পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় ভুগবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেয়ারম্যান, ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঢাকাআজকাল পরীক্ষা মানেই মহারণ, সেটি হোক পিএসসি, জেএসসি কিংবা এসএসসি বা এইচএসসি। বিশেষ করে, এসএসসি বা এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে মা-বাবার মাত্রাতিরিক্ত দুশ্চিন্তা দেখে সন্তানেরাও বাড়তি চাপে থাকে, তারাও নার্ভাস ও ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। বিশেষ করে, বেশি নার্ভাসনেস থেকে ব্রেনের কার্যকারিতা কমে যায় ও স্মৃতিশক্তি লোভ পায়। এ কারণে মা-বাবার উচিত, মাত্রাতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকা। দুশ্চিন্তা কিছুটা থাকবে, কিন্তু তা যেন পরীক্ষার্থী বুঝতে না পারে কিংবা তাকে যেন এটা প্রভাবিত না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রস্তুতি যেমনই হোক, বেশি রাত করে পড়া যাবে না। পর্যাপ্ত ঘুম না হলে নার্ভাসনেস ইত্যাদি হতে পারে। বিশেষ করে, এতে অল্পতেই ধৈর্যচ্যুতি এবং মেজাজ নিয়ন্ত্রণে থাকবে না। ফলে পরীক্ষার আগে শিক্ষার্থীর মানসিক ও শারীরিক সুস্থতার বিষয়টি সবার আগে গুরুত্ব দেওয়া উচিত। এ ক্ষেত্রে নিন্মোক্ত বিষয়গুলোর দিকে দৃষ্টি দেওয়া জরুরি।পরীক্ষার সময় কিংবা এর আগেও পড়াশোনা স্বাভাবিক রাখতে মাথা ঠান্ডা রাখা খুবই জরুরি। এ ক্ষেত্রে সময়মতো ঘুমানো ও খাওয়াদাওয়া করতে হবে। খাদ্যতালিকায় ফ্রেশ জুস রাখা যেতে পারে। বিশেষ করে, নাশতায় পেঁপের জুস থাকলে ভালো। পরীক্ষার্থীর নিয়মিত খাদ্যাভ্যাসে পুষ্টিকর খাবার রাখতে দুধ, ডিম ও সবজিজাতীয় সবুজ খাবার দেওয়া যেতে পারে। পরীক্ষার আগের রাতে অতিরিক্ত ঝাল ও চর্বিজাতীয় খাবার ও শুকনা খাবার পরিহার করা ভালো। এখন ঋতু পরিবর্তনের সময়, এ সময় অল্পতেই ঠান্ডাজনিত রোগসহ অন্যান্য রোগ থেকে রক্ষা পেতে সাবধান থাকতে হবে। অযথা কোনো ওষুধ গ্রহণ থেকে বিরত থাকা উচিত।