পরীক্ষা-নিরীক্ষা থেকে পাওয়া জ্ঞানকে বিজ্ঞান বলা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি লেখো  অংশ-১০প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’ দেওয়া হলো।# সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। অধ্যায়-১২ ১. চাঁদ, সূর্য, তারা এগুলোকে এক নামে কী বলে পরিচিত? ক. গ্রহ খ. নক্ষত্র গ. জ্যোতিষ্ক ঘ. নীহারিকাউত্তর: গ. জ্যোতিষ্ক।২. নিচের চারটির মধ্যে কোনটি উপগ্রহ? ক. সূর্য খ. চাঁদ গ. মঙ্গল ঘ. শুক্র উত্তর: খ. চাঁদ। ৩. সৌরজগতের কোনটির নিজের আলো আছে? ক. পৃথিবী খ. চাঁদ গ. সূর্য ঘ. শুকতারাউত্তর: গ. সূর্য।৪. জাহাজের নাবিকেরা রাতেরবেলায় কোনটির সাহায্যে দিক ঠিক করে চলাফেরা করে? ক. ধ্রুবতারা খ. সন্ধ্যাতারা গ. উপগ্রহ গ. উল্কাউত্তর: ক. ধ্রুবতারা।৫. পৃথিবী তার নিজ অক্ষের ওপর কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? ক. পূর্ব থেকে পশ্চিমে খ. পশ্চিম থেকে পূর্বে গ. উত্তর থেকে দক্ষিণে ঘ. দক্ষিণ থেকে উত্তরে উত্তর: খ. পশ্চিম থেকে পূর্বে।৬. কোনটি পৃথিবীর নিকটতম তারকা? ক. চাঁদ খ. সূর্য গ. ধূমকেতু ঘ. বুধ উত্তর: খ. সূর্য।৭. সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র কোনটি?ক. সূর্য খ. পৃথিবী গ. শুক্র ঘ. বুধউত্তর: ক. সূর্য। ৮. পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে কোনটি? ক. বুধ খ. চাঁদ গ. শুক্র ঘ. শনি উত্তর: খ. চাঁদ। ৯. হ্যালির ধূমকেতু কত বছর পরপর দেখা যায়? ক. ২৫ খ. ৫০ গ. ৭৬ ঘ. ১০০ বছর উত্তর: গ. ৭৬ বছর। ১০. নক্ষত্র কোনটি? ক. শুক্র খ. বুধ গ. সূর্য ঘ. চন্দ্রউত্তর: গ. সূর্য। অধ্যায়-১৩ ১। পরীক্ষা-নিরীক্ষা থেকে প্রাপ্ত জ্ঞানকে কী বলা হয়?ক. প্রযুক্তি খ. বিদ্যা গ. বিজ্ঞান ঘ. দক্ষতাউত্তর: গ. বিজ্ঞান। ২। বিজ্ঞানীর আবিষ্কৃত জ্ঞানকে মানুষের প্রয়োজনে ব্যবহার করাকে কী বলে?ক. দক্ষতা খ. বিজ্ঞান গ. প্রযুক্তি ঘ. পরীক্ষা-নিরীক্ষা উত্তর: গ. প্রযুক্তি। ৩। কোন যন্ত্রে শব্দতরঙ্গ ব্যবহার করে দেহের অভ্যন্তরে কোন অঙ্গের ছবি তোলা হয়?ক. ইসিজি মেশিন খ. আলট্রাসনোগ্রাফগ. ক্যামেরা ঘ. স্টেথোস্কোপ।উত্তর: খ. আলট্রাসনোগ্রাফ। ৪। শরীরের ভেতরের ভাঙা হাড়কে শনাক্ত করতে কোনটি ব্যবহার করা হয়?ক. এক্স-রে খ. লেজার গ. ইসিজি মেশিন ঘ. স্টেথোস্কোপউত্তর: ক. এক্স-রে।৫। উচ্চফলনশীল ধানের সংক্ষিপ্ত নামকে কী বলে?ক. উফশী খ. উচ্চ ধান গ. উফধা গ. উচ্চধা।উত্তর: ক. উফশী। ৬। কোনটি কৃষি প্রযুক্তি নয়?ক. ট্রাক্টর খ. আলট্রাসনোগ্রাফি গ. পাম্প ঘ. পাওয়ারটিলার।উত্তর: খ. আলট্রাসনোগ্রাফি৭। প্রযুক্তি বলতে কী বোঝায়?ক. প্রকৃতির নিয়মগুলোকে জানা খ. মনোযোগ সহকারে পরীক্ষা-নিরীক্ষা করা গ. বিজ্ঞানের আবিষ্কারকে প্রয়োজনে ব্যবহার করা ঘ. গবেষণা করা। উত্তর: গ. বিজ্ঞানের আবিষ্কারকে প্রয়োজনে ব্যবহার করা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল