পরিবেশ পরিচিতি সমাজ: অধ্যায়-২
হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদর ও ভালোবাসা নিয়ো। ২০০৯ সমাপনী পরীক্ষার আলোকে আজকে অধ্যায় দুই-এর সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ সম্পর্কে আলোচনা করছি।প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক. ব্যক্তির সম্পদই—সম্পদ। উত্তর: ব্যক্তির সম্পদই পারিবারিক সম্পদ।খ. আমাদের এলাকায় বেশ কিছু—সম্পদ রয়েছে। উত্তর: আমাদের এলাকায় বেশ কিছু সামাজিক সম্পদ রয়েছে।গ. সামাজিক সম্পদ — করার ক্ষমতা সমাজের নেই। উত্তর: সামাজিক সম্পদ হস্তান্তর করার ক্ষমতা সমাজের নেই।ঘ. আমাদের সবচেয়ে কল্যাণকর সংগঠন হলো—উত্তর: আমাদের সবচেয়ে কল্যাণকর সংগঠন হলো রাষ্ট্রঙ. সকল সামাজিক সম্পদই—সম্পদ। উত্তর: সকল সামাজিক সম্পদই রাষ্ট্রীয় সম্পদ।প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তগুলোর ডান পাশে ‘অ’ লেখ। ক. বিদ্যালয় আমাদের সামাজিক সম্পদ। শুখ. সুস্থ জীবনের জন্য আলো-বাতাসের প্রয়োজন নেই। অগ. গল্পের বই আমাদের আনন্দ দেয়। শুঘ. আমাদের দেশের অধিকাংশ মানুষ গরিব। শু ঙ. যমুনা সেতু ব্যক্তিগত সম্পদ। অ প্রশ্ন: সঠিক উত্তরটি লেখ।১ সুনাগরিক হিসেবে আমাদের জীবনকে গড়ে উঠতে কোনটি সাহায্য করে? ক. বিদ্যালয় খ. হাসপাতাল গ. অফিস ঘ. বাসস্থান উত্তর: বিদ্যালয় ২ এলাকার পার্ক আমাদের কী ধরনের সম্পদ? ক. ব্যক্তিগত খ. সামাজিক সম্পদ গ. পারিবারিক সম্পদ ঘ. আন্তর্জাতিক সম্পদউত্তর: সামাজিক সম্পদ ৩ নদীর প্লাবন জমির কী করে? ক. উর্বরতা বাড়ায় খ. উর্বরতা নষ্ট করে গ. মাটির গুণাগুণ নষ্ট করে ঘ. মাটি নষ্ট করে দেয়উত্তর: উর্বরতা বাড়ায়৪ কোনটি রাষ্ট্রীয় সম্পদ? ক. কারখানা খ. বাড়ির আসবাবপত্র গ. বাড়ির গাছপালা ঘ. বাংলা একাডেমীউত্তর: বাংলা একাডেমী৫ রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রে সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব কী? ক. রক্ষণাবেক্ষণ করা খ. অপব্যবহার করা গ. ধ্বংস করা ঘ. অবহেলা করা। উত্তর: রক্ষণাবেক্ষণ করাপ্রশ্ন: বাম পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো। ক. বিদ্যালয়কে জাতি গঠনের দূষিত হয়।খ. নদীতে আবর্জনা ফেললে নদীর পানি বন্ধু। গ. এলাকার পাঠাগার একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান। ঘ. বই মানুষের উপকারী জীবন বলা হয়। ঙ. নদীকে আমাদের দেশের কারখানা বলা হয়। বিদ্যালয়। উত্তর: ক. বিদ্যালয়কে জাতি গঠনের—কারখানা বলা হয়।খ. নদীতে আবর্জনা ফেললে নদীর পানি—দূষিত হয়।গ. এলাকার পাঠাগার একটি গুরুত্বপূর্ণ—সামাজিক প্রতিষ্ঠানঘ. বই মানুষের উপকারী—বন্ধু।ঙ. নদীকে আমাদের দেশের—জীবন বলা হয়।# বাকি অংশ ছাপা হবে আগামীকাল