পরীক্ষার্থীর প্রশ্ন :শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে আরও প্রশ্ন পাঠাও। প্রশ্নের সাথে অবশ্যই তোমার নাম, বিদ্যালয়ের নাম ও ঠিকানা উল্লেখ করবে।
প্রশ্ন পাঠানোর ঠিকানা: পড়াশোনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা
ই-মেইল: [email protected]
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল, জসিম উদ্দীন বিশ্বাস ও মোস্তাফিজুর রহমান।
 দিলরাজ রায়হান
[email protected]
প্রশ্ন: পরীক্ষায় কালো কালির কলম ছাড়া নীল কালির কলম ব্যবহার করতে পারব কী?
উত্তর: পরীক্ষায় কালো কালির কলম ব্যবহার করাই উত্তম। ওএমআর শিট পূরণ ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তরে বৃত্ত ভরাট অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দিয়েই করতে হবে।

 প্রতীক মুখার্জি
সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়।
প্রশ্ন: বর্তমান বইতে নেই অথচ গতবারের বইতে আছে এমন বিষয়ের ওপর কী প্রশ্ন হবে?
উত্তর: বর্তমান পাঠ্যসূচির আলোকেই শুধুমাত্র প্রশ্ন হবে। গতবারের বইয়ের আলোকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই।

 আশরাফী জান্নাত
সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রংপুর।
প্রশ্ন-১: ইংরেজি ১ম পত্রের Information Transfer-এর পুরো ছক তুলে উত্তর করতে হবে, নাকি নম্বর অনুযায়ী উত্তরগুলো লিখলেই হবে? Rearrange অংশেরও কি পুরো Passage তুলতে হবে, নাকি নম্বর অনুযায়ী লিখলেই হবে?
উত্তর: ইংরেজি ১ম পত্রে Information Transfer-এর ক্ষেত্রে শুধু রোমান সংখ্যায় নম্বর দিয়ে উত্তরগুলো লিখলেই হবে। Rearrange প্রথমে একটি বক্স এঁকে বক্সের প্রথম রো-তে 1, 2, 3...8 পর্যন্ত লিখবে। দ্বিতীয় রো-তে 1-এর নিচে প্রথম উত্তরের নম্বর লিখবে। 2-এর নিচে ২য় উত্তরের নম্বর লিখবে। এভাবে নম্বর সাজাবার পর সে অনুসারে বাক্যগুলো লিখে প্যাসেজটি সাজাতে হবে, যাতে পুরো একটি অর্থবহ প্যাসেজ হয়ে ওঠে।
প্রশ্ন-২: ইংরেজি ২য় পত্রের Tag Question-এর যে পাঁচটি বাক্য দেওয়া থাকবে, তাতে পর পর অনেকগুলো আলাদা বাক্য থাকবে। উত্তর করার সময় কি শুরু থেকে সব কটি বাক্য তুলব, নাকি শুধু যে বাক্যটির Tag করতে হবে, সেটি পুরো তুললেই হবে?
উত্তর: প্রতিটি বাক্য উপযুক্ত Tag-সহ পুনরায় লিখে উত্তর করতে হবে। উত্তর লেখার সময় অবশ্যই পুরো বাক্যসহ Tag লিখতে হবে এবং উত্তরের অংশটি আন্ডার লাইন অবশ্যই করবে।