পরিবেশ পরিচিতি সমাজ
অধ্যায়-১৬ ও ১৭প্রিয় সমাপনী পরীক্ষার শিক্ষার্থীরা আদর ও ভালোবাসা নিয়ো। ২০১১ সালের সমাপনী পরীক্ষার আলোকে আজ অধ্যায়-১৬-এর বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তা নিয়ে আলোচনা করছি।অধ্যায়-১৬ সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: মণিপুরীরা কোন ধর্মের অনুসারী?উত্তর: মণিপুরীদের অধিকাংশই বৈষ্ণব ধর্মের অনুসারী। তারা দেব-দেবীর পূজা করে। রাধা, কৃষ্ণ, বিষ্ণু, গৌরাঙ্গ তাদের প্রধান দেব-দেবী। মণিপুরীরা মাতৃদেহ পুড়িয়ে সৎকার করে থাকে। কিছুসংখ্যক মণিপুরী ইসলাম ধর্মে বিশ্বাসী।প্রশ্ন: সব জাতির মধ্যে সম্প্রীতি কীভাবে রক্ষা করা যায়?উত্তর: এ পৃথিবীতে বহু জাতি বাস করে। তাদের আলাদা বৈশিষ্ট্য থাকলেও, তারা সবাই মানুষ। পরস্পরের সহযোগিতা ছাড়া কোনো জাতিই একা টিকে থাকতে পারে না। কারণ, মানুষ পরস্পর নির্ভরশীল। তাই সব জাতির মধ্যে সম্প্রীতি রক্ষা করা দরকার। প্রাকৃতিক বিপর্যয়, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ধর্মীয় সহিষ্ণুতা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা প্রভৃতি দ্বারা সব জাতির মধ্যে সম্প্রীতি রক্ষা করা যায়। এ পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে রাখতে আমরা সব জাতি পরস্পরকে সহযোগিতা ও শ্রদ্ধা করব, পরস্পরকে ভালোবাসব। যেমন—সুনামির ভয়াবহতা কাটিয়ে উঠতে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার প্রতি সব জাতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। মিয়ানমারে নার্গিস নামক ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত দেশবাসীর প্রতি শোকার্ত সমবেদনা জানিয়েছে বিশ্ববাসী।অধ্যায়-১৭ প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক) ইউরোপ ও এশিয়া মহাদেশ — ভূখণ্ডে অবস্থিত।উত্তর: ইউরোপ ও এশিয়া মহাদেশ একই ভূখণ্ডে অবস্থিত।খ) ইউরেশিয়া ভূখণ্ডের — অংশটি ইউরোপ।উত্তর: ইউরেশিয়া ভূখণ্ডের পশ্চিম অংশটি ইউরোপ।গ) — ইউরোপীয় সংস্কৃতির ঐতিহ্যপূর্ণ একটি দেশ।উত্তর: ফ্রান্স ইউরোপীয় সংস্কৃতির ঐতিহ্যপূর্ণ একটি দেশ।ঘ) ফ্রান্সে রান্নাকে এক ধরনের — বলা হয়।উত্তর: ফ্রান্সে রান্নাকে এক ধরনের শিল্প বলা হয়।ঙ) কেনিয়া দেশের নাম — পর্বতের নামানুসারে রাখা হয়েছে।উত্তর: কেনিয়া দেশের নাম কেনিয়া পর্বতের নামানুসারে রাখা হয়েছে। নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো:ক) ইউরোপ মহাদেশের উত্তরে ভূমধ্যসাগর অবস্থিত। —অখ) ফ্রান্সের প্রধান ধর্ম খ্রিস্টধর্ম। —শুগ) স্বাধীনতার আগে কেনিয়া যুক্তরাজ্যের উপনিবেশ ছিল। —শুঘ) কেনিয়ার অধিকাংশ মানুষ মুসলমান। —অঙ) কেনিয়ার প্রধান ধর্মীয় উৎসব ‘ক্রিস্টমাস’। —শু বাম পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলো মিল করো:উত্তর: ক) কেনিয়ার অফিসের ভাষা সোয়াহিলি ও ইংরেজিখ) ফ্রান্সের ভাষাকে ফরাসি ভাষা বলেগ) কেনিয়ার কিছু মানুষ সর্বপ্রাণবাদে বিশ্বাসীঘ) ফ্রান্সের অধিকাংশ মানুষ খ্রিষ্টান ধর্মাবলম্বীঙ) ফ্রান্সের মানুষকে ‘খাদ্যরসিক’ বলা হয়# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল