শূন্যস্থান পূরণ করো অংশ-৩প্রিয় শিক্ষার্থী, ইসলাম শিক্ষা বিষয়ের নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে শূন্যস্থান পূরণ। নম্বর থাকবে ২, প্রশ্ন থাকবে ৫টি।অধ্যায়-২১৮। বাংলাদেশে মসজিদের সংখ্যা — বেশি। উত্তর: বাংলাদেশে মসজিদের সংখ্যা দুই লাখেরও বেশি। ১৯। মসজিদের মধ্যে কোনো — কথা বলা উচিত নয়। উত্তর: মসজিদের মধ্যে কোনো অপ্রয়োজনীয় কথা বলা উচিত নয়। ২০। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং তাঁর খলীফাগণ মসজিদে বসেই — করতেন।উত্তর: মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং তাঁর খলীফাগণ মসজিদে বসেই রাষ্ট্র পরিচালনা করতেন।২১। — প্রথম কিবলা বলা হয়। উত্তর: মসজিদুল আকসাকে প্রথম কিবলা বলা হয়। ২২। ঈদ অর্থ —। উত্তর: ঈদ অর্থ আনন্দ। ২৩। ঈদের সালাত দুই —।উত্তর: ঈদের সালাত দুই রাকাত।২৪। মসজিদুল আকসা — অবস্থিত। উত্তর: মসজিদুল আকসা জেরুজালেমে অবস্থিত। ২৫। বর্তমানে — দিকে মুখ করে সালাত আদায় করা হয়।উত্তর: বর্তমানে পবিত্র কাবা শরিফের দিকে মুখ করে সালাত আদায় করা হয়।২৬। ঈদের দিন — ও — সকলেই আনন্দে শরিক হয়।উত্তর: ঈদের দিন ধনী ও গরিব সকলেই আনন্দে শরিক হয়।২৭। ঈদের সালাত আদায় করা হয় —।উত্তর: ঈদের সালাত আদায় করা হয় ঈদগাহে।২৮। ঈদুল আজহা মানে —।উত্তর: ঈদুল আজহা মানে কোরবানীর ঈদ।২৯। মা-বাবার কাছে সবচেয়ে প্রিয় হলো —।উত্তর: মা-বাবার কাছে সবচেয়ে প্রিয় হলো সন্তান।৩০। — গোশত সবাই খেতে পারে। উত্তর: আকীকার গোশত সবাই খেতে পারে। ৩১। মহান আল্লাহ তাআলা — মাসে — নাজিল করেছেন। উত্তর: মহান আল্লাহ তাআলা রমজান মাসে আল-কোরআন নাজিল করেছেন। ৩২। — মানে সাবধানতা অবলম্বন। উত্তর: তাকওয়া মানে সাবধানতা অবলম্বন। ৩৩। জাকাত দিলে সম্পদে আল্লাহ তাআলা — করেন। উত্তর: জাকাত দিলে সম্পদে আল্লাহ তাআলা বরকত দান করেন। ৩৪। জাকাতের অর্থ — ও —।উত্তর: জাকাতের অর্থ পবিত্রতা ও বৃদ্ধি। ৩৫। সবাইকে — দেওয়া যায় না। উত্তর: সবাইকে জাকাত দেওয়া যায় না। ৩৬। জীবনে মাত্র একবার — করা ফরজ। উত্তর: জীবনে মাত্র একবার হজ করা ফরজ। ৩৭। — বিশ্ব মুসলিমের মহাসম্মেলন। উত্তর: হজ বিশ্ব মুসলিমের মহাসম্মেলন। ৩৮। পরিষ্কার-পরিচ্ছন্নতা — অঙ্গ। উত্তর: পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ৩৯। — করা মহানবী (সা.)-এর সুন্নত।উত্তর: মেসওয়াক করা মহানবী (সা.)-এর সুন্নত। ৪০। — পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে ভালোবাসতেন। উত্তর: মহানবী (সা.) পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে ভালোবাসতেন। ৪১. সালাতের গুরুত্ব ও ফজিলতও সবচেয়ে —।উত্তর: সালাতের গুরুত্ব ও ফজিলতও সবচেয়ে বেশি।৪২. সালাতের ওপর আত্মার — ও কর্মের — নির্ভর করে।উত্তর: সালাতের ওপর আত্মার উন্নতি ও কর্মের সংশোধন নির্ভর করে।৪৩. সব — জন্য সালাত আদায় করা ফরজ।উত্তর: সব মুমিনের জন্য সালাত আদায় করা ফরজ।৪৪. মুসলিমের আমলের ভিত্তি মজবুত করে —।উত্তর: মুসলিমের আমলের ভিত্তি মজবুত করে সালাত।৪৫. — সঙ্গে সালাত আদায় করতে হয়।উত্তর: মনোযোগের সঙ্গে সালাত আদায় করতে হয়।৪৬. সূরা আল-ফাতিহা পড়ে — বলতে হয়।উত্তর: সূরা আল-ফাতিহা পড়ে আমিন বলতে হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল