পরিবেশ পরিচিতি সমাজ
সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাওপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় প্রতিবছরই সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দাও—প্রশ্ন দেওয়া হয়ে থাকে। সে আলোকে আজ তোমাদের পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দাও—সম্পর্কে আলোচনা করছি।এখানে তোমাদের জন্য আলাদাভাবে উত্তর দেওয়া হলো। তোমরা প্রথমে নিজে চেষ্টা করবে এবং পরে উত্তর মিলিয়ে নেবে।অধ্যায়-০১ \ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড১. আমাদের বসবাসের জায়গাটি হতে পারে—ক. উপশহর খ. শহর গ. গ্রাম ঘ. সবগুলো২. শহর নিজ এলাকা বলতে বোঝায়—ক. পাড়া খ. মহল্লা গ. ওয়ার্ড ঘ. সবগুলো ৩. সুন্দর, সুস্থ জীবনযাপনের জন্য প্রয়োজন—ক. বৃহৎ অট্টালিকা খ. বিলাসবহুল গাড়ি গ. সুন্দর পরিবেশ ঘ. গাছের ছায়া৪. আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য নিচের কোনটি প্রয়োজন? ক. অক্সিজেন খ. নাইট্রোজেন গ. হাইড্রোজেন ঘ. কার্বন মনোক্সাইড৫. আর্সেনিক নামক বিষাক্ত পদার্থটি কোথায় থাকে? ক. সমুদ্রের পানিতে খ. মাটির নিচে গ. বায়ুমণ্ডলে ঘ. বোলতার হুলে ৬. আর্সেনিকযুক্ত নলকূপগুলো কোনো রং দ্বারা চিহ্নিত করা হয়? ক. লাল খ. সবুজ গ. হলুদ ঘ. নীল ৭. কোন সংস্থা আর্সেনিকযুক্ত নলকূপ চিহ্নিত করার উদ্যোগ গ্রহণ করেছে? ক. ঢাকা স্টক এক্সচেঞ্জ খ. স্বাস্থ্য অধিদপ্তর গ. বিভিন্ন বেসরকারি সংস্থা ঘ. খ ও গ ৮. কোন পানি নিরাপদ? ক. পুকুরের পানি খ. নদ-নদীর পানি গ. খাল-বিলের পানি ঘ. গভীর নলকূপের পানি ৯. কোনটির মাধ্যমে মশা-মাছি নিধন করা যায়? ক. পুকুরের কচুরিপানা পরিষ্কার করে খ. ঝোপঝাড় পরিষ্কার করে গ. ড্রেনের ময়লা পরিষ্কার করে ঘ. ওপরের সবগুলো মাধ্যমে অধ্যায়-০২ \ সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ১. কোনটি আমাদের সবচেয়ে বড় কল্যাণকর সংগঠন? ক. পরিবার খ. সমাজ গ. রাষ্ট্র ঘ. সমবায় সমিতি২. আমাদের এলাকার খোলা মাঠ, পার্ক ইত্যাদি কোন ধরনের সম্পদ? ক. সামাজিক সম্পদ খ. পারিবারিক সম্পদ গ. রাষ্ট্রীয় সম্পদ ঘ. ক ও গ ৩. নিচের কোনটি ব্যক্তিগত সম্পদ হিসেবে ধরা হয়? ক. বাড়ি খ. গাড়ি গ. জমিজামা ঘ. সবগুলো ৪. সম্পদের মালিকের অধিকার কোনটি? ক. সম্পদের ব্যবহার খ. রক্ষণাবেক্ষণ গ. সম্পদের হস্তান্তর ঘ. সবগুলো৫. আমাদের মানসিক বিকাশ ও উন্নতিতে অবদান রাখে কোনটি? ক. গল্পের বই খ. পত্রপত্রিকা গ. প্রবন্ধ ও অন্যান্য বই ঘ. সবগুলো ৬. ব্যক্তি ও পরিবারের বাইরে যা কিছু সম্পদ আছে সবই— ক. সামাজিক সম্পদ খ. পারিবারিক সম্পদ গ. রাষ্ট্রীয় সম্পদ ঘ. ক ও গ উভয়ই৭. আমাদের উপকারী বন্ধু কোনটি? ক. বই খ. টেলিভিশন গ. ডিশ অ্যান্টেনা ঘ. পত্রপত্রিকা। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-১: ১। ঘ ২। ঘ ৩। গ ৪। ক ৫। খ ৬। ক ৭। ঘ ৮। ঘ ৯। ঘ।অধ্যায়-২: ১। গ ২। ঘ ৩। ঘ ৪। ঘ ৫। ঘ ৬। ঘ ৭। ক।