পর্যটন করপোরেশনে ডিপ্লোমায় আবেদন ১৫ ডিসেম্বরের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পর্যটন করপোরেশনের ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের অধীনে দুই বছরের ট্যুরিজম ম্যানেজমেন্ট এবং হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা কোর্স এবং এক বছরের প্রফেশনাল শেফ কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে হবে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে।ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্টের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। আর ডিপ্লোমা ইন ট্যুরিজম ম্যানেজমেন্টে এবং প্রফেশনাল শেফ কোর্সের ভর্তি পরীক্ষা ২০ ডিসেম্বর।ভর্তির জন্য আবেদন ফি ২০০ টাকা এবং নির্বাচিত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৯ জানুয়ারি। এসব কোর্সে ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ইনস্টিটিউটের ওয়েবসাইটে (www.nhtti.org)।