পরীক্ষা নিয়ে কোনো ভয় পাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনেই তোমাদের পরীক্ষা। যতগুলো সৃজনশীল বিষয় আছে, তাতে সিলেবাসের পাঠ্যসূচি সম্পর্কে সামগ্রিক ধারণা থাকতে হবে। বহুনির্বাচনি অংশে ভালো করার জন্য প্রতিটি তথ্য গুরুত্বপূর্ণ, সেদিকে নজর রেখে উত্তর লিখবে। প্রশ্নের উত্তর লেখা শেষে তা রিভিশন দিতে হবে। সৃজনশীল গণিতের সমস্যার সমাধান অনুশীলন করবে। কোনো বিষয়ে না বুঝলে শিক্ষকের সঙ্গে আলোচনা করে সমাধান করে নেবে।
তোমাদের মনে রাখতে হবে, প্রতিটি প্রশ্নের উত্তর শেষ করে আরেকটি প্রশ্নের উত্তর শুরুর আগে কমপক্ষে দেড় ইঞ্চি ফাঁকা রাখতে হবে। পরীক্ষার হলে তোমাদের অবশ্যই মানসিকভাবে স্থির থাকতে হবে। পরীক্ষা নিয়ে কোনো অবস্থায় টেনশন করবে না, ভয় পাবে না। যতগুলো উত্তর চাওয়া হবে, সব কটির উত্তর দেওয়ার চেষ্টা করবে।

মো. ইনছান আলী
প্রধান শিক্ষক
ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল, ঢাকা