পরিবেশ পরিচিতি সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১২  প্রিয় শিক্ষার্থী, আলোচ্যসূচিতে আজ রয়েছে পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের অধ্যায় ১২ থেকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা।  নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও।প্রশ্ন: ইবনে বতুতার বিবরণ থেকে কী জানা যায়?উত্তর: উত্তর আফ্রিকার বিখ্যাত পর্যটক ইবনে বতুতা সুলতানি আমলে বাংলা সফর করেন। তাঁর বিবরণ থেকে বাংলার মানুষের পোশাক, অলংকার ও খাদ্য সম্পর্কে নিম্নলিখিত তথ্যগুলো জানা যায়:# ধনী মুসলমান পরিবারে পুরুষদের সাধারণ পোশাক ছিল ইজার (পাজামা) ও লম্বা জামা। জামায় থাকত গলাবন্ধ এবং কোমরে বাঁধা থাকত উজ্জ্বল ফিতা। মাথায় পাগড়ি পরার রেওয়াজ ছিল। পায়ে কারুকাজখচিত চামড়ার জুতা ও মোজা ব্যবহার করা হতো। মধ্যবিত্ত মুসলমান পুরুষেরা পাজামা, জামা, পাগড়ি ও জুতা ব্যবহার করতেন। সাধারণ মুসলিম পুরুষেরা পরিধান করতেন লুঙ্গি ও ফতুয়া। তাঁরা মাথায় টুপি পরতেন। সালোয়া-কামিজ ও দামি শাড়ি ছিল অভিজাত মুসলিম নারীদের পোশাক। তাঁরা দামি ওড়না ব্যবহার করতেন। স্বল্প আয়ের নারীরা শাড়ি পরতেন।# অভিজাত হিন্দু পুরুষ ও রমণীরা জাঁকজমকপূর্ণ ও রুচিসম্মত পোশাক পরতেন। সাধারণ হিন্দুরা ধুতি ও চাদর ব্যবহার করতেন। হাঁটু পর্যন্ত লম্বা একধরনের জামাও তাঁরা ব্যবহার করতেন। এ জামার নাম ছিল অঙ্গরাখি। জুতার বদলে তাঁরা পায়ে খড়ম ব্যবহার করতেন। নিম্ন শ্রেণীর হিন্দুরা শুধু একপ্রস্থ ধুতি পরতেন। হিন্দু নারীদের সাধারণ পোশাক ছিল শাড়ি। পুরুষ-নারী সবাই অলংকার পছন্দ করতেন, তবে অলংকার বেশি প্রিয় ছিল নারীদের। সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ধরনের অলংকার ব্যবহূত হতো।# গ্রামের মানুষ সাধারণ পোশাক পরত। জুতা-মোজার ব্যবহার ছিল, তবে সবার মধ্যে নয়। সাধারণ মানুষ পায়ে কাঠের খড়ম পরত।# ভাত, মাছ, তরকারি ও ডাল ছিল জনপ্রিয় খাবার। উৎসব-অনুষ্ঠানে মাংস পরিবেশনের রেওয়াজ ছিল। তা ছাড়া লোকজন দুধ, দই, ছানা, মিষ্টি, পায়েস ও ক্ষীর খেতে ভালোবাসত। খাওয়া-দাওয়া শেষে পান খাওয়ার চল ছিল।প্রশ্ন: বাংলায় সুবাদারি শাসন সম্পর্কে আলোচনা করো।উত্তর: ১৬১০ সালে সুবাদার ইসলাম খান বারভূঁইয়াদের দমন করে সারা বাংলায় সুবাদারি শাসন প্রতিষ্ঠা করেন। বাংলা মোগল সাম্রাজ্যের একটি সুবা বা প্রদেশে পরিণত হয়। সুবাদার হিসেবে নিয়োগ লাভের পর তিনি বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে তিনি ঢাকার নাম রাখেন ‘জাহাঙ্গীরনগর’। তাঁর পরে যাঁরা বাংলার সুবাদার হন, তাঁদের মধ্যে মির জুমলা, শায়েস্তা খান, মুর্শিদকুলি খান প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। শায়েস্তা খান ১৬৬৬ সালে চট্টগ্রাম দখল করেন। এর ফলে বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষ পর্তুগিজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে রক্ষা পায়। তিনি বাংলা সুবা থেকে ইংরেজ বণিকদের বিতাড়িত করেন। তাঁর আমলে বাংলায় জিনিসপত্রের দাম খুব সস্তা ছিল। সে সময় টাকায় আট মণ চাল পাওয়া যেত। মুর্শিদকুলি খান এ দেশের রাজস্ব সংস্কারের জন্য খ্যাতিমান হয়ে আছেন। তিনি তৎকালীন দুর্বল মোগল সম্রাটের প্রতি ছিলেন নামমাত্র অনুগত। তাঁর সময় থেকেই সুবাকে নিযামত, সুবাদারকে নাজিম বা নবাব বলা হয়ে থাকে এবং বাংলা সুবাদারি বংশগত হয়ে পড়ে।