পরিবেশ পরিচিতি সমাজ
হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা অধ্যায়-১ প্রিয় শিক্ষার্থীরা, আদর ও ভালোবাসা নিও। ২০০৯ সমাপনী পরীক্ষার আলোকে আজ অধ্যায় একের এলাকার উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করছি।প্রশ্ন: সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: তোমার এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের নাম লেখ?উত্তর: আমার এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের নাম নিচে দেওয়া হলো।# রাস্তাঘাট নির্মাণ, সংস্কার ও সংরক্ষণ।# পুল, সাঁকো, সেতু, কালভার্ট নির্মাণ, সংস্কার ও সংরক্ষণ।# ধর্মীয় স্থান, সরকারি প্রতিষ্ঠান ও সম্পদ সংরক্ষণ।# গাছ লাগানো, পরিচর্যা এবং সামাজিক বনায়ন।# এলাকার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।# ঝোপঝাড়, পুকরের কচুরিপানা ও ড্রেন পরিষ্কার করে মশা নিধনের ব্যবস্থা করা।# নিরাপদ পানি পান সম্পর্কে সবাইকে সচেতন করা।# এলাকার পানি সরবরাহের উেসর যত্ন নেওয়া।# খাল খননের ব্যবস্থা করে পানি নিষ্কাশন ও সংরক্ষণের ব্যবস্থা করা।# এলাকায় শিক্ষার উন্নয়নের জন্য স্কুল প্রতিষ্ঠা করা এবং নিরক্ষরতা দূরীকরণ কার্যক্রম গ্রহণ করা।# এলাকার লোকজনকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা, বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ-পরবর্তী বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করা ইত্যাদি।প্রশ্ন: এলাকার রাস্তাঘাট ভালো না হলে কী অসুবিধা হতে পারে?উত্তর: এলাকার রাস্তাঘাট ভালো না হলে নিচের অসুবিধাগুলো হতে পারে।আমাদের চলাচল বাধাগ্রস্ত হয়। মালামাল পরিবহনে অসুবিধা হয়। ব্যবসা-বাণিজ্যের উন্নতি ব্যাহত হয়। সর্বোপরি আমাদের বসবাসের জন্য অসুবিধা হয়।প্রশ্ন: এলাকাবাসীকে নিরাপদ পানি ব্যবহারে সচেতন করার প্রয়োজন কী?উত্তর: এলাকার লোকজনের স্বাস্থ্যকে নিরাপদ রাখতে হলে নিরাপদ পানি পান ও ব্যবহার করতে হবে। এ ব্যাপারে এলাকার সবাইকে সচেতন করা আমাদের দায়িত্ব। পানি ফুটিয়ে পান করলে তা জীবনের জন্য নিরাপদ। তাই এলাকার সবাইকে প্রয়োজনবোধে পানি ফুটিয়ে পান করার পরামর্শ দেব। গভীর নলকূপের পানিও নিরাপদ। এ ছাড়া পানিকে দূষিত করে এমন সব কাজ থেকে আমরা বিরত থাকব ও এলাকাবাসীকে এ বিষয়ে সচেতন করব।প্রশ্ন: এলাকার উন্নয়নের জন্য আমাদের সকলের দায়িত্ব কী?উত্তর: আমাদের বসবাসের এলাকাটি যদি উন্নত না হয়, জীবনধারণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো যদি সেখানে না থাকে অথবা খারাপ অবস্থায় থাকে তাহলে আমাদের অনেক অসুবিধা হয়। তাই এলাকার উন্নয়নের জন্য আমাদের সবার কিছু কিছু দায়িত্ব পালন করতে হবে। এলাকার উন্নয়নের জন্য আমাদের সবার পালন করা উচিত এমন কিছু দায়িত্ব নিচে দেওয়া হলো:১. আমাদের চলাচলের রাস্তা যদি ভাঙা হয়, এতে যদি গর্ত থাকে তাহলে আমাদের সবার উচিত রাস্তা মেরামত করা এবং গর্ত ভরাট করা।২. আমাদের চলাচলের রাস্তায় যদি ম্যানহোলের ঢাকনা না থাকে তবে আমাদের উচিত ঢাকনার ব্যবস্থা করা। তা না করা হলে মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটতে পারে।৩. পুল, সাঁকো, সেতু, কালভার্ট ইত্যাদি নষ্ট থাকলে এগুলো ঠিক করার ব্যবস্থা নিতে হবে।৪. গাছ লাগাতে হবে, পরিচর্যা করতে হবে এবং সামাজিক বনায়নে আগ্রহী হতে হবে।৫. পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।৬. নিরাপদ পানি পান ও ব্যবহার সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে।৭. খাল খনন করে পানি নিষ্কাশন ও সংরক্ষণের সুব্যবস্থা করতে হবে।৮. নিরক্ষরতা দূরীকরণের জন্য কার্যক্রম গ্রহণ করতে হবে।৯. বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ-পরবর্তী বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করতে হবে।