পরিবেশ পরিচিতি সমাজ
অধ্যায়-১৮ প্রিয় শিক্ষার্থী, সমাপনী পরীক্ষার আলোকে আজকে অধ্যায় আঠার-এর বিশ্ব শান্তি ও জাতিসংঘ নিয়ে আলোচনা করছি।সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: জাতিসংঘ গঠনের প্রধান প্রধান উদ্দেশ্য কী?উত্তর: বিশ্বশান্তির জন্য বা অন্য কথায় যুদ্ধ থেকে মানবজাতিকে রক্ষার উদ্দেশ্যে জাতিসংঘ গঠিত হয়েছে। কয়েকটি রাষ্ট্রের মধ্যে যদি বিরোধ দেখা দেয় তবে শান্তিপূর্ণভাবে তার সমাধানের উপায় খুজে বের করা জাতিসংঘের উদ্দেশ্য। বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি এর আরেকটি উদ্দেশ্য। জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, শিশু, নারী ও পুরুষ সকলের মানবিক ও মৌলিক অধিকার রক্ষার এর অন্যতম উদ্দেশ্য। নানা ধরনের কল্যাণ ও সেবামূলক কাজ পরিচালনা করাও জাতিসংঘের উদ্দেশ্য।প্রশ্ন: নিরাপত্তা পরিষদের প্রধান লক্ষ্য বর্ণনা কর।উত্তর: বিশ্বের কোথাও রাষ্ট্রে রাষ্ট্রে বিরোধ দেখা দিলে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে নিরাপত্তা পরিষদ। এ চেষ্টা সফল না হলে সামরিক শক্তির ব্যবহারের মাধ্যমে শান্তি নিশ্চিত করে।প্রশ্ন: আন্তর্জাতিক আদালতে কীসের বিচার হয়?উত্তর: যে কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে বিরোধ মিমাংসার জন্য আন্তর্জাতিক আদালতে বিচার চাইতে পারে। এই আদালতের রায় নিরাপত্তা পরিষদ কার্যকর করে।প্রশ্ন: ইউনিসেফ শিশুদের জন্য কী কী কাজ করে?উত্তর: ইউনিসেফ শিশুদের প্রাথমিক শিক্ষা, গ্রামে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা, টিকা দান ইত্যাদি নানা করাজ করে থাকে। বিশ্বের কোথাও শিশুদের অধিকার যাতে লংঘিত না হয় সেদিকে ইউনিসেফের সজাগ দৃষ্টি থাকে।প্রশ্ন: বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান কাজ কী?উত্তর: বিশ্বস্বাস্থ্য সংস্থার মূল উদ্দেশ্য হলো বিশ্বের সকল মানুষের স্বাস্থ্যের সর্বোচ্চ উন্নতি সাধন। স্বাস্থ্য ও রোগ-ব্যাধি সম্পর্কে দরিদ্র দেশের মানুষকে সচেতন করা, স্বাস্থ্য বিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণ দেয়া এই সংস্থার প্রধান কাজ। মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা ইত্যাদি ক্ষেত্রে এ সংস্থা কাজ কর যাচ্ছে। এই সংস্থার কাজের ফলে বিশ্ব থেকে গুটি বসন্তের মতো রোগ নির্মূল করা সম্ভব হয়েছে।