পরিবেশ পরিচিতি সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাওপ্রিয় শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় প্রতিবছরই সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দাও—প্রশ্ন দেওয়া হয়ে থাকে। সে আলোকে আজ তোমাদের পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের সঠিক উত্তরের পাশে টিক () চিহ্ন দাও—সম্পর্কে আলোচনা করছি। এখানে তোমাদের জন্য আলাদাভাবে উত্তর দেওয়া হলো। তোমরা প্রথমে নিজে চেষ্টা করবে এবং পরে উত্তর মিলিয়ে দেখবে।অধ্যায় ০৭: নাগরিকের অধিকার ও কর্তব্য১। নাগরিক কারা?ক. যারা রাষ্ট্রের প্রতি অনুগত থাকে খ. যারা রাষ্ট্রের কল্যাণ কামনা করে গ. যারা রাষ্ট্রের প্রতি বিভিন্ন দায়িত্ব পালন করে ঘ. সবগুলো।২। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা প্রধানত কত ধরনের মৌলিক অধিকার ভোগ করি?ক. ২ ধরনের খ. ৩ ধরনের গ. ৪ ধরনের ঘ. ৫ ধরনের।৩। জীবন রক্ষার অধিকার কোন ধরনের অধিকার? ক. অর্থনৈতিক অধিকার খ. রাজনৈতিক অধিকার গ. সামাজিক অধিকার ঘ. গণতান্ত্রিক অধিকার।৪। নিচের কোনটি অর্থনৈতিক অধিকার?ক. চাকরি করা খ. ব্যবসা করা গ. রিকশা চালানো ঘ. ওপরের সবগুলো।৫। সুনাগরিক হতে হলে কোন গুণটি থাকতে হবে?ক. বুদ্ধি খ. বিবেক গ. আত্মসংযম ঘ. সবগুলো।৬। আঞ্চলিক নির্বাচনে আমরা কাকে নির্বাচিত করি?ক. পৌরসভার চেয়ারম্যান খ. প্রধানমন্ত্রী গ. রাষ্ট্রপতি ঘ. প্রধান বিচারপতি।৭। কত বছর বয়সে আমরা নির্বাচনে ভোট দেওয়ার অধিকার লাভ করি?ক. ২৮ বছর খ. ২৪ বছর গ. ১৮ বছর ঘ. ২১ বছর। অধ্যায় ০৮: বাংলাদেশের ভৌগোলিক পরিবেশ১। নিচের কোনটি প্রাকৃতিক পরিবেশের বিষয়?ক. মালভূমি খ. জনবসতি গ. ভাষা ঘ. খাদ্য।২। মিঠা পানির মাছ কোনটি?ক. ভারতীয় স্যামন মাছ খ. লৈটা মাছ গ. বাটা মাছ ঘ. রূপচাঁদা মাছ। ৩। সিলিকা বালি কোথায় পাওয়া যায়?ক. সিলেট অঞ্চলে খ. ময়মনসিংহে গ. কুমিল্লায় ঘ. সবকটি অঞ্চলে। ৪। পাহাড়ি বনভূমির প্রধান বৃক্ষ কোনটি?ক. গর্জন খ. শাল বা গজারি গ. সুন্দরী ও গেওয়া ঘ. নাগেশ্বর।৫। নিচের কোনটি পত্রপতনশীল বৃক্ষ নয়? ক. চাপালিশ খ. ময়না গ. মেহগনি ঘ. সবগুলো৬। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি কোনটি?ক. পাহাড়ি বনভূমি খ. শালবৃক্ষের বনভূমিগ. সুন্দরবন ঘ. ভাওয়ালের গড়।৭। নিচের কোনটি সামুদ্রিক মাছ? ক. বোয়াল খ. শোল গ. ছুরিমাছ ঘ. চিংড়ি। অধ্যায় ০৯ : পরিবেশ সংরক্ষণ১। সামাজিক পরিবেশগত সমস্যা কোনটি? ক. পানি দূষণ খ. তাপমাত্র বৃদ্ধি গ. মরুকরণ ঘ. ঘনবসতি।২। কোনটি প্রাকৃতিক পরিবেশগত সমস্যা?ক. বিশুদ্ধ খাবার পানির অভাব খ. প্রাকৃতিক সম্পদের পরিমাণ হ্রাস।সঠিক উত্তর: অধ্যায়-৭ : ১. ঘ ২. খ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. ক ৭. গ। অধ্যায়-৮: ১. ক ২. গ ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. গ ৭. গ।অধ্যায়-৯: ১. ঘ ২. খ।