পরীক্ষা নিয়ে কোনো দুশ্চিন্তা করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল পদ্ধতিতে ভালো করার মূলমন্ত্র হলো পাঠ্যবইয়ের ওপর জোর দেওয়া। তাহলে যেকোনো সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্ন লিখতে পারবে। মনে রাখতে হবে, এখানেই কিন্তু ভালো রেজাল্ট করার একটা সুযোগ। অর্থাত্ যারা পাঠ্যবই ভালোমতো পড়েছ, তারাই সৃজনশীলের বিভিন্ন ধাপ চমত্কারভাবে উত্তর করতে পারবে। আর বাকিরা কিন্তু সব কটি ধাপ অর্থাত্ প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক—এগুলোর উত্তর সঠিকভাবে করতে পারবে না। পরীক্ষার খাতায় হাতের লেখা সুন্দর করা, মার্জিন রাখা, কাটাকাটি বা ঘষামাজা না করা, ওভাররাইটিং না করা—এ সম্পর্কে সচেতন থাকবে। উত্তরপত্র পরিচ্ছন্ন থাকলে শিক্ষার্থীর প্রতি ভালো অনুভূতি তৈরি হবে। আর তাহলে নম্বরও ভালো আসবে। শেষে বলব, পরীক্ষা নিয়ে কোনো ধরনের দুশ্চিন্তা করবে না।

অধ্যক্ষ
নটর ডেম কলেজ, ঢাকা