পরিবেশ পরিচিতি সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৩প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের অধ্যায়ভিত্তিক সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করা নিয়ে ধারাবাহিক আলোচনা করব। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।৭. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এ দেশে—বিলোপ করেন।উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক এ দেশে সতীদাহ প্রথা বিলোপ করেন।৮. —উপমহাদেশে রেলগাড়ি ও টেলিগ্রাফ চালু করেন।উত্তর: লর্ড ডালহৌসি উপমহাদেশে রেলগাড়ি ও টেলিগ্রাফ চালু করেন।৯. সিপাহি বিপ্লবের পর ব্রিটিশ পার্লামেন্টে ‘—’ পাস হয়।উত্তর: সিপাহি বিপ্লবের পর ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত শাসন আইন’ পাস হয়।১০. ইংরেজ সরকারের যে প্রতিনিধি উপমহাদেশ শাসন করেন, তাঁকে বলা হতো—।উত্তর: ইংরেজ সরকারের যে প্রতিনিধি উপমহাদেশ শাসন করেন, তাঁকে বলা হতো ভাইসরয়।১১. আন্দোলনের চাপে অবশেষে — সালে ইংরেজরা উপমহাদেশ ছাড়তে বাধ্য হয়।উত্তর: আন্দোলনের চাপে অবশেষে ১৯৪৭ সালে ইংরেজরা উপমহাদেশ ছাড়তে বাধ্য হয়।১২. দানবীর হাজী মুহম্মদ মুহসীন পারিবারিক সূত্রে অগাধ — পেয়েছিলেন।উত্তর: দানবীর হাজী মুহম্মদ মুহসীন পারিবারিক সূত্রে অগাধ ধনসম্পত্তি পেয়েছিলেন।১৩. ইংরেজ শাসনের বিরুদ্ধে সবচেযে বড় প্রতিবাদ ওঠে — সালের সিপাহি বিপ্লবের মধ্য দিয়ে।উত্তর: ইংরেজ শাসনের বিরুদ্ধে সবচেযে বড় প্রতিবাদ ওঠে ১৮৫৭ সালের সিপাহি বিপ্লবের মধ্য দিয়ে।১৪. সিপাহি বিপ্লবকে — প্রথম সংগ্রামও বলা হয়।উত্তর: সিপাহি বিপ্লবকে স্বাধীনতার প্রথম সংগ্রামও বলা হয়।১৫. ইংরেজরা ঢাকার বিপ্লবী সিপাহিদের যেখানে ফাঁসি দিয়েছিল, যেখানে এখন — অবস্থিত।উত্তর: ইংরেজরা ঢাকার বিপ্লবী সিপাহিদের যেখানে ফাঁসি দিয়েছিল, যেখানে এখন বাহাদুর শাহ পার্ক অবস্থিত।১৬. ১৮৫৯-৬০ সালে বাংলায় — বিদ্রোহ হয়।উত্তর: ১৮৫৯-৬০ সালে বাংলায় নীল বিদ্রোহ হয়।১৭. সুরেন্দ্রনাথ ব্যানার্জির প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়—।উত্তর: সুরেন্দ্রনাথ ব্যানার্জির প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়া অ্যাসোসিয়েশন।১৮. ১৮৮৫ সালে ‘ভারতীয় জাতীয় —’ প্রতিষ্ঠিত হয়।উত্তর: ১৮৮৫ সালে ‘ভারতীয় জাতীয় কংগ্রেস’ প্রতিষ্ঠিত হয়।১৯. ১৯০৬ সালে ঢাকায় মুসলমানদের রাজনৈতিক সংগঠন ‘—’-এর জন্ম হয়।উত্তর: ১৯০৬ সালে ঢাকায় মুসলমানদের রাজনৈতিক সংগঠন ‘মুসলিম লীগ’-এর জন্ম হয়।২০. মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস — আন্দোলন শুরু করে।উত্তর: মহাত্মা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস অসহযোগ আন্দোলন শুরু করে।২১. হোসেন শহীদ সোহরাওয়ার্দী — পৌর করপোরেশনের ডেপুটি মেয়র হন।উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলকাতা পৌর করপোরেশনের ডেপুটি মেয়র হন।২২. ১৯৪০ সালে মুসলিম লীগের — অধিবেশনে শেরেবাংলা এ কে ফজলুল হক একটি প্রস্তাব উত্থাপন করেন।উত্তর: ১৯৪০ সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে শেরেবাংলা এ কে ফজলুল হক একটি প্রস্তাব উত্থাপন করেন।২৩. ইংরেজরা প্রায় — উপমহাদেশ শাসন করে।উত্তর: ইংরেজরা প্রায় দু শ বছর উপমহাদেশ শাসন করে।২৪. শাসনের নামে ইংরেজরা এ দেশের মানুষকে — করে বেশি।উত্তর: শাসনের নামে ইংরেজরা এ দেশের মানুষকে শোষণই করে বেশি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল