পরিবেশ পরিচিতি সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১১প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের অধ্যায়-১১ থেকে গুরুত্বপূর্ণ কিছু নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে আলোচনা করব। সংক্ষেপে উত্তর দাও।চ) লালবাগ দুর্গে কী কী ঐতিহাসিক নিদর্শন রয়েছে?উত্তর: পুরাতন ঢাকা নগরের দক্ষিণ-পশ্চিম কোণে বুড়িগঙ্গা নদীর তীরে দুর্গটির অবস্থান। মোগল আমলে শাহজাদা আযম শাহ এবং সুবাদার শায়েস্তা খানের সময় নির্মিত হয় লালবাগ দুর্গ। এটি বাংলাদেশের একটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এ দুর্গের ঐতিহাসিক নিদর্শনের মধ্যে রয়েছে কারুকাজখচিত প্রাচীর, ঘণ্টক, দরবার হল, মসজিদ, মোগল সুবাদার শায়েস্তা খানের কন্যা পরীবিবির সমাধিসৌধ ও পুকুর। পরীবিবির সমাধিসৌধটি মোগল স্থাপত্যকলার একটি আকর্ষণীয় নিদর্শন। সমাধিসৌধের মাঝখানে অবস্থিত কবরটি মার্বেল পাথর দিয়ে বাঁধানো, ওপরে রয়েছে লতাপাতার নকশা।ছ) বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনসমৃদ্ধ স্থান সম্বন্ধে আমরা কেন জানব?উত্তর: প্রাচীনকাল থেকেই এ দেশে অর্থাৎ বাংলাদেশের বর্তমান ভূখণ্ডে উন্নত সভ্যতা গড়ে উঠেছিল। বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনসমৃদ্ধ স্থান যেমন— বগুড়ার মহাস্থানগড়, কুমিল্লার ময়নামতি, নওগাঁর পাহাড়পুর, সোনারগাঁ, লালবাগের কেল্লা, বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ইত্যাদি। এগুলো প্রাচীন সভ্যতার নিদর্শন বহন করছে। আমাদের দেশের আরও অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনসমৃদ্ধ স্থান রয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, জাদুঘর, ভাস্কর্য ইত্যাদি। সাম্প্রতিককালে নরসিংদীর ওয়ারি বটেশ্বরে বাংলার প্রাচীন নগরসভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। আমাদের জাতীয় ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সাংস্কৃতিক অংশ এগুলো। এগুলো আমাদের গর্ব। আমরা এগুলো সম্পর্কে জানব। তাহলে আমাদের বাস্তব অভিজ্ঞতা অর্জিত হবে এবং জ্ঞান সমৃদ্ধ হবে। এভাবে আমাদের জাতীয় ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ বাড়বে। সংক্ষেপে উত্তর দাও।ক) জীবনযাত্রার মানের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সংক্ষেপে লেখোউত্তর: একটি দেশের নাগরিকেরা কতটা উন্নতমানের জীবন যাপন করে তা বোঝা যায় জীবনযাত্রার মান থেকে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করলে দেখা যায়, এ দেশের মানুষের জীবনযাত্রার মান নিম্নপর্যায়ের। এর একটি অন্যতম কারণ, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। দেশে যা কিছু উৎপাদন হয়, তা এই ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে ভাগ হয়ে যায়। ফলে বেশির ভাগ লোকই জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় সুযোগসুবিধা পায় না। জীবনযাত্রার মানের সঙ্গে মৌলিক চাহিদার (খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা) ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছে। মৌলিক চাহিদা পূরণ হলে জীবনযাত্রার মান বাড়ে। আর পূরণ না হলে জীবনযাত্রার মান কমে যায়। আবার জীবনযাত্রার মানের ওপর রয়েছে জনসংখ্যা বৃদ্ধির গুরুত্বপূর্ণ প্রভাব।খ) জনসংখ্যার দ্রুত বৃদ্ধি কীভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে?উত্তর: বাংলাদেশে জনসংখ্যা অতি দ্রুত বেড়ে চলেছে। সরকার এরই মধ্যে জনসংখ্যা বৃদ্ধিকে দেশের এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। কেননা, জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের মৌলিক অধিকার—খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার ওপর যেমন প্রভাব পড়ছে, তেমনি নষ্ট করছে পরিবেশের ভারসাম্য। নিচে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি কীভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে তা দেওয়া হলো—১. জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পেয়েছে যানবাহনের সংখ্যা। আর ইঞ্জিনচালিত বিভিন্ন যানবাহনের নির্গত ধোঁয়ার ফলে পরিবেশের অন্যতম উপাদান বায়ু বা বাতাস দূষিত হচ্ছে।২. বিভিন্ন যানবাহনের ব্যবহূত হর্ন শব্দ দূষণ করছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। ৩. জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে দেশের সব নাগরিকের সার্বিক চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। এ জন্য মহামারি আকারে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটছে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত ক্ষতিকর। ৪. জনসংখ্যা বৃদ্ধির ফলে গাছপালাসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ বিনষ্ট হচ্ছে। এতে করে পরিবেশের ভারসাম্য হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল