পরীক্ষার আগের রাত খুবই গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক, আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রস্তুতির এই চূড়ান্ত মুহূর্তে নতুন কিছু শেখার সময় নেই। এখন প্রয়োজন শুধু রিভিশন। মনোযোগ সহকারে রিভিশন দিতে হবে। নিয়মিত পড়াশোনা করে পরীক্ষার্থীরা যা শিখেছে, পাঠ্যসূচির অন্তর্ভুক্ত পাঠ্যবিষয়ের ওপর যা কিছু আয়ত্ত করেছে, সেসব কেবল রিভিশন দেওয়ার সময় এখন। বিষয়ভিত্তিক কোনো অধ্যায় কিংবা পাঠের কোনো অংশ এখনো যদি কারও কাছে জটিল বা অস্পষ্ট মনে হয়, তবে সেসব অধ্যায় কিংবা পাঠের অংশ বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। প্রয়োজনে ওই বিষয়ের শিক্ষক বা অভিভাবকের সহযোগিতা নিয়ে তা স্পষ্ট করে নিতে হবে। মনে রেখো, পরীক্ষার আগের রাত খুবই গুরুত্বপূর্ণ। এই রাতে বেশি সময় জেগে থাকা ঠিক হবে না। মনে রাখতে হবে, যথার্থ ঘুম স্মৃতিশক্তি সতেজ করে এবং মনেও প্রশান্তি এনে দেয়। সুন্দর মন নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে যাবে এবং দুশ্চিন্তামুক্ত থেকে পরীক্ষা দেবে।