পরিবেশ পরিচিতি সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ‘অল্প কথায় উত্তর দাও’ শীর্ষক প্রশ্ন দেওয়া থাকে। সে আলোকে আজ অধ্যায় পাঁচের অল্প কথায় উত্তর সম্পর্কে আলোচনা করবো। অধ্যায়-পাঁচ প্রশ্ন: কীভাবে শিশুশ্রমের ফলে মানবাধিকার লঙ্ঘন হয়? উত্তর: শিশু শ্রমিকেরা সাধারণত লেখাপড়ার সুযোগ পায় না। অনেক ক্ষেত্রে মজুরিও ঠিকভাবে পায় না। এমনকি খাওয়া, থাকার জায়গা, চিকিত্সাসুবিধা, পোশাক ইত্যাদি ক্ষেত্রে এদের প্রতি বৈষম্য করা হয়। অনেক ক্ষেত্রে এরা শারীরিক নির্যাতনের শিকার হয়। এভাবে শিশুশ্রমের ফলে মানবাধিকার লঙ্ঘন হয়। প্রশ্ন: শিশুদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আমাদের করণীয় কী?উত্তর: শিশুশ্রম বন্ধ করতে হবে। শিশুদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। শিশুরা যেন মানুষ হিসেবে তাদের অধিকার ভোগ করতে পারে সে বিষয়ে আমাদের সচেতন হতে হবে। প্রশ্ন: ছোট ছেলেশিশুদের কোন দেশে পাচার করা হয়?উত্তর: ছোট ছেলেশিশুদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাঠানো হয়। প্রশ্ন: ছেলেশিশুদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাচার করে কী কাজে ব্যবহার করা হয়? উত্তর: ছেলেশিশুদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাচার করে উটের দৌড় প্রতিযোগিতায় জকি হিসেবে ব্যবহার করা হয়। প্রশ্ন: উটের দৌড় প্রতিযোগিতার জকি হিসেবে ব্যবহারে শিশুদের কী কী ক্ষতি হয়? উত্তর: উটের দৌড় প্রতিযোগিতার জকি হিসেবে ব্যবহার করা কাজটি খুবই ঝুঁকিপূর্ণ। অনেক ছোট শিশু এ কাজ করতে গিয়ে পঙ্গু হয়। অনেকে মারাও যায়। প্রশ্ন: এসিড নির্যাতনের ফলে কী ক্ষতি হয়?উত্তর: বর্তমানে এসিড নিক্ষেপের ফলে চেহারা বিকৃত, চোখ নষ্ট ও অনেকে বিকলাঙ্গ হয়ে পড়ে। প্রশ্ন: এসিড নিক্ষেপের ফলে সর্বোচ্চ শাস্তি কী?উত্তর: বর্তমানে এসিড নিক্ষেপের ফলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে। প্রশ্ন: আমরা কীভাবে সমাজ ও দেশকে সব ধরনের সাম্প্রদায়িকতা থেকে মুক্ত রাখতে পারি? উত্তর: যার যার ধর্ম পালন করা আমাদের মৌলিক অধিকার। কাজেই আমরা কখনোই অন্য ধর্মের লোকদের অবহেলা করব না। তাদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হব না। তাদের ধর্মীয় আচার পালনে যাতে কোনো বাধার সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখব। কোনো ধর্মকে ছোট করে দেখব না। ধর্মীয় কারণে কাউকে আঘাত বা হেয় করব না। সব ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মান করব। এভাবে আমরা সমাজ ও দেশকে সব ধরনের সাম্প্রদায়িকতা থেকে মুক্ত রাখতে পারি।