পরিবেশ পরিচিতি সমাজ
সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাওপ্রিয় শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় প্রতিবছরই সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দাও—প্রশ্ন দেওয়া হয়ে থাকে। সে আলোকে আজ তোমাদের পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দাও—সম্পর্কে আলোচনা করছি।এখানে তোমাদের জন্য আলাদাভাবে উত্তর দেওয়া হলো। তোমরা প্রথমে নিজে চেষ্টা করবে এবং পরে উত্তর মিলিয়ে দেখবে।অধ্যায়-৫: মানবাধিকার১। স্বাধীন, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য কোনটির বিকল্প নেই?ক. বিলাসবহুল গাড়ি খ. দামি গাড়ি গ. মানবাধিকার ঘ. গুরুপাক খাদ্য।২। আমাদের রাষ্ট্র পরিচালনার মূল দলিল কোনটি?ক. সংবিধান খ. প্রাক্তন রাষ্ট্রপতির আদেশনামা গ. মুক্তিযুদ্ধের ইতিহাস ঘ. জাতিসংঘের আদেশনামা৩। আমরা কোথা থেকে মানবাধিকার পাই?ক. পরিবার খ. সমাজ গ. রাষ্ট্র ঘ. ওপরের সবগুলো ৪। নিচের কোনটি আমাদের অধিকার?ক. স্বাধীনভাবে চলাচল করা খ. নিজ নিজ ধর্ম পালন করা গ. বিপদে পড়লে নিরাপত্তা লাভ করা ঘ. সবগুলো ৫। কোনটি মানবাধিকারের আওতায় পড়ে না?ক. কাউকে নির্যাতন ও অত্যাচার করা খ. যে কাউকে খেয়াল-খুশিমতো গ্রেপ্তার ও আটক করা গ. মৌলিক অধিকার না দেওয়া ঘ. ওপরের সবগুলো ৬। মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র কোথায় ঘোষিত হয়?ক) সার্ক সম্মেলনে খ. জাতিসংঘের সাধারণ পরিষদে গ. ইউনিসেফে ঘ. ইউনেসকোতে ৭। কাউকে খেয়াল-খুশিমতো গ্রেপ্তার করলে—ক. মানবাধিকার লঙ্ঘিত হয় খ. মানবাধিকার লঙ্ঘিত হয় না গ. তার গ্রেপ্তার হওয়া থেকে অন্যরা শিক্ষা লাভ করতে পারে ঘ. কোনোটিই নয়। ৮। শিশুশ্রমিকদের ক্ষেত্রে কোন ঘটনা ঘটে?ক. লেখাপড়ার সুযোগ পায় না খ. ঠিকভাবে মজুরি পায় না গ. শারীরিক নির্যাতনের শিকার হয় ঘ. সবগুলো। ৯। ছোট ছেলেশিশুদের পাচার করে সাধারণত কোথায় পাঠানো হয়?ক. ইউরোপের উন্নত দেশে খ. মধ্যপ্রাচ্যের দেশে গ. মার্কিন যুক্তরাষ্ট্রে ঘ. জাপানে১০। শিশু ও নারীর অধিকার রক্ষার জন্য সরকার নিচের কোনটি প্রণয়ন করেছে?ক. শিশু অধিকার আইন খ. নারী ও শিশু নির্যাতন আইন গ. ক ও খ উভয়ই ঘ. কোনো আইন প্রণয়ন করেনি। অধ্যায়-৬: পরমতসহিষ্ণুতা১। কোন ধর্ম শান্তির শাশ্বত বাণী প্রচার করে?ক. হিন্দু ধর্ম খ. ইসলাম ধর্ম গ. বৌদ্ধ ধর্ম ঘ. সবগুলো২। গণতন্ত্রের অর্থ কী?ক. রাষ্ট্রপতির শাসন খ. জনগণের শাসন গ. একনায়কের শাসন ঘ. কোনোটি নয়।৩। বিদ্যালয় পরিচালনায় নেতৃত্ব দেন কে?ক. প্রধান শিক্ষক খ. ক্লাস ক্যাপ্টেন গ. সহকারী শিক্ষক ঘ. রাজনৈতিক নেতা৪। নেতৃত্বের গুণাবলি মানুষ কোথা থেকে অর্জন করে? ক. জন্মসূত্রে খ. পরিবেশ থেকে গ. ক ও খ উভয়ই ঘ. কোনোটিই নয়।৫। নেতা কী করেন?ক. বিশৃঙ্খল সমাজকে জাগিয়ে তোলেন খ. সঠিক পরিকল্পনা ও দিকনির্দেশনা দেন গ. সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনেন ঘ. ওপরের সবগুলো। ৬। নিচের কোন গুণটি নেতার থাকা আবশ্যক?ক. সবার সঙ্গে মিশতে পারা খ. স্পষ্ট ও সুন্দর করে কথা বলা গ. নিজের দোষ স্বীকার করা ঘ. ওপরের সবগুলো৭। কীভাবে নেতার গুণাবলি বিকাশ লাভ করে?ক. প্রশিক্ষণের মাধ্যমে খ. অনুশীলনের মাধ্যমে গ. শক্তি প্রয়োগের মাধ্যমে ঘ. ক ও খ৮। নেতা কীভাবে একটি কাজ সুষ্ঠুভাবে সমাধা করেন?ক. নিজের যোগ্যতা দিয়ে খ. নিজের দক্ষতা দিয়ে গ. শক্তি প্রয়োগের মাধ্যমে ঘ. ক ও খ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল সঠিক উত্তর: অধ্যায়-৫ : ১. গ ২. ক ৩. ঘ ৪.ঘ ৫. ঘ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. খ ১০. গ। অধ্যায়-৬: ১. ঘ ২. খ ৩. ক ৪. গ ৫. ঘ ৬.ঘ ৭. ঘ ৮. ঘ।