া বা মহল্লার রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে।১৫। ফুলের টবে বা ঘরের কোণে পানি জমে থাকলে — জন্ম হয়।উত্তর: ফুলের টবে বা ঘরের কোণে পানি জমে থাকলে এডিস মশার জন্ম হয়।১৬। কোনো কাজই — নয়। উত্তর: কোনো কাজই ছোট নয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল