পরীক্ষার খাতায় কী করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী, চূড়ান্ত প্রস্তুতির এই সময়ে কোন কোন বিষয়ে আমাদের সবচেয়ে বেশি সচেতন হওয়া দরকার, তা জেনে নেওয়া যাক।পরীক্ষার খাতায় প্রথম কাজপরীক্ষার হলে প্রবেশ করার পর পরীক্ষার খাতাটি তোমাকে দেওয়া হবে। তুমি পরীক্ষার খাতার কাভার পৃষ্ঠাটি ভালোভাবে দেখে নেবে ও দরকারি তথ্যগুলো নির্দিষ্ট স্থানে লিখবে। যেখানে পরীক্ষার্থীর ‘নাম...’, ছাপানো থাকবে, তার সামনে তোমার পূর্ণ নাম লিখবে। যেখানে ‘রোল নম্বর...’ ছাপানো থাকবে, তার সামনে তোমার পরীক্ষার রোল নম্বর লিখবে। ‘বিষয়...’ যেখানে লেখা থাকবে, তার সামনে ওই দিনের বিষয়ের নাম লিখবে এবং যেখানে ‘পরীক্ষার্থীর স্বাক্ষর...’ কথাটি ছাপানো থাকবে, তার সামনে তোমার স্বাক্ষর দেবে। পরীক্ষা ‘অনুষ্ঠানের তারিখ...’-এর জায়গায় ওই দিনের তারিখ লিখবে। এসব দরকারি তথ্য অবশ্যই সুন্দর ও পরিষ্কার করে লিখবে। সঠিকভাবে লেখার জন্য প্রবেশপত্রের সাহায্য নেওয়াই ভালো।আরেকটি কথা, প্রবেশপত্রে যেমন স্বাক্ষর দিয়েছ, পরীক্ষার খাতা এবং হলের স্বাক্ষরপত্রে ঠিক সে রকমই স্বাক্ষর করবে। পরীক্ষার খাতার দ্বিতীয় পৃষ্ঠায় কাটা চিহ্ন দেওয়া থাকবে, সেখানে কোনো কিছু লিখবে না। খাতায় মার্জিন যেভাবে টানবেপরীক্ষার খাতার কাভার পৃষ্ঠায় তথ্য লেখা শেষকরার পর তোমার প্রথম কাজ খাতায় মার্জিন টানা। স্কেল দিয়ে খাতার প্রতিটি সাদা পৃষ্ঠার বাঁ পাশে এক ইঞ্চি এবং ওপরে দেড় ইঞ্চি পরিমাণ মার্জিন টানবে। সাবধান, খাতা ভাঁজ করে মার্জিন করবে না।প্রশ্নপত্র হাতে পাওয়ার পরপ্রশ্নপত্র হাতে পাওয়ার পর পুরো প্রশ্নপত্র মনোযোগ দিয়ে পড়ে নেবে এবং জেনে নেবে মোট কয়টি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে। তারপর যে প্রশ্নের উত্তর তোমার সবচেয়ে ভালো জানা আছে, সেই প্রশ্নের উত্তর দিয়েই লেখা শুরু করবে। এরপর বাকি যেসব প্রশ্নের উত্তর লিখবে, সেগুলো ধারাবাহিকভাবে সুন্দর ও স্পষ্টভাবে লিখবে।খাতায় যেভাবে উত্তর লিখবেপরীক্ষার খাতায় প্রতিটি উত্তর লেখার সময় যে প্রশ্নটির উত্তর লিখবে, সেই প্রশ্নের নম্বর অবশ্যই খাতার মাঝামাঝি জায়গায় লিখবে। খাতার বাঁ পাশের মার্জিনের বাঁয়ে কিছু লেখা যাবে না। ওপরের মার্জিনের নিচে তুমি যে প্রশ্নের উত্তর লিখবে, সেই প্রশ্নের নম্বর লিখবে। যদি কোনো প্রশ্নে ক, খ, গ কিংবা a, b, c ইত্যাদি অংশ থাকে, তবে সেই প্রশ্নের উত্তর লেখার সময় খাতার মাঝখানে ওই প্রশ্নের নম্বর লিখবে। তারপর ঠিক তার সরাসরি নিচে (ক), (খ), (গ) কিংবা (a) (b) (c) ইত্যাদি নম্বর সমপরিমাণ দূরত্ব রেখে স্পষ্ট করে উত্তর লিখবে। কোনো প্রশ্নের উত্তর যদি খাতার পৃষ্ঠার শুরু থেকে লেখার পর ওই পৃষ্ঠার কিংবা পরের পৃষ্ঠার অর্ধেকের বেশি স্থান পর্যন্ত চলে যায়, তবে ওই স্থান থেকে আরেকটি নতুন প্রশ্নের উত্তর লেখা শুরু না করাই ভালো। পরবর্তী পৃষ্ঠা থেকে নতুন আরেকটি প্রশ্নের উত্তর শুরু করা ভালো। তবে কোনো পৃষ্ঠার অর্ধেকের কম অংশে যদি একটি প্রশ্নের উত্তর লেখা শেষ হয়ে যায়, তবে যথাযথ ‘গ্যাপ’ রেখে আরেকটি নতুন প্রশ্নের উত্তর লেখা শুরু করতে পারো।