পরিবেশ পরিচিতি সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনী-৯ ও ১০প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য পরিবেশ পরিচিতি সমাজ থেকে ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হচ্ছে।অধ্যায়-৯ঘ) আমাদের দেশে পরিবেশ দূষণের কারণগুলো কী?উত্তর: পরিবেশ নানাভাবে দূষিত হয়। তবে পরিবেশ দূষণের প্রধান কারণ হলো জনসংখ্যা দ্রুত বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির ফলে অতিরিক্ত লোকের খাদ্য জোগাতে আমরা জমিতে কীটনাশক ও কৃত্রিম সার ব্যবহার করি। প্রয়োজনে-অপ্রয়োজনে গাছ কাটি। পাখি শিকার করি, খাল-বিল, নদী ভরাট করে বসতি, দোকানপাট গড়ে তুলি, পাহাড় কেটে সমভূমি গড়ি। যেখানে সেখানে গাড়ির হর্ন দিই। উচ্চ শব্দে মাইক বাজাই। গাড়ি থেকে কালো ধোঁয়া বাতাসে ছেড়ে দিয়ে বাতাস দূষিত করি। কলকারখানার বর্জ্য নদীতে ও খোলা জায়গায় ফেলি। এভাবে পরিবেশের বিভিন্ন উপাদান যেমন—মাটি, পানি, বায়ু ইত্যাদি দূষিত হয়। এ ছাড়া বিভিন্নভাবে আমরা পরিবেশকে দূষিত করে চলেছি, যেমন—ইটের ভাটায় গাছ পুড়িয়ে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে, রাস্তা কেটে ও রাস্তার ওপর স্তূপাকারে জিনিস রেখে, সরকার পরিবেশ রক্ষার বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রণয়ন করেছে। এসব আইন না মানার ফলেও পরিবেশ দূষিত হয়।ঙ) পরিবেশ রক্ষায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সংক্ষেপে লেখো।উত্তর: আমরা বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। নাগরিকের বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার পরিবেশ সুন্দর রাখাও আমাদের দায়িত্ব। সরকার পরিবেশ রক্ষায় বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করেছে। গ্রহণ করেছে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড। যেমন—২০০২ সালে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হয়েছে। অতিথি পাখি ধরা ও শিকার করা আইনত নিষিদ্ধ। পাহাড় কাটা ও জলাভূমি ভরাট ইত্যাদি বেআইনি কাজ। নাগরিক হিসেবে এসব আইন মেনে চলা আমাদের কর্তব্য। সমাজে যেন এসব আইন মেনে চলে সে বিষয়ে আমাদের লক্ষ রাখা উচিত। এ ছাড়া সরকার পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। যেমন—বৃক্ষরোপণ কর্মসূচি, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ইত্যাদি। এসব কর্মকাণ্ডে সহযোগিতা ও অংশগ্রহণ করাও আমাদের প্রতিটি নাগরিকের দায়িত্ব।অধ্যায়-১০ প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক. আমাদের দেশে আয়তনের তুলনায় লোকসংখ্যা অনেক —।উত্তর: আমাদের দেশে আয়তনের তুলনায় লোকসংখ্যা অনেক বেশি।খ. মৌলিক চাহিদা পূরণ হলে জীবনযাত্রার মান—।উত্তর: মৌলিক চাহিদা পূরণ হলে জীবনযাত্রার মান বাড়ে।গ. খাদ্যের ওপর জনসংখ্যা বৃদ্ধির — প্রভাব রয়েছে।উত্তর: খাদ্যের ওপর জনসংখ্যা বৃদ্ধির সরাসরি প্রভাব রয়েছে।ঘ. জন্মহার মৃত্যুহারের চেয়ে — হলে জনসংখ্যা বৃদ্ধি পায়।উত্তর: জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি হলে জনসংখ্যা বৃদ্ধি পায়।ঙ. বাংলাদেশে প্রতি — জনের একজন যোগ্যতাসম্পন্ন চিকিৎসক রয়েছেন।উত্তর: বাংলাদেশে প্রতি ১০৪০ জনের জন্য একজন যোগ্যতাসম্পন্ন চিকিৎসক রয়েছেন। প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো।ক. ভারতের জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশের চেয়ে বেশি।—‘অ’খ. গত ৪০ বছরে বাংলাদেশের জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে।—‘শু’গ. সাধারণত জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে জন্ম ও মৃত্যুর কারণে। —‘শু’ঘ. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ দেশান্তর।—‘অ’ঙ. বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব উন্নত দেশের তুলনায় বেশি।—‘শু’# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল