পরিবেশ পরিচিতি সমাজ
অধ্যায়-১২প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা নিয়ে আলোচনা করব। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো১. ১২০৪ সালের তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজি — আক্রমণ করেন।উত্তর: ১২০৪ সালের তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজি নদীয়া আক্রমণ করেন।২. লক্ষ্মণ সেন পেছনের দরজা দিয়ে — ত্যাগ করেন।উত্তর: লক্ষ্মণ সেন পেছনের দরজা দিয়ে প্রাসাদ ত্যাগ করেন।৩. ১৩৩৮ সালে — সোনারগাঁয়ের ক্ষমতা গ্রহণ করেন।উত্তর: ১৩৩৮ সালে ফখরুদ্দিন মুবারক শাহ সোনারগাঁয়ের ক্ষমতা গ্রহণ করেন।৪. ১৩৩৮ থেকে ১৫৩৮ সাল পর্যন্ত — বছর স্বাধীন সুলতানি আমল অব্যাহত ছিল।উত্তর: ১৩৩৮ সাল থেকে ১৫৩৮ সাল পর্যন্ত ২০০ বছর স্বাধীন সুলতানি আমল অব্যাহত ছিল।৫. ইলিয়াস শাহের মৃত্যুর পর তাঁর পুত্র — বাংলার সিংহাসনে বসেন।উত্তর: ইলিয়াস শাহের মৃত্যুর পর তাঁর পুত্র সিকান্দর শাহ বাংলার সিংহাসনে বসেন।৬. রাজা গণেশের পুত্র — ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন।উত্তর: রাজা গণেশের পুত্র যদু ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন।৭. হাবশি শাসন উচ্ছেদ করে ১৪৯৩ সালে বাংলার সিংহাসনে বসেন —।উত্তর: হাবশি শাসন উচ্ছেদ করে ১৪৯৩ সালে বাংলার সিংহাসনে বসেন সৈয়দ হোসেন।৮. শ্রীচৈতন্য — প্রচার করেন হোসেনশাহির আমলে।উত্তর: শ্রীচেতন্য বৈষ্ণব ধর্ম প্রচার করেন হোসেনশাহির আমলে।৯. হোসেনশাহি আমলকে বাংলার মুসলমান শাসনের — বলা হয়।উত্তর: হোসেনশাহি আমলকে বাংলার মুসলমান শাসনের স্বর্ণযুগ বলা হয়।১০. ১৫৩৮ সালে — বাংলা অধিকার করেন।উত্তর: ১৫৩৮ সালে শের খান বাংলা অধিকার করেন।১১. আফগান জাতির অন্যতম একটি গোত্রের নাম ছিল —।উত্তর: আফগান জাতির অন্যতম একটি গোত্রের নাম ছিল কররানি।১২. দাউদ কররানিকে পরাজিত করার মধ্য দিয়ে বাংলায় — শাসনের সূচনা হয়।উত্তর: দাউদ কররানিকে পরাজিত করার মধ্য দিয়ে বাংলায় মোগল শাসনের সূচনা হয়।১৩. ঈসা খানে মৃত্যুর পর তাঁর পুত্র — বার ভূঁইয়াদের নেতৃত্ব গ্রহণ করেন।উত্তর: ঈসা খানে মৃত্যুর পর তাঁর পুত্র মুসা খান বার ভূঁইয়াদের নেতৃত্ব গ্রহণ করেন।১৪. সম্রাট আকবরের পর দিল্লির সম্রাট হন —।উত্তর: সম্রাট আকবরের পর দিল্লির সম্রাট হন জাহাঙ্গীর।১৫. সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে তিনি ঢাকার নাম রাখেন —।উত্তর: সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে তিনি ঢাকার নাম রাখেন জাহাঙ্গীর নগর।১৬. সুজাউদ্দিন খানের মৃত্যুর পর তাঁর পুত্র — নবাবি লাভ করেন। উত্তর: সুজাউদ্দিন খানের মৃত্যুর পর তাঁর পুত্র সরফরাজ খান নবাবি লাভ করেন।১৭. — সালের পলাশীর প্রহসনমূলক যুদ্ধে ইংরেজদের কাছে সিরাজউদ্দৌলা পরাজিত হন।উত্তর: ১৭৫৭ সালের পলাশীর প্রহসনমূলক যুদ্ধে ইংরেজদের কাছে সিরাজউদ্দৌলা পরাজিত হন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল