পরিবেশ পরিচিতি সমাজ
সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাওপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় প্রতিবছরই সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দাও—প্রশ্ন দেওয়া হয়ে থাকে। সে আলোকে আজ তোমাদের পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দাও—সম্পর্কে আলোচনা করছি।এখানে তোমাদের জন্য আলাদাভাবে উত্তর দেওয়া হলো। তোমরা প্রথমে নিজে চেষ্টা করবে এবং পরে উত্তর মিলিয়ে নেবে।অধ্যায়-৩: সামাজিক গুণাবলি ও মূল্যবোধ ১. সামাজিক মূল্যবোধের ভিত্তিতে কোনটি গড়ে ওঠে? ক. একটি জাতির সভ্যতা খ. একটি জাতির সংস্কৃতি গ. একটি জাতির ঐতিহ্য ঘ. সবগুলো ২. ক্লাব, সংঘ ও প্রতিষ্ঠানের ভিত্তি কোনটি? ক. একতা খ. সংঘবদ্ধতা গ. সহযোগিতা ঘ. সবগুলো৩. সমাজের কাজের জন্য আমরা কোনটি গড়ে তুলি? ক. পাঠাগার খ. ব্যায়ামাগার গ. ফুটবল ক্লাব ঘ. সবগুলো ৪. আমাদের সবার দায়িত্ব—ক. গরিব-দুঃখীদের হেয় চোখে দেখা খ. সবার সাথে ঝগড়া-বিবাদ করা গ. ন্যায় কাজকে সমর্থন করা এবং অন্যায় কাজ বর্জন করা ঘ. শিক্ষক ও গুরুজনদের অসম্মান করা ৫. সদাচরণ কী? ক. সময়ের কাজ সময়ে করা খ. সদা সত্য কথা বলা গ. সবার সঙ্গে ভালো আচরণ করা ঘ. ওপরের কোনোটিই নয়৬. পরিবারে বাস করতে হলে— ক. পরিবারের নিয়মকানুন মেনে চলতে হয় খ. পরিবারের সবার সঙ্গে সদাচরণ করতে হয় গ. পরিবারের কেউ অসুস্থ হলে সেবা করতে হয় ঘ. সবগুলো অধ্যায়-৪ : শ্রমের গুরুত্ব ১. ফুলের টব বা ঘরের কোণে পানি জমে থাকলে কোন মশার জন্ম হয়? ক. এনোফিলিস খ. এডিস গ. কিউলেক্স ঘ. কোনোটিই নয়২. শ্রমজীবী কে? ক. ফসল উৎপাদনকারী খ. কুলি গ. রিকশাচালক ঘ. ওপরের সবাই ৩. বাড়ি পরিষ্কার ও সুন্দর রাখার জন্য— ক. বাড়ির জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে খ. আসবাবপত্র মুছতে হবে গ. নিয়মিত গোসলখানা ও শৌচাগার পরিষ্কার করতে হয় ঘ. ওপরের সবগুলো ৪. আসবাবপত্র বানান কে? ক. কাঠমিস্ত্রি খ. রাজমিস্ত্রি গ. দরজি ঘ. জেলে ৫. দা, ছুরি, কাঁচি, কুড়াল বানায় কে? ক. কুমোর খ. জেলে গ. চাষি ঘ. কামার ৬. আমাদের আমিষের চাহিদা জোগায় কে? ক. তাঁতি খ. কৃষক গ. জেলে ঘ. কাঠমিস্ত্রি ৭. আমাদের দেশের রপ্তানি আয়ের একটি বড় অংশ আসে কোন খাত থেকে? ক. কৃষিপণ্য থেকে খ. গার্মেন্টস থেকে গ. প্রাকৃতিক গ্যাস থেকে ঘ. খনিজ তৈল থাকে ৮. বিদ্যালয় অপরিষ্কার থাকলে কী হয়? ক. স্বাস্থ্যের ক্ষতি হয় খ. মেজাজ ভালো থাকে গ. শিক্ষকেরা খুশি হন ঘ. বিদ্যালয় সুন্দর দেখায় ৯. আমরা বিদ্যালয়ে কেন যাই? ক. লেখাপড়া করার জন্য খ. আড্ডা দেওয়ার জন্য গ. দাওয়াত খাওয়ার জন্য ঘ. সময় কাটানোর জন্য ১০. লেখাপড়ার পাশাপাশি মা-বাবাকে নানা কাজে সাহায্য করলে— ক. পরিবারের কাজ সহজ হয় খ. বাড়ির পরিবেশ সুন্দর থাকে গ. পরিবারের উন্নতি ঘটে ঘ. সবগুলো।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-৩: ১. ঘ, ২.ঘ ৩. ঘ ৪. গ ৫. গ ৬. ঘ।অধ্যায়-৪: ১. খ ২. ঘ ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. গ ৭. খ ৮. ক ৯. ক ১০.ঘ।