সহকারী শিক্ষকজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-৪প্রিয় শিক্ষার্থী, ব্যবসায় পরিচিতি বিষয়ের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-৫জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: বণ্টন প্রণালি কী?উত্তর: যে ব্যবস্থা বা পদ্ধতির সাহায্যে উত্পাদকের উত্পাদিত পণ্য চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীদের নিকট পৌঁছানো হয় তাকে বণ্টন প্রণালি বলে।প্রশ্ন: পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?উত্তর: এক স্থানের পণ্য অন্য স্থানে পৌঁছানোর ব্যবস্থা করে পরিবহন পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: পরিবহন ও গুদামজাতকরণ কী ধরনের উপযোগ সৃষ্টি করে ব্যাখ্যা করো।উত্তর: পরিবহন ও গুদামজাতকরণ বাজারজাতকরণের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি কাজ। এক স্থান থেকে অন্য স্থানে পণ্য স্থানান্তরের প্রক্রিয়া হলো পরিবহন। এক স্থানের পণ্য অন্য স্থানে পৌঁছানোর ব্যবস্থা করে পরিবহন পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে। গুদামজাতকরণের মাধ্যমে পণ্য সংরক্ষণ করে রাখা হয়। অনেক পণ্য রয়েছে, যা বছরে নির্দিষ্ট সময় উত্পাদিত হয় অথচ সারা বছরই এর চাহিদা থাকে। এসব পণ্যের বছরব্যাপী চাহিদা মেটানোর জন্য গুদামজাতকরণের মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এখানে গুদামজাতকরণ পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে।প্রশ্ন: ব্যবসায়ীদের নিকট বাজারজাতকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।উত্তর: ব্যবসায়ীদের প্রধান লক্ষ্য হলো ক্রেতা ও ভোক্তার নিকট সুষ্ঠুভাবে পণ্যদ্রব্য ও সেবাকর্ম পৌঁছে দিয়ে তাদের নিকট হতে মুনাফা অর্জন করা। আর এ লক্ষ্য অর্জনে বাজারজাতকরণ অন্যতম প্রধান ভূমিকা রাখে।বাজারজাতকরণের বিভিন্ন কার্যাবলি, যেমন: ক্রয়-বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মোড়কীকরণ, তথ্য সংগ্রহ ইত্যাদি কার্যাবলি সম্পাদনের মাধ্যমে পণ্য বা সেবা ক্রেতা বা ভোক্তার নিকট পৌঁছানো হয়। শুধু পণ্য উত্পাদন বা ক্রয় করাই ব্যবসায়ের উদ্দেশ্য নয়। উত্পাদিত পণ্য বা ক্রয়কৃত পণ্য বিক্রয় বা পুনর্বিক্রয় করে মুনাফা অর্জন করাই ব্যবসায়ের উদ্দেশ্য। এ ক্ষেত্রে বাজারজাতকরণ অপরিহার্য ভূমিকা পালন করে।অধ্যায়-৬জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: পাইকার কোন পর্যায়ের ব্যবসায়ী?উত্তর: পাইকার একজন মধ্যস্থানের বা মধ্যবর্তী ব্যবসায়ী। পাইকার উত্পাদকের নিকট থেকে বেশি পরিমাণে পণ্যসামগ্রী ক্রয় করে গুদামজাত করে রাখে এবং পরে তা বাজার চাহিদা অনুযায়ী খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে থাকে।প্রশ্ন: পাইকারি ব্যবসায়ের পণ্যদ্রব্য কোন উত্স থেকে সংগৃহীত হয়?উত্তর: পাইকারি ব্যবসায়ের পণ্যদ্রব্য সাধারণত দুটি উত্স থেকে সংগৃহীত হয়। যথা: ১. উত্পাদনকারী প্রতিষ্ঠান ও ২. আমদানিকারক।প্রশ্ন: পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে কোনটি বেশি গুরুত্বপূর্ণ?উত্তর: পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে স্থান নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ।অধ্যায়-৭জ্ঞানমূলক প্রশ্ন:প্রশ্ন: খুচরা ব্যবসায় কী?উত্তর: পাইকার বা উত্পাদনকারীর কাছ থেকে পণ্য সংগ্রহ করে ভোক্তাদের কাছে বিক্রয় করার সঙ্গে জড়িত কাজগুলোকে খুচরা ব্যবসায় বলে।