পরিবেশ পরিচিতি সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৯ ও ১০প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের অধ্যায়-৯ ও ১০ থেকে গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করছি।অধ্যায়-৯: পরিবেশ সংরক্ষণ১৩. পাহাড় কাটা ও জলাভূমি ভরাট ইত্যাদি — কাজ। উত্তর: পাহাড় কাটা ও জলাভূমি ভরাট ইত্যাদি বেআইনী কাজ। ১৪. অতিথি পাখি ধরা ও শিকার করা আইনত —।উত্তর: অতিথি পাখি ধরা ও শিকার করা আইনত নিষিদ্ধ।১৫. পরিবেশের সঙ্গে আমাদের রয়েছে — সম্পর্ক। উত্তর: পরিবেশের সঙ্গে আমাদের রয়েছে নিবিড় সম্পর্ক। ১৬. মাটি — খাদ্যগুণ নষ্ট করে। উত্তর: মাটি দূষণ খাদ্যগুণ নষ্ট করে। ১৭. দেশ থেকে হারিয়ে যাচ্ছে বিভিন্ন —।উত্তর: দেশ থেকে হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রাণী। ১৮. শিক্ষার অভাব ও অসচেতনতা — অন্যতম কারণ। উত্তর: শিক্ষার অভাব ও অসচেতনতা পরিবেশ দুষণের অন্যতম কারণ। ১৯. দূষিত পরিবেশ সব জীব ও প্রাণীর জন্য —। উত্তর: দূষিত পরিবেশ সব জীব ও প্রাণীর জন্য ক্ষতিকর। ২০. সুস্থ ও সুন্দর জীবনে যাপনের জন্য চাই সুন্দর ও — পরিবেশ। উত্তর: সুস্থ ও সুন্দর জীবনে যাপনের জন্য চাই সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ। অধ্যায়-১০: বাংলাদেশের জনসংখ্যা১. আমাদের দেশে আয়তনের তুলনায়—অনেক বেশি।উত্তর: আমাদের দেশে আয়তনের তুলনায় লোকসংখ্যা অনেক বেশি।২. জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে—।উত্তর: জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে ৯ম।৩. গত ৪০ বছরে জনসংখ্যা—চেয়েও বেশি বেড়েছে।উত্তর: গত ৪০ বছরে জনসংখ্যা দ্বিগুণের চেয়েও বেশি বেড়েছে।৪. বাংলাদেশে প্রতিবছর শতকরা—জন করে লোক বাড়ছে।উত্তর: বাংলাদেশে প্রতিবছর শতকরা ১.৩২ জন করে লোক বাড়ছে।৫. বাংলাদেশে প্রতিবছর প্রায়—টন খাদ্য ঘাটতি হয়ে থাকে।উত্তর: বাংলাদেশে প্রতিবছর প্রায় ২৫ লাখ টন খাদ্য ঘাটতি হয়ে থাকে।৬. খাদ্য ঘাটতির ফলে দেশের অনেক লোক—ও অপুষ্টির শিকার হয়।উত্তর: খাদ্য ঘাটতির ফলে দেশের অনেক লোক দারিদ্র্য ও অপুষ্টির শিকার হয়।৭. খাদ্যের পরই সুন্দর জীবনযাপনের জন্য প্রয়োজন পরিধেয়—।উত্তর: খাদ্যের পরই সুন্দর জীবনযাপনের জন্য প্রয়োজন পরিধেয় বস্ত্র।৮. বাসস্থান মানুষের একটি অন্যতম—চাহিদা।উত্তর: বাসস্থান মানুষের একটি অন্যতম মৌলিক চাহিদা।৯. শিক্ষিত জনসংখ্যা দেশের— ।উত্তর: শিক্ষিত জনসংখ্যা দেশের সম্পদ।১০. ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী এ দেশে সাক্ষরতার হার—।উত্তর: ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী এ দেশে সাক্ষরতার হার ৪৫.৩।১১. বাংলাদেশে জনসংখ্যা—বেড়ে চলেছে।উত্তর: বাংলাদেশে জনসংখ্যা দ্রুত বেড়ে চলেছে।১২. অতিরিক্ত যানবাহন প্রচণ্ড— সৃষ্টি করছে।উত্তর: অতিরিক্ত যানবাহন প্রচণ্ড যানজট সৃষ্টি করছে।১৩. অতিরিক্ত যানবাহনের ধোঁয়ায় বাতাস—হচ্ছে।উত্তর: অতিরিক্ত যানবাহনের ধোঁয়ায় বাতাস দূষিত হচ্ছে।১৪. বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ ১৯৯১ সালে ছিল—একর।উত্তর: বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ ১৯৯১ সালে ছিল ০.২৯ একর।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল