পরিবেশ পরিচিতি সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১২ ও ১৩প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের অধ্যায়ভিত্তিক সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা নিয়ে ধারাবাহিক আলোচনা করব। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।অধ্যায়-১২ ১৮. এগারো শতক থেকে বিভিন্ন মুসলিম — বাংলায় আসতে থাকেন। উত্তর: এগারো শতক থেকে বিভিন্ন মুসলিম সুফিসাধক বাংলায় আসতে থাকেন।১৯. মোগল আমলে বাংলা দিল্লির অধীনে একটি — পরিণত হয়।উত্তর: মোগল আমলে বাংলা দিল্লির অধীনে একটি প্রদেশে পরিণত হয়।২০. সুলতানি আমলে বাংলায় সফর করেন উত্তর আফ্রিকার বিখ্যাত পর্যটক —।উত্তর: সুলতানি আমলে বাংলায় সফর করেন উত্তর আফ্রিকার বিখ্যাত পর্যটক ইবনে বতুতা।২১. হোসেনশাহি যুগে বাংলা ভাষা ও — ব্যাপক অগ্রগতি সাধিত হয়।উত্তর: হোসেনশাহি যুগে বাংলা ভাষা ও সাহিত্যের ব্যাপক অগ্রগতি সাধিত হয়।২২. প্রাচীন যুগের মতো মধ্যযুগেও বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি ছিল —।উত্তর: প্রাচীন যুগের মতো মধ্যযুগেও বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি।২৩. শ্রীচৈতন্যের নব্য বৈষ্ণব ধর্ম প্রচার — আমলেই শুরু হয়।উত্তর: শ্রীচৈতন্যের নব্য বৈষ্ণব ধর্ম প্রচার সুলতানি আমলেই শুরু হয়।অধ্যায়-১৩১. ১৭৫৬ সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন —।উত্তর: ১৭৫৬ সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন সিরাজউদ্দৌলা।২. ইংরেজ বণিকদের — সংস্থার নাম ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।উত্তর: ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।৩. ১৭৬৪ সালে — যুদ্ধে মীর কাশিম পরাজিত হন।উত্তর: ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে মীর কাশিম পরাজিত হন।৪. ১৭৫৭ সাল থেকে — সাল পর্যন্ত ১০০ বছর এ দেশে কোম্পানি শাসন চলে।উত্তর: ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর এ দেশে কোম্পানি শাসন চলে।৫. কোম্পানির প্রথম শাসনকর্তা হন —।উত্তর: কোম্পানির প্রথম শাসনকর্তা হন লড ক্লাইভ।৬. লর্ড কর্নওয়ালিস—বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী জমিদারি প্রথা চালু করেন।উত্তর: লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী জমিদারি প্রথা চালু করেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল