পরিবেশ পরিচিতি সমাজ
হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ‘অল্প কথায় উত্তর দাও’ শীর্ষক প্রশ্ন দেওয়া থাকে। সে আলোকে আজ অধ্যায় তিন ও চারের অল্প কথায় উত্তর সম্পর্কে আলোচনা করবো। অধ্যায়-চার প্রশ্ন: কোন কারখানা থেকে দেশের রপ্তানি আয়ের বড় অংশ আসে?উত্তর: আমাদের দেশের রপ্তানি আয়ের বড় অংশই আসে গার্মেন্টস শিল্পের মাধ্যমে। দেশের উন্নয়নে এর রয়েছে বিরাট ভূমিকা।প্রশ্ন: দেশের উন্নতির মূল চালিকাশক্তি কারা?উত্তর: আজকের উন্নত জাপান, চীন কিংবা মালয়েশিয়ার দিকে তাকালে আমরা দেখতে পাই, শ্রমিকেরাই এই উন্নতির মূল চালিকাশক্তি।প্রশ্ন: সমাজে সুস্থ সুন্দর জীবন যাপনের জন্য আমরা কাদের ওপর নির্ভরশীল?উত্তর: শ্রমিকের শ্রম ছাড়া আমরা সুষ্ঠু, সুন্দর ও স্বাচ্ছন্দভাবে জীবন যাপন করতে পারি না। তাঁদের শ্রমের কারণে সমাজ ও রাষ্ট্র তার কাজ সুষ্ঠুভাবে চালাতে পারে। তাই সমাজে সুস্থ সুন্দর জীবনের জন্য আমরা শ্রমজীবীদের ওপর নির্ভরশীল। অধ্যায়-পাঁচ প্রশ্ন: মানবাধিকার কাকে বলে? উত্তর: আমাদের সমাজের সদস্য হিসেবে রয়েছে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার। নিজ নিজ ধর্ম পালনের অধিকার, বিপদে পড়লে নিরাপত্তা লাভের অধিকার। জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ-নির্বিশেষে সবাই এসব অধিকার ভোগ করতে পারি। মানুষ হিসেবে ব্যক্তির এ অধিকারগুলোকেই বলা হয় মানবাধিকার। প্রশ্ন: মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র কবে ঘোষিত হয়? উত্তর: ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ‘মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র’ ঘোষিত হয়। প্রশ্ন: কয়েকটি প্রধান মানবাধিকারের নাম লেখো।উত্তর: কয়েকটি প্রধান মানবাধিকার হলো: প্রত্যেক মানুষ জন্মগতভাবে স্বাধীন। সবার রয়েছে সমান মর্যাদা ও অধিকার। প্রত্যেকের জীবনে স্বাধীনতা এবং নিরাপত্তা লাভের অধিকার আছে। কাউকে নির্যাতন ও অত্যাচার করা যাবে না। ব্যক্তি হিসেবে আইনের চোখে সবাই সমান। মৌলিক অধিকার ভঙ্গ হলে প্রত্যেকের বিচার লাভের অধিকার আছে। কাউকে খেয়ালখুশিমতো গ্রেপ্তার ও আটক করা যাবে না। প্রত্যেকের চিন্তায় ও নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। প্রত্যেকের শিক্ষার অধিকার রয়েছে। প্রশ্ন: মানবাধিকার নিশ্চিত করার জন্য সরকার কী কী আইন তৈরি করেছে? উত্তর: মানবাধিকার নিশ্চিত করার জন্য সরকার বিভিন্ন আইন তৈরি করেছে। যেমন-শিশু অধিকার আইন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন, শিশু ও নারী নির্যাতন রোধ আইন ইত্যাদি। প্রশ্ন: মানবাধিকার ক্ষুণ্ন হয় এ রকম কী কী ঘটনা আমাদের দেশে সংঘটিত হয়? উত্তর: মানবাধিকার ক্ষুণ্ন হয় এ রকম উল্লেখযোগ্য ঘটনা হলো: শিশুশ্রম, নারী ও শিশু পাচার, এসিড নিক্ষেপ, সাম্প্রদায়িকতা, যৌতুকের কারণে অত্যাচার ইত্যাদি। প্রশ্ন: শহরে শিশুরা কোথায় কাজ করে? উত্তর: শহরে শিশুরা মানুষের বাড়িতে, দোকানে ও কলকারখানায় কাজ করে। আবার কেউবা ইট ভাঙে বা দিনমজুর খাটে।