পরিবেশ পরিচিতি সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ‘অল্প কথায় উত্তর দাও’ শীর্ষক প্রশ্ন এসে থাকে। সে আলোকে আজ অধ্যায় পাঁচের অল্প কথায় উত্তর সম্পর্কে আলোচনা করবো। অধ্যায়-পাঁচ প্রশ্ন: যৌতুক বলতে কী বোঝায়?উত্তর: যৌতুক একটি ঘৃণ্য সামাজিক প্রথা। এ প্রথা অনুযায়ী বিয়ের সময় মেয়ের অভিভাবককে উপঢৌকন হিসেবে টাকা পয়সা এবং জিনিসপত্র ছেলেপক্ষকে দিতে হয়। বর্তমানে যৌতুক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রশ্ন: যৌতুকের কুফল কী?উত্তর: সামর্থ্যের অভাবে যৌতুক দিতে না পারায় আমাদের দেশে অনেক নারীই নির্যাতনের শিকার হচ্ছেন। এমনকি মৃত্যুবরণ করছেন। যৌতুকের কারণে নারীর ওপর নির্যাতন মানবাধিকারের লঙ্ঘন। প্রশ্ন: মানবাধিকারবিরোধী কয়েকটি কাজের নাম লেখো?উত্তর: মানবাধিকারবিরোধী কয়েকটি কাজ হচ্ছে—শিশুশ্রম, নারী ও শিশু পাচার, এসিড নিক্ষেপ, সাম্প্রদায়িকতা, যৌতুক।প্রশ্ন: কত তারিখে বিশ্ব শিশুশ্রমবিরোধী দিবস পালন করা হয়?উত্তর: প্রতিবছর ১২ জুন বিশ্ব শিশুশ্রমবিরোধী দিবস পালন করা হয়।প্রশ্ন: কত তারিখে বিশ্ব নারী দিবস পালন করা হয়?উত্তর: প্রতিবছর ৮ মার্চ বিশ্ব নারী দিবস পালন করা হয়। অধ্যায়-ছয় প্রশ্ন: পরমতসহিষ্ণুতা কাকে বলে?উত্তর: সমাজে বিভিন্ন শ্রেণী-পেশা ও ধর্মের মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতাকে পরমতসহিষ্ণুতা বলে। প্রশ্ন: পরিবারে আমরা কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকি?উত্তর: পরিবারের বিভিন্ন বিষয় যেমন-ছেলেমেয়ের বিয়ে, জন্মদিন, লেখাপড়া, প্রতিদিনের খাদ্য তালিকা, ঈদ বা পুজোর পোশাক ইত্যাদিতে আমরা মতামত দিই। এসব বিষয়ে মত প্রকাশের সময় আমরা পরিবারের সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সবচেয়ে উপযুক্ত ও সঠিক মত গ্রহণ করি। প্রশ্ন: কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা কী করে থাকি?উত্তর: কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বেশির ভাগ মানুষের যুক্তিসংগত মতামতকে প্রাধান্য দিয়ে থাকি। পারস্পরিক সহনশীলতার মাধ্যমে একমতে পৌঁছাই। এভাবেই আমরা সব ক্ষেত্রে অপরের মতামতের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করে থাকি। প্রশ্ন: গণতন্ত্র বলতে কী বোঝায়? উত্তর: গণতন্ত্রের অর্থ হচ্ছে ‘জনগণের শাসন’। সহনশীলতা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ভয়ভীতি বা জোর করে কিছু করা যাবে না। মানুষের মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, নির্বাচনে অংশ নেওয়ার অধিকার, ন্যায়বিচার পাওয়ার নিশ্চয়তা দেয় গণতন্ত্র। প্রশ্ন: বিদ্যালয়ে আমরা কীভাবে সুষ্ঠু ও সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করতে পারি?উত্তর: যে কাজের জন্য যে যোগ্য সে কাজের দায়িত্ব ও নেতৃত্ব আমরা তাকেই দিই। ফলে আমাদের শিক্ষক ও অন্য সহপাঠীদের সহযোগিতায় আমরা সুষ্ঠু ও সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করতে পারি। প্রশ্ন: নেতা কে?উত্তর: কোনো কাজ যিনি সবার সামনে থেকে করেন, সবাইকে দিকনির্দেশনা দেন তিনিই নেতা। মূলত যিনি কোনো একটি দলের নেতৃত্ব দেন তিনিই নেতা। প্রশ্ন: আমরা কীভাবে নেতা নির্বাচন করি?উত্তর: ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করতে গিয়ে আমরা শ্রেণীর সবার মতামতকে গুরুত্ব দিয়ে থাকি। যাকে নেতা নির্বাচন করি তার বিভিন্ন গুণাগুণ বিবেচনা করেই আমরা নেতা নির্বাচন করি। প্রশ্ন: নেতৃত্বের গুণ কীভাবে অর্জন করা যায়?উত্তর: নেতৃত্ব মানুষের মানবীয় গুণ। মানুষ জন্মসূত্রে এবং পরিবেশ থেকে এ গুণ অর্জন করে থাকে। প্রশ্ন: কীভাবে নেতৃত্বের গুণাবলি বিকাশ লাভ করে?উত্তর: প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকাশ লাভ করে। প্রশ্ন: সমাজ উন্নয়নে নেতার ভূমিকা কী?উত্তর: সমাজে নেতার প্রয়োজন রয়েছে। নেতা একটি বিশৃঙ্খল সমাজকে জাগিয়ে তুলতে পারেন। সঠিক পরিকল্পনা ও দিকনির্দেশনা দিতে পারেন। এতে সামাজিক শৃঙ্খলা ফিরে আসবে। অর্থনৈতিক উন্নয়ন হবে। সমাজের সবার জীবন সুন্দর হবে। প্রশ্ন: নেতা নির্বাচন করার ক্ষেত্রে আমরা কী কী গুণাগুণ বিচার করি?উত্তর: নেতা নির্বাচন করার ক্ষেত্রে আমরা যে গুণগুলো বিচার করি সেগুলো হলো—সবার সঙ্গে মিশতে পারা, স্পষ্ট ও সুন্দর কথা বলা, পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারা, নিজের দোষ স্বীকার করা। এ ছাড়া ন্যায়-অন্যায় বোধ, দায়িত্ববোধ, সাহসী মনোভাব পোষণ, সততা, পরোপকারিতা নেতার অন্যতম গুণ। প্রশ্ন: বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ ভালো রাখার জন্য কী করা প্রয়োজন? উত্তর: বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ ভালো রাখার জন্য বেশি করে গাছ লাগানো প্রয়োজন। প্রশ্ন: দলনেতার কাজ কী?উত্তর: দলনেতার কাজ হলো নিজ শ্রেণীর দলকে সঠিক নেতৃত্ব দিয়ে সাফল্য এনে দেওয়া। দলের সবাইকে সঠিকভাবে পরিচালনা করা।