পরিবেশ পরিচিতি সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনী-১০ প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য পরিবেশ পরিচিতি সমাজ থেকে ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হচ্ছে। প্রশ্ন: বাঁ পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো।ক) বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব খুব বেশিখ) বাংলাদেশে মাথাপিছু আয় ১৮ বছরগ) বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স খুব কমঘ) বাংলাদেশে বহিরাগমনের সংখ্যা ৮৮১ঙ) আমাদের দেশে শিশুমৃত্যু হার ৪২১ ইউএস ডলার উত্তর: ক) বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব ৮৮১।খ) বাংলাদেশে মাথাপিছু আয় ৪২১ ইউএস ডলার।গ) বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর।ঘ) বাংলাদেশে বহিরাগমনের সংখ্যা খুব কম।ঙ) আমাদের দেশে শিশুমৃত্যুর হার খুব বেশি। প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো।১) জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত?ক. ৬ষ্ঠ খ. ৯ম গ. ১০ম ঘ. ১৩তম।উত্তর: ৯ম।২। কোনটি বাংলাদেশে জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণ?ক. শিক্ষার অভাব খ. দেশান্তর গ. ভৌগোলিক পরিবেশ ঘ. অধিক জন্মহার।উত্তর: অধিক জন্মহার।৩। বাংলাদেশের হাসপাতাল চিকিৎসা সুবিধার চেয়ে চিকিৎসা প্রার্থীর সংখ্যা—ক. কম খ. বেশি গ. খুব কম ঘ. সমান। উত্তর: বেশি।৪। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণে কী হয়েছে?ক. আবাদী জমির পরিমাণ কমেছেখ. সবাই চিকিৎসাসুবিধা পাচ্ছেগ. বেকার সমস্যা কমেছেঘ. দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।উত্তর: আবাদি জমির পরিমাণ কমেছে। প্রশ্ন: সংক্ষেপে উত্তর দাও।ক) জীবনযাত্রার মানের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সংক্ষেপে লেখো।উত্তর: একটি দেশের নাগরিকেরা কতটা উন্নতমানের জীবন যাপন করে, তা বোঝা যায় জীবনযাত্রার মান থেকে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করলে দেখা যায়, এ দেশের মানুষের জীবনযাত্রার মান নিম্ন পর্যায়ের। এর একটি অন্যতম কারণ, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। দেশে যা কিছু উৎপাদিত হয়, তা এই ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে ভাগ হয়ে যায়। ফলে বেশির ভাগ লোকই জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পায় না। জীবনযাত্রার মানের সঙ্গে মৌলিক চাহিদার (খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা) ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মৌলিক চাহিদা পূরণ হলে জীবনযাত্রার মান বাড়ে এবং পূরণ না হলে জীবনযাত্রার মান কমে যায়। আবার জীবনযাত্রার মানের ওপর রয়েছে জনসংখ্যা বৃদ্ধির গুরুত্বপূর্ণ প্রভাব।খ) জনসংখ্যার দ্রুত বৃদ্ধি শিশুর শিক্ষাকে কীভাবে প্রভাবিত করে?উত্তর: শিক্ষিত জনসংখ্যা দেশের সম্পদ। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী, এ দেশে সাক্ষরতার হার ৪৫.৩। অর্থাৎ দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নিরক্ষর। জনসংখ্যার দ্রুত বৃদ্ধি এ অবস্থার জন্য প্রধানত দায়ী। দেশের সীমিত সম্পদ দিয়ে সরকারের পক্ষে বাড়তি জনসংখ্যার জন্য শিক্ষার সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে, পরিবার বড় হওয়ায় এবং দারিদ্র্যের কারণে অনেক মা-বাবা নিজেরাও সন্তানদের শিক্ষা গ্রহণের জন্য বিদ্যালয়ে পাঠাতে পারেন না। এ কারণে বিদ্যালয়ে পড়ার উপযোগী শিশু-কিশোরদের অনেকেই শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল