বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১২প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।বাক্য ও উক্তি পরিবর্তন১। অর্থসংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোন পদের পরিবর্তন হতে পারে?ক. বিশেষ্যের খ. বিশেষণের গ. ক্রিয়ার ঘ. কোনোটিই নয়২। ‘তার যেন আসা হয়’—বাক্যটি কোন বাচ্য?ক. কর্তৃবাচ্য খ. ভাববাচ্য গ. কর্মবাচ্য ঘ. কর্মকর্তৃবাচ্য৩। ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই কোন পুরুষের হয়?ক. উত্তম পুরুষের খ. মধ্যম পুরুষের গ. নাম পুরুষের ঘ. উত্তম ও মধ্যম পুরুষের৪। কর্মবাচ্যের বাক্যে কর্মে কোন বিভক্তির প্রয়োগ হয়?ক. প্রথমা খ. দ্বিতীয়া গ. চতুর্থী ঘ. পঞ্চমী৫। পরোক্ষ উক্তিতে কোন ক্ষেত্রে ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে?ক. প্রশ্ন জিজ্ঞাসায় খ. চিরন্তন সত্যের বর্ণনায় গ. অনুজ্ঞাসূচকভাবে ঘ. আবেগ প্রকাশে৬। যে বাচ্যের কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন বাচ্য বলে?ক. কর্মকর্তৃবাচ্য খ. কর্মবাচ্য গ. ভাববাচ্য ঘ. কর্তৃবাচ্য৭। ‘বাঁশি বাজে ঐ মধুর লগনে’—এটা কোন বাচ্যের উদাহরণ?ক. কর্মকর্তৃবাচ্য খ. কর্মবাচ্য গ. কর্তৃবাচ্য ঘ. ভাববাচ্য৮। যে বাক্যে কর্মই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে থাকে, তাকে কোন বাচ্যের বাক্য বলে?ক. কর্মবাচ্য খ. ভাববাচ্য গ. কর্মপ্রচনীয় অব্যয় ঘ. কর্মকর্তৃবাচ্য৯। তিনি বললেন, ‘দয়া করে ভেতরে আসুন’—বাক্যটি কিসের উদাহরণ?ক. কর্মবাচ্যের খ. পরোক্ষ উক্তি গ. প্রত্যক্ষ উক্তির ঘ. কর্তৃবাচ্যের১০। অর্থের সংগতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়?ক. ক্রিয়া এবং সর্বনাম পদের খ. কালের গ. সর্বনাম এবং বিশেষ্য পদের ঘ. অর্থের১১। ‘তিনি বললেন যে বইটা তার দরকার’—বাক্যটি কিসের উদাহরণ?ক. প্রত্যক্ষ উক্তির খ. কর্মবাচ্যের গ. কর্তৃবাচ্যের ঘ. পরোক্ষ উক্তির১২। প্রত্যক্ষ উক্তিতে ‘এখানে’ থাকলে পরোক্ষ উক্তিতে কী হয়?ক. ওখানে খ. সেখানে গ. ঐখানে ঘ. এই খানে১৩। ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে কর্তায় কোন বিভক্তি হয়?ক. দ্বিতীয়া খ. তৃতীয়া গ. প্রথমা ঘ. সপ্তমী১৪। কর্মবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিণত করতে হলে কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়? ক. প্রথমা বা শূন্য খ. দ্বিতীয়া গ. তৃতীয়া ঘ. চতুর্থী১৫। কর্তৃবাচ্যে কর্মে কোন বিভক্তি হয়?ক. দ্বিতীয়া খ. শূন্য গ.ষষ্ঠী ঘ. দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য১৬। প্রত্যক্ষ উক্তির পরোক্ষ উক্তিকে পরিবর্তনের সময় কালবাচক পদ কী অনুযায়ী পরিবর্তিত হয়? ক. সর্বনাম পদ খ. অর্থ গ. ক্রিয়াপদ ঘ. কাল১৭। কোন বাচ্যের ক্রিয়াপদ সর্বদাই নাম/প্রথম পুরুষের হয়?ক. কর্তৃবাচ্যের খ. কর্মবাচ্যের গ. ভাববাচ্যের ঘ. কর্মকর্তৃবাচ্যের১৮। বাচ্য কত প্রকার?ক. দুই প্রকার খ. তিন প্রকার গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার১৯। প্রত্যক্ষ উক্তির কালসূচক শব্দের ‘গতকাল’ শব্দটি পরোক্ষ উক্তিতে কী রূপে পরিবর্তিত হবে? ক. পূর্বদিন খ. সেদিন গ. আগের দিন ঘ. গতকল্য২০। ‘বিদ্বানকে সকলেই আদর করে’—এটি কোন বাচ্যের উদাহরণ?ক. কর্মকর্তৃবাচ্যের খ. ভাববাচ্যের গ. কর্তৃবাচ্যের ঘ. কর্মবাচ্যের২১। যে বাক্যে কর্তা প্রধান রূপে প্রতীয়মান হয় এবং ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করে তাকে কী বলে?ক. কর্তৃবাচ্য বলে খ. কর্মবাচ্য বলে গ. ভাববাচ্য বলে ঘ. কর্মকর্তৃবাচ্য২২। কর্তৃপদে তৃতীয়া অনুসর্গ এবং কর্মপদে প্রথমা বিভক্তি ব্যবহার হয় কোন বাচ্যে?ক. কর্তৃবাচ্যে খ. কর্মবাচ্যে গ. ভাববাচ্যে ঘ. কর্মকর্তৃবাচ্যে২৩। সর্বদাই নাম পুরুষের ক্রিয়ার গঠন হয় কোন বাচ্যে?ক. কর্মবাচ্যে খ. কর্তৃবাচ্যে গ. ভাববাচ্যে ঘ. কর্মকর্তৃবাচ্যে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল সঠিক উত্তর: বাক্য ও উক্তি পরিবর্তন: ১. গ। ২. খ। ৩. গ। ৪. ক। ৫. খ। ৬. গ। ৭. ক। ৮. ঘ। ৯. গ। ১০. ক। ১১. ঘ। ১২. খ। ১৩. গ। ১৪. ক। ১৫. ঘ। ১৬. খ। ১৭. গ। ১৮. খ। ১৯. গ। ২০. গ। ২১. ক। ২২. খ। ২৩. গ।