পরিবেশ পরিচিতি সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাআন্তরিক ভালোবাসা রইল। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আবশ্যিক প্রশ্ন হিসেবে ১ নম্বর প্রশ্নে ‘অল্প কথায় উত্তর দাও’ শীর্ষক প্রশ্ন দেওয়া থাকে। সে আলোকে আজ অধ্যায় তিন ও চারের অল্প কথায় উত্তর সম্পর্কে আলোচনা করছি। অধ্যায়-তিন প্রশ্ন: পরিবার বলতে কী বোঝায়?উত্তর: বাবা, মা, ভাইবোন, আত্মীয়-স্বজন এবং বাড়িতে যারা বাস করে তাদের সবাইকে নিয়ে আমাদের পরিবার।প্রশ্ন: সদাচরণ কাকে বলে?উত্তর: সবার সঙ্গে মিলেমিশে থাকা ও ভালো আচরণ করা হলো সদাচরণ।প্রশ্ন: সময়ানুবর্তিতা কাকে বলে?উত্তর: সময়ের কাজ সময়ে করাকে সময়ানুবর্তিতা বলে। খেলার সময় খেলা, পড়ার সময় পড়া, খাওয়ার সময় খাওয়া, এর অর্থ সব কাজ সময়মতো করতে হবে।প্রশ্ন: মানুষের চরিত্রের তিনটি বিশেষ গুণ কী?উত্তর: মানুষের চরিত্রের তিনটি বিশেষ গুণ হলো সদাচরণ, সত্যবাদিতা ও সময়ানুবর্তিতা।প্রশ্ন: প্রতিদিনের পাঠ প্রতিদিন শিখলে আমাদের কী কী সুবিধা হয়?উত্তর: প্রতিদিনের পাঠ প্রতিদিন শিখলে পরীক্ষার সময় রাত জেগে কষ্ট করে পড়তে হবে না। ফলে স্বাস্থ্য ও মন ভালো থাকবে। পরীক্ষায় ভালো ফলাফল লাভ করবে। প্রশ্ন: আমাদের সামাজিক মূল্যবোধগুলো কী?উত্তর: সত্যবাদিতা, ন্যায়বোধ, কর্তব্যবোধ, শৃঙ্খলাবোধ, শিষ্টাচার, সদাচরণ, সহিষ্ণুতা, সহমর্মিতা ও সহানুবর্তিতা হলো আমাদের সামাজিক মূল্যবোধ।প্রশ্ন: বাড়ি ও পরিবারের প্রতি আমাদের কী কী কর্তব্য রয়েছে?উত্তর: পরিবারে সবাই মিলেমিশে বাস করতে হলে পরিবারের নিয়মকানুন মেনে চলতে হয়। বাড়ির সবার সঙ্গে সদাচরণ, বাড়ির কাজে বড়দের সাহায্য করা আমাদের কর্তব্য। এ ছাড়া বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পশুপাখির যত্ন, বড়দের সম্মান করা, তাঁদের আদেশমতো চলা, ছোটদের স্নেহ করা, বাড়িতে কারও অসুখ হলে সেবা করা আমাদের কর্তব্য।প্রশ্ন: বিদ্যালয় আমাদের কী কী করতে শেখায়?উত্তর: আমাদের জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার প্রথম সোপান হলো বিদ্যালয়। আমাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় প্রধান ভূমিকা পালন করে। সমাজ উন্নয়নে বিদ্যালয় বিশেষ ভূমিকা রাখে।প্রশ্ন: ক্লাব ও সংঘের কয়েকটি উদাহরণ দাও।উত্তর: আমাদের সমাজের কাজের জন্য বিভিন্ন ক্লাব, সংঘ ইত্যাদি গড়ে তুলি। পাঠাগার, ব্যায়ামাগার, ক্রিকেট ক্লাব, ফুটবল ক্লাব, বিদ্যালয় ক্লাব ও হলদে পাখির দল ইত্যাদি বিভিন্ন ক্লাব ও সংঘের উদাহরণ।প্রশ্ন: সামাজিক মূল্যবোধ থাকলে আমাদের কী কী উপকার হয়?উত্তর: সামাজিক মূল্যবোধ মানুষের প্রতি সাহায্য ও সহযোগিতার মধ্যে ঐক্য স্থাপন করে। দেশের জন্য ভালোবাসা জন্মায়। সামাজিক মূল্যবোধ মানুষের প্রতি সদাচরণ করতে শেখায়। জীবনে শৃঙ্খলা আনে এবং মানুষকে পরিপূর্ণ হতে সাহায্য করে। প্রশ্ন: ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের কী কাজে লাগে?উত্তর: ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। নৈতিক ও সামাজিক মূল্যবোধের দৃষ্টিতে আমাদের চরিত্র গঠন এবং নাগরিক হিসেবে গড়ে উঠতে ধর্মীয় আচার-অনুষ্ঠান বিশেষ ভূমিকা রাখে।