পরিবেশ পরিচিতি সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৩প্রিয় শিক্ষার্থী, আলোচ্যসূচিতে আজ রয়েছে অধ্যায় ১৩ থেকে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা।  নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও।প্রশ্ন: বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হওয়ার উদ্দেশ্য কী ছিল?উত্তর: কংগ্রেসের নেতা চিত্তরঞ্জন দাস ছিলেন একজন বাস্তববাদী রাজনীতিবিদ। তিনি অনুভব করেছিলেন, বাংলার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দাবিগুলো অগ্রাহ্য করে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়া সম্ভব নয়। এ জন্য তিনি মুসলমানদের সমর্থন লাভের ও হিন্দু-মুসলমানদের ঐক্য স্থাপনের চেষ্টা করেন। তাই স্বরাজ পার্টি বাংলার আইন পরিষদে দ্বৈত শাসন ব্যবস্থা অচল করার জন্য নির্বাচিত মুসলমান সদস্যদের সমর্থন আদায়ের চেষ্টা করেন। চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে বঙ্গীয় কংগ্রেস কমিটি বাংলার মুসলমান নেতাদের সঙ্গে ১৯২৩ সালে একটি সমঝোতায় পৌঁছান। এই সমঝোতা বেঙ্গল প্যাক্ট নামে পরিচিত। বেঙ্গল প্যাক্ট ছিল বাংলার হিন্দু-মুসলমানদের মিলনের জন্য একটি বলিষ্ঠ পদক্ষেপ। এই চুক্তিতে স্বরাজ প্রতিষ্ঠার পর মুসলমানদের বিভিন্ন সুবিধা প্রদান করার শর্ত ছিল। এই চুক্তিতে প্রতিশ্রুতি দেওয়া হয় যে স্বরাজ অর্জনের পর সব ধরনের প্রশাসনিক পদের শতকরা ৫৫ ভাগ পাবে মুসলমানেরা। এ ছাড়া মসজিদের সামনে বাদ্য-বাজনা বন্ধ করা হবে এবং গরু কোরবানিতে বাধা দেওয়া হবে না।প্রশ্ন: বঙ্গভঙ্গ সম্পর্কে যা জান লেখো।উত্তর: ১৯০৫ সালে পূর্ব বাংলা ও আসাম নিয়ে ইংরেজ সরকার নতুন একটি প্রদেশ গঠন করে। ঢাকা হয় এর রাজধানী। এই ঘটনাকে বলা হয় বঙ্গভঙ্গ। পূর্ব বাংলায় মুসলমানেরা ছিল সংখ্যাগরিষ্ঠ। নতুন প্রদেশ হওয়ায় এখানে তাদের শিক্ষা, চাকরি ও ব্যবসায় সুযোগ বাড়ে। নবাব স্যার সলিমুল্লাহসহ মুসলমান সমাজের একটি বড় অংশ বঙ্গভঙ্গকে স্বাগত জানান। অপর দিকে কংগ্রেস, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ ব্যানার্জিসহ অধিকাংশ হিন্দু নেতা ও তাঁদের বিভিন্ন পত্রপত্রিকা বঙ্গভঙ্গের বিরোধিতা করেন। এ কারণে ১৯০৬ সালে ঢাকায় মুসলমানদের রাজনৈতিক সংগঠন মুসলিম লীগের জন্ম হয়। এ সময় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হিসেবে স্বদেশী আন্দোলন সারা ভারতে ছড়িয়ে পড়ে। প্রবল বিরোধিতার মুখে শেষ পর্যন্ত ১৯১১ সালে বঙ্গভঙ্গ বাতিল হয়। এর ফলে হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়।প্রশ্ন: দ্বৈত শাসন বলতে কী বোঝায়?উত্তর: কোম্পানি দেওয়ানি লাভ করল। কিন্তু রাজস্ব আদায় করার দক্ষতা ও জনবল তখনো কোম্পানির ছিল না। তা ছাড়া অন্যান্য ইউরোপীয় বণিক তখনো ইংরেজ কোম্পানিকে শুল্ক দিতে প্রস্তুত ছিল না। সুতরাং, ক্লাইভ এক অভিনব ব্যবস্থায় তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতেন। এই ব্যবস্থায় রাজস্ব সংগ্রহের দায়িত্ব ন্যস্ত ছিল চিরাচরিত দেশীয় কর্মচারীদের ওপরেই। কোম্পানি শুধু কেন্দ্রীয়ভাবে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করত। ক্লাইভ বাংলার রাজস্ব সংগ্রহের দায়িত্ব অর্পণ করলেন রেজা খানের ওপর, আর বিহারের রাজস্ব সংগ্রহের দায়িত্ব দিলেন সিতাব রায়ের হাতে। তাঁদের উপাধি দেওয়া হলো ‘নায়েব দিউয়ান’। মুর্শিদাবাদ ছিল রেজা খানের কর্মস্থল আর সিতাব রায়ের কর্মস্থল ছিল পাটনা। তাঁদের কাজ তদারক করার জন্য কোম্পানির একজন প্রতিনিধি থাকতেন মুর্শিদাবাদে, আরেকজন থাকতেন পাটনায়। ক্লাইভের এ অভিনব ব্যবস্থাই দ্বৈত শাসন নামে পরিচিত। মূলত এ ব্যবস্থায় মুগল শাসনের বাহ্যিক রূপ অটুট থাকলেও প্রকৃত ক্ষমতা বলে যায় কোম্পানির নিয়ন্ত্রণে।প্রশ্ন: ফরায়েজি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?উত্তর: ফরায়েজি আন্দোলনের উদ্দেশ্য মূলত ছিল ইসলাম ধর্ম সংস্কার এবং সাধারণ মানুষকে রক্ষা করা। ইসলাম ধর্ম সংস্কার এবং সাধারণ মানুষকে রক্ষা করতে বৃহত্তর ফরিদপুরের হাজী শরীয়তউল্লাহ ও তাঁর মৃত্যুর পর তাঁর ছেলে মহসিন উদ্দিন দুদু মিয়া ফারায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন।উদ্দেশ্য: এই আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল মুসলমানদের ইসলামের প্রকৃত শিক্ষা ও অনুশাসন পালনের জন্য উদ্বুদ্ধ করা। পাশাপাশি জমিদার, নীলকর, মহাজন ও স্থানীয় প্রশাসনের শোষণ ও অত্যাচার থেকে মুক্ত করারও ছিল এই আন্দোলনের উদ্দেশ্য। সাধারণ দৃষ্টিতে এসব আন্দোলন ব্যর্থ মনে হলেও এর মধ্যে দিয়ে বাংলার মানুষের অধিকার সচেতনতা প্রকাশ পায়।