পাখি চায় ওড়ার আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরাম চিহ্ন বসাও  অংশ-১০বাংলা বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ৬নং প্রশ্নটি থাকবে প্রদত্ত অনুচ্ছেদটিতে বিরামচিহ্ন বসাও। নম্বর থাকবে ৫। ৩৪.হাজার হাজার বছর ধরে মানুষ ধ্বনির সাহায্যেও যোগাযোগের কাজ করেছে চিৎকার খুব বেশি দূরে শোনা যেত না বলে মানুষ অন্য উপায়ও বের করেছিল প্রায় আড়াই হাজার বছর আগে পারস্যের সম্রাট সাইরাস তাঁর রাজ্যে কিছুটা দূরে দূরে অনেক টাওয়ার বসিয়েছিলেন সেগুলোতে যারা প্রহরী থাকত তারা চিৎকার করে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে সংবাদ পাঠাতউত্তর: হাজার হাজার বছর ধরে মানুষ ধ্বনির সাহায্যেও যোগাযোগের কাজ করেছে। চিৎকার খুব বেশি দূরে শোনা যেত না বলে মানুষ অন্য উপায়ও বের করেছিল। প্রায় আড়াই হাজার বছর আগে পারস্যের সম্রাট সাইরাস তাঁর রাজ্যে কিছুটা দূরে দূরে অনেক টাওয়ার বসিয়েছিলেন। সেগুলোতে যারা প্রহরী থাকত, তারা চিৎকার করে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে সংবাদ পাঠাত।৩৫. যোগাযোগের ক্ষেত্রে সর্বশেষ সংযোজন হচ্ছে ইন্টারনেট এটা বিশ্বব্যাপী যোগাযোগের এক বিশাল নেটওয়ার্ক বিশ্বের কোটি কোটি কম্পিউটার এর সঙ্গে যুক্ত এর মাধ্যমে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারি পারি যেকোনো তথ্য উপাত্ত বার্তা ছবি ইত্যাদি আদান প্রদান করতে এমনকি কি পরস্পরের চেহারাও দেখতেউত্তর: যোগাযোগের ক্ষেত্রে সর্বশেষ সংযোজন হচ্ছে ইন্টারনেট। এটা বিশ্বব্যাপী যোগাযোগের এক বিশাল নেটওয়ার্ক। বিশ্বের কোটি কোটি কম্পিউটার এর সঙ্গে যুক্ত। এর মাধ্যমে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারি। পারি যেকোনো তথ্য, উপাত্ত, বার্তা, ছবি ইত্যাদি আদান-প্রদান করতে, এমনকি কি পরস্পরের চেহারাও দেখতে।৩৬.যোগাযোগের আর একটি আধুনিক মাধ্যম হচ্ছে টেলিভিশন বেতারে আমরা কেবল ধ্বনি শুনতে পাই ছবি দেখতে পাই না টেলিভিশনে আমরা ছবিও দেখতে পাই বিশ্বকাপ ফুটবল বা ক্রিকেটের খেলা যে আমরা সরাসরি দেখতে পাই তা সম্ভব হচ্ছে টেলিভিশনের বদৌলতেউত্তর: যোগাযোগের আর একটি আধুনিক মাধ্যম হচ্ছে টেলিভিশন। বেতারে আমরা কেবল ধ্বনি শুনতে পাই। ছবি দেখতে পাই না। টেলিভিশনে আমরা ছবিও দেখতে পাই। বিশ্বকাপ ফুটবল বা ক্রিকেটের খেলা যে আমরা সরাসরি দেখতে পাই, তা সম্ভব হচ্ছে টেলিভিশনের বদৌলতে।৩৭.পাখি চায় ওড়ার আনন্দ তাকে যত যত্নেই রাখা হোক যতই পোষ মানানো হোক এতে তার মন পাওয়া যায় না খোকা পাখিটি এনেছিল অনেক দূর থেকে কষ্ট করে যত্ন করে লালনপালনও করেছিল কিন্তু যেই একদিন খাঁচার মুখ খোলা পেল পাখিটি চলে গেল সে আর ফিরে এল না কারণ সকল প্রাণীর মতো পাখিও চায় মুক্তির স্বাদ পাখি চায় স্বাধীনতাউত্তর: পাখি চায় ওড়ার আনন্দ। তাকে যত যত্নেই রাখা হোক, যতই পোষ মানানো হোক, এতে তার মন পাওয়া যায় না। খোকা পাখিটি এনেছিল অনেক দূর থেকে কষ্ট করে, যত্ন করে লালন পালনও করেছিল। কিন্তু যেই একদিন খাঁচার মুখ খোলা পেল, পাখিটি চলে গেল। সে আর ফিরে এল না। কারণ, সকল প্রাণীর মতো পাখিও চায় মুক্তির স্বাদ। পাখি চায় স্বাধীনতা।৩৮.কেবল সৌন্দর্যের পরিবেশ নয় মানুষের অস্তিত্ব রক্ষার অনুকূল পরিবেশ তৈরিতেও গাছের জুড়ি নেই গাছপালা একদিকে নিসর্গের শোভা বৃদ্ধি অন্যদিকে প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও পালন করে অসাধারণ ভূমিকা বৃক্ষ ও বনভূমি বায়ুমণ্ডলকে বিশুদ্ধ ও শীতল রাখতে সাহায্য করে যেখানে গাছপালা ও বনভূমি বেশি সেখানে ভালো বৃষ্টি হয় এর ফলে ভূমিতে পানির পরিমাণ বাড়ে চাষাবাদ ও ফসল ভালো হয়উত্তর: কেবল সৌন্দর্যের পরিবেশ নয়, মানুষের অস্তিত্ব রক্ষার অনুকূল পরিবেশ তৈরিতেও গাছের জুড়ি নেই। গাছপালা একদিকে নিসর্গের শোভা বৃদ্ধি, অন্যদিকে প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও পালন করে অসাধারণ ভূমিকা। বৃক্ষ ও বনভূমি বায়ুমণ্ডলকে বিশুদ্ধ ও শীতল রাখতে সাহায্য করে। যেখানে গাছপালা ও বনভূমি বেশি, সেখানে ভালো বৃষ্টি হয়। এর ফলে ভূমিতে পানির পরিমাণ বাড়ে, চাষাবাদ ও ফসল ভালো হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল