পরিবেশ পরিচিতি সমাজ
অধ্যায়-৪ প্রিয় শিক্ষার্থীরা, ভালোবাসা নিয়ো। ২০১০ সমাপনী পরীক্ষার আলোকে আজকে অধ্যায় ৪-এর ‘শ্রমের গুরুত্ব’ সম্পর্কে আলোচনা করছি। প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ক. শরীর সুস্থ ও সবল রাখার জন্য শারীরিক— প্রয়োজন। উত্তর: শরীর সুস্থ ও সবল রাখার জন্য শারীরিক শ্রম প্রয়োজন। খ. লেখাপড়ার পাশাপাশি — শ্রম করা প্রয়োজন। উত্তর: লেখাপড়ার পাশাপাশি শারীরিক শ্রম করা প্রয়োজন।গ. আমাদের চারপাশের পরিবেশ — রাখতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। উত্তর: আমাদের চারপাশের পরিবেশ দূষণমুক্ত রাখতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। ঘ. মানুষ — নির্বাহের জন্য নানা ধরনের কাজে নিয়োজিত থাকে। উত্তর: মানুষ জীবিকা নির্বাহের জন্য নানা ধরনের কাজে নিয়োজিত থাকে। ঙ. আমাদের দেশে নানা ধরনের — মানুষ আছেন। উত্তর: আমাদের দেশে নানা ধরনের শ্রমজীবী মানুষ আছেন। প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো।ক. বাড়ির সব ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে।—শুখ. শুধু নিজের বাড়ি পরিষ্কার রাখলেই চলবে।—অ গ. বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখা সবার দায়িত্ব। —শু ঘ. আমরা সবাই শ্রমজীবী মানুষের সেবা লাভ করি না। —অঙ. নিজের কাজ নিজে করার আনন্দ উপভোগ করব।—শু প্রশ্ন: বাম পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো।ক. পরিষ্কার-পরিচ্ছন্নতা খ. নিয়মিত গোসলখানা ও পায়খানা গ. ফুলের টব বা ঘরের কোণে পানি জমে থাকলে ঘ. কোনো কাজই ঙ. আমাদের গার্মেন্টস শ্রমিকের বেশির পরিষ্কার করতে হবে আমাদের সুস্থ রাখে ভাগই নারী এডিস মশা উৎপন্ন হয় ছোট নয়শ্রমজীবীদের ওপর নির্ভরশীল উত্তর: ক. পরিষ্কার-পরিচ্ছন্নতা আমাদের সুস্থ রাখে। খ. নিয়মিত গোসলখানা ও পায়খানা পরিষ্কার করতে হবে। গ. ফুলের টব বা ঘরের কোণে পানি জমে থাকলে এডিস মশা উৎপন্ন হয়। ঘ. কোনো কাজই ছোট নয়। ঙ. আমাদের গার্মেন্টস শ্রমিকের বেশির ভাগই নারী। প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো।১. লেখাপড়ার পাশাপাশি কোনটি প্রয়োজন? ক. গল্প করা খ. ঘুমানো গ. কায়িক শ্রম করা ঘ. চুপচাপ বসে থাকা। উত্তর: কায়িক শ্রম করা। ২. এডিস মশা থেকে কী হয়? ক. ম্যালেরিয়া হয় খ. ডেঙ্গু হয় গ. কাশি হয় ঘ. টাইফয়েড হয় উত্তর: ডেঙ্গু হয়। ৩. আমরা সবাই শ্রমজীবীর কাছ থেকে কী পাই? ক. গান শুনি খ. সঙ্গে থাকি গ. সেবা লাভ করি ঘ. সেবা ছাড়া চলতে পারি উত্তর: সেবা লাভ করি। ৪. শরীর সুস্থ ও সবল রাখার জন্য কী করা উচিত? ক. বসে থাকা উচিত খ. লেখাপড়া করা উচিত গ. কিছুই করা উচিত নয় ঘ. শারীরিক পরিশ্রম করা উচিত। উত্তর: শারীরিক পরিশ্রম করা উচিত। ৫. মাছ আমাদের কী ধরনের চাহিদা মেটায়? ক. শর্করার চাহিদা মেটায় খ. আমিষের চাহিদা মেটায় গ. ভিটামিনের চাহিদা মেটায় ঘ. স্নেহজাতীয় পদার্থের চাহিদা মেটায়। উত্তর: আমিষের চাহিদা মেটায়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল