পরীক্ষা পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার হলের নিয়ম কানুন মেনে চলবে
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, এই মুহূর্তে যা পড়বে অবশ্যই খুব মন দিয়ে পড়বে। পরীক্ষার হলের নিয়মকানুন অবশ্যই মেনে চলবে। পরীক্ষার হলে উপস্থিত পরীক্ষকসহ অন্যদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করতে হবে। প্রয়োজনে যেকোনো বিষয়ে পরীক্ষকের দিকনির্দেশনা নেবে।
বাংলা ও ইংরেজি বিষয় দুটি ভালো ফল অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলা ও ইংরেজিতে ভালো করার প্রধান শর্তই হচ্ছে, যা লিখবে সঠিক বানানে লিখবে। প্রয়োজনে একটু কম কথায় লিখবে কিন্তু বানান সঠিক থাকা চাই। লেখার সময় যদি কোথাও সাল বা তারিখ উল্লেখ করতে হয়, তবে তা নির্ভুলভাবে দিতে হবে। সাল, তারিখের মতো রেফারেন্স দিলেও তার তথ্যসূত্র উল্লেখ করবে। সাধারণত প্রতিটি বিষয়ের প্রশ্ন বুঝে সঠিক উত্তরটি লিখবে।

কর্নেল নুরন্ নবী (অব.) সাবেক অধ্যক্ষ
মাইলস্টোন কলেজ ও
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা