পরীক্ষায় ভালো করতে যা মনে রাখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ, ট্রাস্ট কলেজ, ঢাকাপরীক্ষা কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি: রুটিন মাথায় রেখে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে হবে।পরীক্ষার প্রথম দিন অন্তত ৪৫ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে আসনবিন্যাস জেনে নিয়ে নির্ধারিত আসনে বসতে হবে।অন্য দিনগুলোতে পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে নির্ধারিত আসনে বসতে হবে। পরীক্ষাকেন্দ্রে যাওয়ার আগে সঙ্গে নিতে হবে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, একাধিক কলম, পেনসিল, ইরেজার, স্কেল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর, ঘড়ি ও প্রয়োজনীয় টাকা। এগুলো ট্রান্সপারেন্ট কোনো ব্যাগে নিলে ভালো হয়। পরীক্ষার হলে কোনো অবস্থাতেই মোবাইল ফোন বহন করা বা সঙ্গে রাখা যাবে না। প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ছাড়া কোনো নোট, কাগজ, বইপত্র সঙ্গে রাখা যাবে না। ব্যাগ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না।উত্তরপত্রের সাজসজ্জা: প্রশ্নের একটি উত্তর লেখা শেষ হলে সমাপ্তি চিহ্ন (#) দিয়ে পরবর্তী উত্তর ২ ইঞ্চি ফাঁকা রেখে নিচ থেকে শুরু করতে হবে। প্রশ্নের উত্তর যেভাবে চাওয়া হয়েছে সেভাবে উত্তর দিতে হবে। অথবা প্রশ্নগুলোর ক্ষেত্রে বিশেষ সতর্কতার সঙ্গে উত্তর দিতে হবে। অতিরিক্ত কোনো প্রশ্নের উত্তর লেখা যাবে না। প্রশ্নের সমগ্র উত্তর একসঙ্গে লিখতে হবে। পৃথক পৃথক জায়গায় বিচ্ছিন্নভাবে লেখা যাবে না। প্রশ্নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। উত্তর লেখার সময় ভুল করে পৃষ্ঠা ফাঁকা থাকলে তা লম্বাভাবে কলম দিয়ে কেটে দিতে হবে।হাতের লেখাবিষয়ক সতর্কতা: হাতের লেখা সুন্দর কিন্তু দ্রুত হতে হবে। সুন্দর না হলেও যেন পরিচ্ছন্ন হয়। হাতের লেখা যেন বাঁকা না হয়, সে দিকে নজর দিতে হবে।লেখার সময় অযথা কাটাকাটি বা ঘষামাজা করা যাবে না। কাটতে হলে এক টানে কাটতে হবে।লেখায় শব্দ থেকে শব্দ বা একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব যেন বেশি বা কম না হয়।লেখা মার্জিন ঘেঁষে শুরু করতে হবে এবং খাতার ডান প্রান্ত পর্যন্ত লিখতে হবে। ডানে ফাঁকা রাখা যাবে না। খাতার একটি পৃষ্ঠায় কমপক্ষে ১৫ থেকে ১৮টি লাইন লিখতে হবে। প্রতিটি পৃষ্ঠার নিচে কিছু জায়গা ছাড়তে হবে।পরীক্ষা হলে বিশেষ সতর্কতা: পরীক্ষা হলে কোনো অবস্থাতেই নকল করা যাবে না। আশপাশে তাকানো, অন্যের সঙ্গে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। উত্তরপত্র লেখার সময় সতর্ক থাকতে হবে যেন পাশের কেউ না দেখে। এ সময় উত্তরপত্র প্রশ্নপত্র দিয়ে ঢেকে রাখতে হবে। পরীক্ষা শুরুর আগে নিজের আসনের কাছাকাছি যেন কোনো কাগজপত্র পড়ে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।কোনো অবস্থাতে কলম, পেনসিল, সার্পনার, ইরেজার, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর, স্কেল ইত্যাদি কারও সঙ্গে আদান-প্রদান করা যাবে না। পরীক্ষা হলে প্রশ্নপত্র হস্তান্তর সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার আগে কোনো পরীক্ষার্থী উত্তরপত্র জমা দিতে পারবে না। পরীক্ষা পরিচালনায় নিযুক্ত কোনো ব্যক্তির সঙ্গে কোনোরূপ অসৌজন্যমূলক আচরণ, ঝগড়া করা পরীক্ষা বাতিলসহ আইনানুগ শাস্তিযোগ্য অপরাধ। পরীক্ষা চলাকালে টয়লেটে না যাওয়াই মঙ্গলজনক। এতে মূল্যবান সময় অপচয় হয়। খুব বেশি প্রয়োজন হলে কক্ষ পরিদর্শকের অনুমতি নিয়ে যেতে হবে। এ সময় উত্তরপত্র প্রশ্নসহ কক্ষ পরিদর্শকের কাছে জমা দিতে হবে। প্রশ্ন নিয়ে বাইরে যাওয়া যাবে না। পরীক্ষা শুরুর প্রথম এক ঘণ্টায় টয়লেটে যাওয়া নিষিদ্ধ।