পরিবেশ পরিচিতি সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য পরিবেশ পরিচিতি সমাজ থেকে ধারাবাহিক ভাবে অধ্যায়ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হচ্ছে। প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো:ক) মানুষ হিসেবে একজন ব্যক্তির অধিকারগুলোকে বলা হয় —।উত্তর: মানুষ হিসেবে একজন ব্যক্তির অধিকারগুলোকে বলা হয় মানবাধিকার।খ) কাউকে খেয়াল-খুশিমতো — ও আটক করা যাবে না।উত্তর: কাউকে খেয়াল খুশিমতো গ্রেপ্তার ও আটক করা যাবে না।গ) প্রত্যেকের চিন্তার ও নিজ নিজ — পালনের অধিকার আছে।উত্তর: প্রত্যেকের চিন্তার ও নিজ নিজ ধর্ম পালনের অধিকার আছে।ঘ) সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য মানবাধিকারের — নেই।উত্তর: সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য মানবাধিকারের বিকল্প নেই।ঙ) অন্যের মানবাধিকার ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ করা থেকে — থাকব।উত্তর: অন্যের মানবাধিকার ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ করা থেকে বিরত থাকব। প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো:ক) সমাজের সব মানুষের মানবাধিকার ভোগের অধিকার আছে।—‘শু’খ) সবার বিশ্রাম ও অবসর-বিনোদনের অধিকার আছে।—‘শু’গ) সব মানুষ জন্মগতভাবে স্বাধীন।—‘শু’ঘ) যৌতুক একটি ভালো সামাজিক প্রথা।—‘অ’ঙ) আমরা সবাই মানবাধিকারকে সম্মান করব।—‘শু’ প্রশ্ন: বাঁ পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো:উত্তর: ক) মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র ঘোষিত — ১০ ডিসেম্বর।খ) বিশ্ব শিশুশ্রমবিরোধী দিবস — ১২ জুন।গ) বিশ্ব নারী দিবস — ৮ মার্চ।ঘ) মানুষ হিসেবে ব্যক্তির অধিকার — মানবাধিকার।ঙ) বর্তমানে যৌতুক একটি — সামাজিক ব্যাধি। প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো:১) নিজস্ব ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা প্রত্যেকের কী ধরনের অধিকার?ক) জন্মগত খ) মৌলিক গ) রাষ্ট্রীয় ঘ) মানবিক।উত্তর: মৌলিক২) কোনটি মানবাধিকার নয়?ক) নিরাপত্তা লাভের অধিকার খ) সম্পত্তির অধিকারগ) সমান মর্যাদার অধিকার ঘ) কাউকে আটক করার অধিকারউত্তর: কাউকে আটক করার অধিকার৩) আমাদের দেশের কোন দলিলে মানবাধিকার স্বীকৃত হয়েছে?ক) সংবিধান খ) শিক্ষানীতিগ) জাতীয় শিশুনীতি ঘ) পরিবেশনীতিউত্তর: সংবিধান৪) আমাদের দেশে শিশুশ্রমের প্রধান কারণ কী?ক) অসচেতনতা খ) লেখাপড়ার অনীহাগ) শিশুশ্রমের সুযোগ ঘ) দারিদ্র্যউত্তর: দারিদ্র্য৫) এসিড নিক্ষেপের ফলে সর্বোচ্চ শাস্তি কী?ক) মৃত্যুদণ্ড খ) যাবজ্জীবন কারাদণ্ডগ) সশ্রম কারাদণ্ড ঘ) কোনোটিই নয়উত্তর: মৃত্যুদণ্ড# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল