সময়: ২ ঘণ্টা ১০ মি. পূর্ণমান: ৬০[ক বিভাগ থেকে ৩টি ও খ বিভাগ থেকে ২টিসহ যেকোনো ৬টি প্রশ্নের উত্তর দাও]ক-বিভাগ১। ১৯৯৮ সাল থেকে সাউদার্ন ব্যাংক লি. একটি বিশেষায়িত ব্যাংক হিসেবে বিনিময় ও বিনিয়োগের কাজ করে আসছে। গ্রাহকদের জন্য প্রত্যয়পত্র ইস্যু, বিনিময় বিলে স্বীকৃতি দান ও এর অর্থ পরিশোধ করে। বিদেশ থেকে পণ্য ও যন্ত্রপাতি ক্রয় বা ভাড়া করে গ্রাহকদের সরবরাহ করে। এটি দীর্ঘমেয়াদি ঋণ দেয়, বিনিয়োগ করে এবং পাবলিক লিমিটেড কোম্পানির অবিক্রীত শেয়ার ক্রয়ে চুক্তিবদ্ধ হয়। সাউদার্ন ব্যাংক লিমিটেডের তৈরি করা প্রত্যয়পত্র, বিনিময় বিল ব্যবসায়িক আর্থিক লেনদেনকে অত্যন্ত সহজ ও ঝামেলামুক্ত করেছে। ক. চেইন ব্যাংক কী?খ. ‘ঋণ পরিশোধে অসমর্থ ব্যক্তিকে কী বলে?’ ব্যাখ্যা করো।গ. সাউদার্ন ব্যাংক লি. কোন ধরনের বিশেষায়িত ব্যাংক? বর্ণনা করো।ঘ. বিনিময় মাধ্যম সৃষ্টিতে সাউদার্ন ব্যাংকের ভূমিকা মূল্যায়ন করো।২। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ভারতের কেন্দ্রীয় ব্যাংক। প্রতিদিন এটি তার দেশের অভ্যন্তরে শাখাগুলো থেকে প্রাপ্ত বিবরণী অনুযায়ী চেক, ড্রাফট, বিলের পারস্পরিক দেনা-পাওনার নিষ্পত্তি ঘটায়। সম্প্রতি বাজারে ঋণের সরবরাহ অনিয়ন্ত্রিত হয়ে পড়লে এটি তার তালিকাধীন ব্যাংকগুলোর CRR ও SLR বর্তমান হার থেকে ১% বাড়িয়ে দেয়। ক. অর্থ সরবরাহ কী?খ. কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্যটি কী? ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে বিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার কোন কাজটির ইঙ্গিত দেওয়া হয়েছে? বর্ণনা করো।ঘ. বাজারে ঋণের সরবরাহ নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গৃহীত পদক্ষেপে কী ধরনের পরিবর্তন ঘটবে? তোমার মতামত যুক্তিসহ ব্যাখ্যা করো।৩। CB ব্যাংক লি. একটি বাণিজ্যিক ব্যাংক এবং এর অনেক শাখা বিদ্যমান। এই ব্যাংকের মতিঝিল শাখায় মি. জামান ১০,০০০ টাকা জমা করেন। এই সময়ে SLR ছিল ১০% এবং ব্যাংকটি মি. জামানের জমাকৃত অর্থ থেকে চার (০৪) বার বিভিন্নজনকে অর্থ ঋণ হিসেবে প্রদান করে। সম্প্রতি ব্যাংকটিতে জমাকৃত অর্থের একটি বিরাট অংশ দীর্ঘ মেয়াদে শিল্প খাতে ঋণ হিসেবে বের হয়ে যায়। এতে তাদের নগদ তহবিল ঘাটতি দেখা দেয়।ক. তালিকাভুক্ত ব্যাংক কী?খ. বাণিজ্যিক ব্যাংকের নিরাপত্তার নীতিটি ব্যাখ্যা করো।গ. উদ্দীপকে তথ্য ব্যবহার করে CB ব্যাংক লিমিটেডের জন্য ঋণ আমানত সৃষ্টির প্রক্রিয়ায় একটি উদ্বৃত্তপত্র তৈরি করো।ঘ. নগদ তহবিলের ঘাটতি ব্যাংকটির ঋণ আমানত সৃষ্টির ক্ষমতাকে কীভাবে প্রভাবিত করবে? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।৪। মি. বিশ্বজিৎ একজন ব্যবসায়ী। তিনি পাঁচজন পাওনাদারকে এ সপ্তাহে পাঁচটি চেক প্রদান করেছেন। ব্যাংকে এসব চেক উপস্থাপিত হলে প্রথম দুটি অনুমোদিত হয় কিন্তু পরেরগুলো অমর্যাদাকৃত হয়। মি. বিশ্বজিতের অঙ্কিত তৃতীয় চেকটি নিম্নরূপ। তৃতীয় চেকটির প্রাপক মি. জসিম মি. বিশ্বজিৎকে তাঁর পরবর্তী লেনদেনের জন্য দাগকাটা চেক প্রদানের জন্য অনুরোধ করে। X ব্যাংক লি. বনানী, ঢাকা ch # ৯২৮৩২১ তারিখ: ৭/৩/১৩মি. জসিম অথবা বাহককে বিশ হাজার টাকা মাত্র প্রদান করুন।টাকা—২০,০০০/- স্বাক্ষর—A/C—০০২১০০৫৫৭২৭৯ বিশ্বজিৎ ক. ব্যাংক পাস বই কী?খ. ‘Not Negotiable’ কথাটির অর্থ ব্যাখ্যা করো।গ. মি. বিশ্বজিৎ ব্যাংকে কোন হিসাব পরিচালনা করেন? বর্ণনা করো।ঘ. উদ্ভূত পরিস্থিতিতে মি. জসিমকে সন্তুষ্ট করতে হলে মি. বিশ্বজিতের করণীয় নির্ধারণ করো।৫। Bd Young Ltd. একটি স্বনামধন্য RMG পণ্য বাংলাদেশি রপ্তানিকারক ও প্রস্তুতকারক। USA-Walmart থেকে এক কোটি টাকার পণ্য প্রেরণের ফরমাশের বিপরীতে তারা এক কোটি টাকার প্রত্যয়পত্র লাভ করে। ওই পণ্য প্রস্তুতের জন্য চীন থেকে Zipper ও বোতাম আমদানির প্রয়োজন হওয়ায় তারা ইস্ট ওয়েস্ট ব্যাংক লিমিটেডের কাছে ওই প্রত্যয়পত্র জামানত রেখে ৮২,০০০,০০ টাকার প্রত্যয়পত্র ইস্যুর আবেদন করে। কিন্তু ব্যাংকটি ৮০,০০,০০০ টাকার প্রত্যয়পত্র ইস্যু করতে পারবে বলে জানায় ও ৮২,০০,০০০ টাকা প্রত্যয়পত্র ইস্যু করতে অপরাগতা প্রকাশ করে। ক. অর্থ প্রেরণ কী?খ. বিনিময় হার বলতে কী বোঝায়?গ. Bd Young Ltd. দ্বিতীয় পর্যায়ে কোন ধরনের প্রত্যয়পত্র সংগ্রহ করেছে? বর্ণনা করো।ঘ. ব্যাংক Bd Young Ltd.-কে ৮২,০০,০০০ টাকার প্রত্যয়পত্র ইস্যু করতে অপরাগ হওয়া কি যুক্তিযুক্ত? তোমার মতামত দাও।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল