পরিবেশ পরিচিতি সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক (প্রা.), হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা অধ্যায়-১৩  প্রিয় শিক্ষার্থী, আলোচ্যসূচিতে আজ রয়েছে পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের অধ্যায় ১৩ থেকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা।  নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও।প্রশ্ন: ইংরেজ শাসনের বিরুদ্ধে মুসলমানদের আন্দোলনের বর্ণনা দাও।উত্তর: ইংরেজ শাসনের শুরু থেকেই এ দেশের মানুষের মধ্যে ব্রিটিশবিরোধী মনোভাব তৈরি হয়েছিল। পলাশীর যুদ্ধে মুসলমানদের কাছ থেকে ক্ষমতা চলে যাওয়ার পর মুসলমানেরা ইংরেজদের প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ ছিল। প্রথম দিকে তারা ইংরেজদের সহযোগিতা করেনি। অনেক দিন পর্যন্ত তারা ইংরেজি শিক্ষা গ্রহণ করেনি। ধর্মীয় কারণেও তারা ইংরেজদের বিরোধিতা করেছে। শুরুর দিকে হিন্দু সম্প্রদায় নতুন শাসকদের সহযোগিতা করে কিছুটা উন্নতি করেছিল। কিন্তু একপর্যায়ে ইংরেজদের শোষণ ও বৈষম্য নীতির বিরুদ্ধে তারাও ক্ষুব্ধ হয়ে ওঠে। ফলে বাংলায় বেশ কিছু আন্দোলন সংঘটিত হয়। নিচে এসব আন্দোলন সম্পর্কে আলোচনা করা হলো।ওহাবি আন্দোলন বা জিহাদ বা ধর্মযুদ্ধ: ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করে মুসলমানেরা এবং এ আন্দোলনের পুরোধা ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দেস দেহলভী (রহ.) এবং সৈয়দ আহমদ শহীদ বেরলভী (রহ.)। ইংরেজরা এ আন্দোলনকে ওহাবি আন্দোলনরূপে আখ্যা দিয়েছিল। কিন্তু মুসলমানদের কাছে তা ছিল জিহাদ বা ধর্মযুদ্ধ।তিতুমীরের বাঁশের কেল্লা আন্দোলন: সৈয়দ আহমদ শহীদের শিক্ষা ও আদর্শে ভারতের বিভিন্ন স্থানে অসংখ্য সংগ্রামী অনুসারীর জন্ম হয়। তাঁদের অন্যতম ছিলেন বাংলার মীর নেসার আলী ওরফে তিতুমীর এবং হাজী শরীয়তউল্লাহ। বাংলার কৃষক, তাঁতি ও সাধারণ মানুষকে ইংরেজ ও জমিদারের অত্যাচার শোষণের হাত থেকে রক্ষা করতে বড় রকমের বিদ্রোহের সূচনা করেন তিতুমীর। ইংরেজদের বন্দুক-কামানের বিরুদ্ধে তিতুমীর পশ্চিম বাংলার চব্বিশ পরগণা জেলার নারিকেলবাড়িয়ায় একটি বাঁশের কেল্লা নির্মাণ করে যুদ্ধ যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করেন। ১৮৩১ সালে ইংরেজদের সঙ্গে যুদ্ধরত অবস্থায় তিনি শহীদ হন।ফরায়েজি আন্দোলন: প্রায় একই সময় ধর্ম সংস্কার এবং সাধারণ মানুষকে রক্ষা করতে বৃহত্তর ফরিদপুরের হাজী শরীয়তউল্লাহ ও তাঁর মৃত্যুর পর তাঁর ছেলে মহসিন উদ্দিন দুদু মিয়া ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন। এই আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল মুসলমানদের ইসলামের প্রকৃত শিক্ষা ও অনুশাসন পালনের জন্য উদ্বুদ্ধ করা। পাশাপাশি জমিদার, নীলকর, মহাজন ও সাধারণ দৃষ্টিতে ওপরে বর্ণিত আন্দোলনগুলো ব্যর্থ মনে হলেও এসবের মধ্য দিয়ে বাংলার মানুষের অধিকার সচেতনতা প্রকাশ পায়।প্রশ্ন: ভারত শাসন আইন পাসের ফলে কী হয়?উত্তর: ১৮৫৭ সালে সবচেয়ে বড় বিপ্লব হয়েছিল, যার নাম সিপাহি বিপ্লব। তবে ইংরেজ কর্তৃপক্ষ এই বিপ্লব কঠোরভাবে দমন করে। সিপাহি বিপ্লবের পর ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত শাসন আইন’ পাস হয়। এই আইন এ দেশে পাস করে কোম্পানির শাসনের অবসান ঘটায়। তখন থেকে ইংল্যান্ডের মহারানি ভিক্টোরিয়ার নামে ইংরেজ সরকার সরাসরি উপমহাদেশ শাসন করতে থাকে। ইংরেজ সরকারের যে প্রতিনিধি উপমহাদেশের উপমহাদেশ শাসন করেন, তাঁকে বলা হতো ভাইসরয়। তাঁকে পরামর্শ দেওয়ার জন্য একটি কাউন্সিল গঠন করা হয়। এভাবে ভারতবর্ষ ব্রিটিশ সরকারের অধীনে চলে যায়। ভারতবর্ষে এরপর প্রায় ৯০ বছর ব্রিটিশ শাসন অব্যাহত থাকে এ সময় ইংরেজদের শোষণ, নির্যাতন ও ভেদনীতির কারণে বাংলা ও ভারতের আগের অবস্থা পাল্টে যেতে থাকে। ইংরেজি শিক্ষায় শিক্ষিত বেশ কয়েকজন হিন্দু ও মুসলমান মনীষীর প্রচেষ্টায় এ দেশে নবজাগরণ ঘটে। রাজনৈতিক সচেতন হয়ে ওঠে এ দেশের অনেক মানুষ। এ ক্ষেত্রেও মুসলমান রাজনৈতিক নেতরা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ব্রিটিশদের বিরুদ্ধে তাঁরা নানা রকম আন্দোলন পরিচালনা করেন। শাসন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেও ইংরেজ শাসকেরা আন্দোলন একেবারে থামাতে পারেনি।অবশেষে আন্দোলনের চাপে ১৯৪৭ সালে তারা উপমহাদেশ ছাড়তে বাধ্য হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল