পরিবেশ রক্ষায় বনায়ন কর্মসূচি প্রয়োজন: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাক্য রচনা  অংশ-১০প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। বাংলা বিষয়ে ৫ নম্বর প্রশ্নটি থাকবে ‘শব্দ দিয়ে বাক্য গঠন করো’। নম্বর থাকবে ১×৫=০৫। ধারাবাহিকভাবে বাক্য গঠন দেওয়া হলো। অনিবার্য = লোকটা অনিবার্য মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে।পরিশোধন = ঢাকায় পানি পরিশোধন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।তন্তু = একসময় রেশমি তন্তুর কাপড় বেশ জনপ্রিয় ছিল।প্লাইউড = আজকাল কাঠের বদলে প্লাইউডও ব্যবহূত হচ্ছে।ভেষজ = এ বনে নানা রকম ভেষজ উদ্ভিদ রয়েছে।অর্কিড = শামীমাদের বাগানে অনেক ধরনের অর্কিডের গাছ আছে।নিসর্গ = নিসর্গের শোভা সবাইকে আনন্দ দেয়।অস্তিত্ব = পরিবেশ দূষণের ফলে মানুষের অস্তিত্ব হুমকির সম্মুখীন।ভারসাম্য = পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।উজাড় = মানুষের বাঁচার প্রয়োজনে নির্বিচারে বন উজাড় করা চলবে না।বনায়ন = পরিবেশ রক্ষায় বনায়ন কর্মসূচি প্রয়োজন।স্লোগান = বিশ্বের দেশে দেশে এখন পরিবেশ রক্ষার স্লোগান উঠেছে।আহরণ = জ্ঞান আহরণের জন্য পাঠ্য বইয়ের বাইরের বইও পড়া দরকার।কুমার = আগের দিনে হাতি-ঘোড়ায় চড়ে কুমার শিকারে যেতেন।শাহজাদা = বাদশাহ আলমগীর শাহজাদাকে সুশিক্ষা দিয়েছেন।বারি = শ্রাবণের বারিধারায় মাঠ-ঘাট ভরে গেছে। চরণ = পিতার চরণে হাত রেখে পুত্র দোয়া চাইল।পুলকিত = ঈদের দিন শিশুরা খুব পুলকিত হয়।হূদে = প্রতিটি মানুষের হূদে মায়া-মমতা আছে।নয়ন = একটু আদর পেয়ে দুঃখী ছেলেটির নয়ন জলে ভরে উঠল।ভাল = মা শিশুটির ভালে চুমু এঁকে দিলেন।স্পর্ধা = তার স্পর্ধা দেখে অবাক হয়েছি।শির = অন্যায়ের কাছে কখনো শির নত করব না।অনর্গল = ছোট্ট মেয়ে মিনি তার বাবার সঙ্গে অনর্গল কথা বলে চলেছে।শাহানশাহ = শাহানশাহ আলমগীর ছিলেন একজন মহৎপ্রাণ শাসক।কেল্লা = তিতুমীরের বাঁশের কেল্লা ইতিহাসে বিখ্যাত।সৌজন্য = তাঁর সৌজন্য আমাদের মুগ্ধ করেছে। প্রক্ষালন = তিনি হাত-পা প্রক্ষালন করে ঘরে ঢুকলেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল