পরিবেশ পরিচিতি সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা অধ্যায়-১ প্রিয় শিক্ষার্থীরা, শুভেচছা নিয়ো। ২০০৯ সমাপনী পরীক্ষার আলোকে আজ অধ্যায় একের এলাকার উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করবো।প্রশ্ন: এলাকায় বৃক্ষরোপণ ও পরিচর্যা করা উচিত কেন?উত্তর: সুন্দর, সুস্থ জীবনযাপনের জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন। পরিবেশের অন্যতম উপাদান হচ্ছে গাছ। গাছপালা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন। আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন আমরা বৃক্ষ থেকে পেয়ে থাকি। জীবনধারণের জন্য প্রয়োজনীয় উপাদান যেমন—খাদ্য, বস্ত্র, বাসস্থান, বৃক্ষ থেকে আসে। অনেক প্রয়োজনীয় ওষুধ বৃক্ষ থেকে পাওয়া যায়। বৃক্ষ মাটির ক্ষয়রোধ করে। প্রচণ্ড গরমে গাছের ছায়ায় আমরা একটু শীতল পরশ পাই। প্রয়োজনীয় গাছপালার অভাবে তাপমাত্রা বেড়ে যায়। পরিবেশ বিজ্ঞানীদের মতে, নির্বিচারে গাছপালা কাটার ফলে আমাদের দেশে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে পরিবেশ বিপর্যয় দেখা দিতে পারে। অতিরিক্ত গাছ কাটার ফলে দেশের আবহাওয়া ও ভূপ্রকৃতিতে মরুকরণ প্রক্রিয়া শুরু হতে পারে। উপরিউক্ত বর্ণনা মোতাবেক বৃক্ষরোপণ ও পরিচর্যার গুরুত্ব অপরিসীম।প্রশ্ন: তোমার এলাকায় কিছু লোকের হাত ও পায়ের তালুতে চর্মরোগ দেখা যাচ্ছে—তোমার কী করা উচিত? সে সম্পর্কে লেখ।উত্তর: হাত ও পায়ের তালুতে এক ধরনের চর্মরোগ হওয়া মানেই আর্সেনিক আক্রান্ত হওয়া। আমাদের দেশে কোনো কোনো এলাকার পানিতে আর্সেনিক দূষণ দেখা দিয়েছে। আর্সেনিক এক ধরনের বিষাক্ত পদার্থ যা মাটির নিচে থাকে। এটা পানির সঙ্গে মিশে পানিকে দূষিত করে। এই পানি নলকূপের মাধ্যমে ওপরে উঠে আসে। এই আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন ব্যবহারের ফলে হাত ও পায়ের তালুতে এক ধরনের চর্মরোগ হয়। এই রোগ পরবর্তী সময়ে ক্যানসারে রূপ নিতে পারে।আমার যা করা উচিত: আর্সেনিকযুক্ত পানি জীবনের জন্য হুমকিস্বরূপ। অতএব এ ধরনের পানি ব্যবহার থেকে বিরত থাকার জন্য এলাকার লোকজনকে সচেতন করে তুলব। লাল রঙের চিহ্ন দেওয়া নলকূপের পানি আমরা নিজেরাও পান করব না এবং এলাকার লোকনজকেও আর্সেনিকযুক্ত নলকূপের পানি পান করা থেকে বিরত থাকতে বলব।