প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থীদের শুভেচ্ছা রইল। পরীক্ষার রুটিন ভালোভাবে দেখে নিয়ে প্রতিটি বিষয়ের প্রস্তুতি গ্রহণ করবে। এখন আর নতুন কিছু পড়বে না। আগের পড়াগুলোই ভালো করে রিভিশন দাও। প্রশ্নপত্রের নির্দেশনা মনোযোগ দিয়ে পড়ে উত্তর লিখবে।
সৃজনশীল প্রশ্নের উদ্দীপক ভালোভাবে পড়বে এবং প্রাসঙ্গিক উত্তর লিখবে। নির্ভুল বানানে সুন্দরভাবে বিষয়বস্তু খাতায় উপস্থাপন করবে। সময়ের সাথে মিল রেখে লেখা শেষ করবে, যাতে খাতাটি পুনরায় পড়ে দেখার যথেষ্ট সময় পাও। পরীক্ষার আগে বেশি রাত জাগবে না। শরীর ও মন সুস্থ রাখার চেষ্টা করবে। পরীক্ষা নিয়ে অযথা টেনশন করবে না। কোনো বিষয়ে সমস্যা হলে শিক্ষকের সহায়তা নিবে। পরীক্ষাকে উত্সব হিসেবে দেখবে, যাতে মানসিক চাপ না থাকে। দেখবে সাফল্য তোমাদের হাতের মুঠোয়।
প্রধান শিক্ষক
খুলনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, খুলনা।