পল্লীর শিক্ষার্থীদের জন্য বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনেই এসএসসি পরীক্ষা। টেনশন শুরু হয়েছে পরীক্ষা নিয়ে। তোমরা বাকি কটা দিন ভালো করে প্রস্তুতি নাও। সাফল্য আসবেই। এ নিয়ে লিখেছেন আতাউল গণি ব্যাংক এশিয়াব্যাংক এশিয়া সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ২০১০ সালের উচ্চশিক্ষা বৃত্তির জন্য পল্লীর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।যেসব এলাকার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে: মালখাননগর ও সিরাজদিখান (মুন্সিগঞ্জ), রুহিতপুর (কেরানীগঞ্জ), আশুলিয়া ও সাভার (ঢাকা), কোনাবাড়ী (গাজীপুর), চাটখিল (নোয়াখালী), রামগঞ্জ (লক্ষ্মীপুর), তাড়াইল (কিশোরগঞ্জ), লোহাগড়া ও ভাটিয়ারী (চট্টগ্রাম), বিয়ানীবাজার (সিলেট) এবং ঈশ্বরদী (পাবনা)।আবেদনের যোগ্যতা: ওই অঞ্চলের শিক্ষার্থীরা যারা ২০০৯ সালে উচ্চ মাধ্যমিক পাস করে বিভিন্ন উচ্চমানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এমবিবিএস, ইঞ্জিনিয়ারিং, কৃষি ব্যবসায়প্রশাসন, অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, কম্পিউটার সায়েন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের মূল বিষয়ে ভর্তি হয়েছে। বৃত্তির ধরন: ২০০৫ সাল থেকে শুরু করে এ পর্যন্ত ১২২ জন শিক্ষার্থীকে ব্যাংক এশিয়া উচ্চশিক্ষা বৃত্তি দিয়েছে। চার-পাঁচ বছর মেয়াদি এ বৃত্তির পরিমাণ প্রতি মাসে দুই হাজার টাকা এবং বই ক্রয় ও টিউশন ফি বাবদ প্রতি বছর এককালীন ১০ হাজার টাকা প্রদান করা হবে।আবেদনপত্র সংগ্রহ ও জমা: উল্লিখিত এলাকার আগ্রহী শিক্ষার্থীরা ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ করে তা যথাযথভাবে প্রেরণ করে সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপক বরাবর জমা দিতে হবে। শেষ তারিখ: আবেদন ফরম সংগ্রহ ও জমা দানের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১০ বিকাল ৫টা।বিস্তারিত জানতে: বৃত্তির ব্যাপারে যেকোনো তথ্য জানতে যোগাযোগ করতে পারেন ০১১৯৯৮১৬৭৮০, ০১৫৫২৪৭৯৩৭৭।সাঈদ আরমান