ক্রিয়াপদের চলিত রূপ অংশ-৭প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে নতুন সিলেবাস অনুযায়ী ১১নং প্রশ্নটি থাকবে বাক্যের ক্রিয়াপদের চলিত রূপ লিখ। একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। নম্বর থাকবে ৫।১৬.সার্কাসের হাতি নানা খেলা দেখাইয়া আমাদের আনন্দ দেয়। সামনের পা তুলিয়া দাঁড়ানো, পা দিয়ে বল ছুড়িয়া মারা—এসব সে অনায়াসে করিতে পারে। হাতি আট নয় মণ ঘাসপাতা আর ছয় মণের মতো পানি খায়। হাতি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমায়।উত্তর: সার্কাসের হাতি নানা খেলা দেখিয়ে আমাদের আনন্দ দেয়। সামনের পা তুলে দাঁড়ানো, পা দিয়ে বল ছুড়ে মারা—এসব সে অনায়াসে করতে পারে। হাতি আট নয় মণ ঘাসপাতা আর ছয় মণের মতো পানি খায়। হাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। ১৭.দুনিয়া জুড়িয়া কত বিচিত্র প্রাণীর বাস। ইহাদের কেউ বাস করে পানিতে, কেউ ডাঙায়। হাজার হাজার বছর ধরিয়া মানুষ ইহাদের দেখিতেছে। ইহাদের মধ্যে বেশ কিছু প্রাণীকে মানুষ পোষ মানাইয়াছে, নিজের কাজে লাগাইয়াছে। কিন্তু তাহা হইলেও ইহাদের বেশির ভাগই থাকিয়া গিয়াছে বনে-জঙ্গলে, পাহাড়ে-পর্বতে।উত্তর: দুনিয়া জুড়ে কত বিচিত্র প্রাণীর বাস। এদের কেউ বাস করে পানিতে, কেউ ডাঙায়। হাজার হাজার বছর ধরে মানুষ এদের দেখছে। এদের মধ্যে বেশ কিছু প্রাণীকে মানুষ পোষ মানিয়েছে, নিজের কাজে লাগিয়েছে। কিন্তু তা হলেও এদের বেশির ভাগই থেকে গেছে বনে-জঙ্গলে, পাহাড়ে-পর্বতে।১৮.পাখি চায় ওড়িবার আনন্দ। তাহাকে যত যত্নেই রাখা হউক, যতই পোষ মানানো হউক, এতে তাহার মন পাওয়া যায় না। খোকা পাখিটি আনিয়াছিল অনেক দূর থেকে কষ্ট করিয়া, যত্ন করিয়া লালনও করিয়াছিল। কিন্তু যেই একদিন খাঁচার মুখ খোলা পাইল, পাখিটি চলিয়া গেল। সে আর ফিরিয়া আসিল না। কারণ, সকল প্রাণীর মতো পাখিও চায় মুক্তির স্বাদ।উত্তর: পাখি চায় ওড়ার আনন্দ। তাকে যত যত্নেই রাখা হোক, যতই পোষ মানানো হোক, ইহাতে তার মন পাওয়া যায় না। খোকা পাখিটি এনেছিল অনেক দূর থেকে কষ্ট করে, যত্ন করে লালনও করেছিল। কিন্তু যেই একদিন খাঁচার মুখ খোলা পেল, পাখিটি চলে গেল। সে আর ফিরে এল না। কারণ, সকল প্রাণীর মতো পাখিও চায় মুক্তির স্বাদ।১৯.পাটকে বাংলাদেশের সোনালি আঁশ বলা হয়। বর্ষায় চারপাশে যখন পানি থইথই করে, তখন কৃষকেরা জাগ দেওয়া পাট ধোয়া শুরু করে। ধোয়া পাটের সোনালি আঁশ রোদে ঝিলিক দিয়ে ওঠে। কৃষকবধূ তখন ভারি ব্যস্ত। বাঁশের আড়ায় সে পাট শুকায়, রোদে ছড়াইয়া দেয় আঁটিবাঁধা পাটকাঠি।উত্তর: পাটকে বাংলাদেশের সোনালি আঁশ বলা হয়। বর্ষায় চারিপাশে যখন পানি থইথই করে, তখন কৃষকেরা জাগ দেওয়া পাট ধোয়া শুরু করে। ধোয়া পাটের সোনালি আঁশ রোদে ঝিলিক দিয়ে ওঠে। কৃষকবধূ তখন ভারি ব্যস্ত। বাঁশের আড়ায় সে পাট শুকায়, রোদে ছড়িয়ে দেয় আঁটিবাঁধা পাটকাঠি।২০.সবুজ শ্যামলিমায় ঘেরা বিস্তৃত সমতল ভূমি ছড়াইয়া আছে বাংলাদেশের হূদয় জুড়িয়া। অন্যদিকে আছে ঘন সবুজ গাছে ঘেরা পাহাড়ি টিলা। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে বাস করে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। ইহাদের মধ্যে প্রধান হইল চাকমা, মুরং, মারমা, লুসাই, গারো ইত্যাদি। ইহারা পাহাড়ে জুুম চাষ করে। আর বসবাসের জন্য ছোট ছোট ঘর বাঁধে টিলায়। ইহাদের আছে নিজস্ব সংস্কৃতি। উত্তর: সবুজ শ্যামলিমায় ঘেরা বিস্তৃত সমতল ভূমি ছড়িয়ে আছে বাংলাদেশের হূদয়জুড়ে। অন্যদিকে আছে ঘন সবুজ গাছে ঘেরা পাহাড়ি টিলা। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে বাস করে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। এদের মধ্যে প্রধান হলো চাকমা, মুরং, মারমা, লুসাই, গারো ইত্যাদি। এরা পাহাড়ে জুুম চাষ করে। আর বসবাসের জন্য ছোট ছোট ঘর বাঁধে টিলায়। এদের আছে নিজস্ব সংস্কৃতি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল