পরিবেশ পরিচিতি সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রচনামূলক প্রশ্নোত্তর প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় প্রতিবছরই রচনামূলক প্রশ্ন দেওয়া হয়ে থাকে। সে আলোকে আজ তোমার পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের রচনামূলক প্রশ্নোত্তর আলোচনা করব।অধ্যায়-৮প্রশ্ন: বাংলাদেশের মৎস্য ক্ষেত্রগুলোর নাম লিখে এদের বর্ণনা দাও।উত্তর: বাংলাদেশের মৎস্য ক্ষেত্রগুলো হলো—ক) নদী বা প্রাকৃতিক জলাশয়ের মাছখ) কৃত্রিম জলাশয়ের মাছগ) বাংলাদেশের মোহনা বা খাড়ির মাছঘ) উপকূলীয় অঞ্চলের নোনা পানির মাছঙ) সামুদ্রিক মাছনিচে এই মৎস্য ক্ষেত্রগুলোর বর্ণনা তুলে ধরা হলো—ক) নদী বা প্রাকৃতিক জলাশয়ের মাছ: এসব জলাশয়ের মধ্যে রয়েছে নদী, খালবিল, ঝিল, হাওর, বাঁওড় ইত্যাদি। এ ধরনের জলাশয়ের মাছকে মিঠা পানির মাছ বলে। বাংলাদেশের সব নদীতেই কমবেশি মাছ পাওয়া যায়। মিঠা পানির মাছের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, বাউশ, কালবাউশ, আইড়, বোয়াল, চিতল, বাটা, চিংড়ি প্রভৃতি।খ) কৃত্রিম জলাশয়ের মাছ: এসব জলাশয়ের মধ্যে রয়েছে পুকুর, দিঘি, হ্রদ ইত্যাদি। যেমন: কাপ্তাই হ্রদ, সেচখাল ইত্যাদি। এই কৃত্রিম জলাশয়ে রুই, কাতলা, মৃগেল, বাউশ, কালবাউশ, শোল, গজার ইত্যাদি মাছ পাওয়া যায়।গ) বাংলাদেশের মোহনা বা খাড়ির মাছ: বাংলাদেশের মোহনায় চিংড়ি, ইলিশ, তপসে, ভেটকি, কুড়াল, ফাইসা, বাঁশপাতা, চেলা ইত্যাদি মাছ পাওয়া যায়।ঘ) উপকূলীয় অঞ্চলের নোনা পানির মাছ: বাংলাদেশের দক্ষিণে উপকূলীয় অঞ্চলে চিংড়ি মাছের ব্যাপক চাষ হয়। উৎপাদিত চিংড়ি বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে।ঙ) সামুদ্রিক মাছ: সামুদ্রিক মাছের মধ্যে ভেটকি, লৈটা, চেলা, পোয়া, রূপচাঁদা, ভারতীয় স্যামন, ছুরিমাছ উল্লেখযোগ্য।প্রশ্ন: বাংলাদেশের শিল্পগুলোর নাম লেখো। শিল্পে ব্যবহূত কাঁচামাল সম্পর্কে লেখো।উত্তর: বাংলাদেশ শিল্পে বেশি সমৃদ্ধ নয়। বর্তমানে পোশাকশিল্প বাংলাদেশের উল্লেখযোগ্য প্রধান শিল্প। অন্যান্য শিল্পের মধ্যে সার, সিমেন্ট, কাগজ, দেশলাই, চিনি, পাটশিল্প উল্লেখযোগ্য। এ ছাড়া রয়েছে লোহা ও ইস্পাতশিল্প, জাহাজ মেরামত, চামড়া, কাচ, ওষুধ, বিভিন্ন ধরনের খাদ্য প্রক্রিয়াজাত, মৎস্য প্রক্রিয়াজাত, রাসায়নিক এবং বিভিন্ন প্রকারের কুটির শিল্প।আমাদের দেশে বেশ কিছু শিল্পে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। আবার কিছু কিছু শিল্পে আমাদের কাঁচামালের সঙ্গে বাইরের দেশ থেকে আনা কাঁচামাল ব্যবহূত হয়। আবার এমন বেশ কিছু শিল্প আছে, যা বিদেশি কাঁচামালের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। যেমন: লোহা ও ইস্পাতশিল্প। আমাদের দেশে দেশীয় কাঁচামাল ব্যবহার করে যেসব শিল্প গড়ে উঠেছে, সেগুলো হলো—চশিল্প, চামড়াশিল্প, কাগজশিল্প, চিনিশিল্প, বিভিন্ন ধরনের কুটির শিল্প, মৎস্য প্রক্রিয়াজাত শিল্প, দেশলাইশিল্প, কাঁচামাল শিল্প ইত্যাদি।বিভিন্ন শিল্পের কাঁচামাল: পোশাকশিল্পের কাঁচামাল থানবস্ত্র ও উল প্রধানত বিদেশ থেকে আসে। সারশিল্পের কাঁচামাল গ্যাস, সিমেন্ট শিল্পের কাঁচামাল চুনাপাথর, কাদা, ক্লিঙ্কার, ডলোমাইট ইত্যাদি। কাগজশিল্পের কাঁচামাল বাঁশ, আখের ছোবড়া, খড়, কাঠ, পাটকাঠি ইত্যাদি। দেশলাইশিল্পের প্রধান কাঁচামাল নরম কাঠ। চিনিশিল্পের কাঁচামাল আখ। পাটশিল্পের কাঁচামাল পাট। লোহা ও ইস্পাতশিল্পের কাঁচামাল লোহা। চামড়াশিল্পের কাঁচামাল চামড়া। কাচশিল্পের কাঁচামাল সিলিকা বালি, লবণ, চুনাপাথর ইত্যাদি। দেশের খাদ্য প্রক্রিয়াজাত শিল্প দেশীয় খাদ্যশস্য ও ফলমূলের ওপর নির্ভর করে। চিংড়ি প্রক্রিয়াজাত শিল্প দেশের উপকূল অঞ্চলের উৎপাদিত চিংড়ির ওপর নির্ভর করে গড়ে উঠেছে। বিভিন্ন কুটির শিল্পের কাঁচামালের মধ্যে তাঁতশিল্পের কাঁচামাল সুতা, রেশমশিল্পের কাঁচামাল রেশম সুতা এবং সুতি বস্ত্রশিল্পের কাঁচামাল তুলা ব্যবহূত হয়। কাঠশিল্পে কাঠ ব্যবহূত হয়। বাঁশনির্ভর কুটির শিল্পের প্রধান কাঁচামাল বাঁশ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল