পাঞ্জেরী এইচএসসির মডেল টেষ্ট-৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের একটি মডেল প্রশ্ন উপস্থাপন করলাম। ১। সৈয়দ ওয়ালীউল্লাহর কোন উপন্যাসটি ফরাসি ও ইংরেজিতে অনুদিত হয়েছে? ক. নয়নচারা খ. কাঁদো নদী কাঁদো গ. চাঁদের অমাবস্যা ঘ. লালসালু২। ‘করিম ববখ্শা-এ বরহালে মা’— এটি কোন প্রবন্ধের অন্তর্গত?ক. যৌবনের গান খ. বিলাসী গ. অর্ধাঙ্গী ঘ. হৈমন্তী৩। ‘তাহারেই পড়ে মনে’ কবিতার মর্মবাণী—ক. শীতের আমেজ খ. আনন্দ গ. বিয়োগ-ব্যথা ঘ. কোনটিই নয়৪। ‘সোনার তরী’ কবিতার মর্মবস্তু—ক. প্রকৃতির প্রেম খ. সুকৃতি নির্ভরতা গ. আত্মনির্ভরতা ঘ. হতাশা৫। আর্থ-সামাজিক দুর্নীতি বৃদ্ধি পায় কেন?ক. স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে খ. আয়-ব্যায়ের অসামঞ্জস্যতায়গ. দায়িত্ব অবহেলায় ঘ. তথ্য অধিকারের অভাবে৬। ‘যাহা আবশ্যক বিবেচনা করিবে, তাহা না জিজ্ঞাসা হইলেও বলিতে পার’— ‘কমলাকান্তের জবানবন্দি’ গল্পে উক্তিটি কার?ক. উকিলের খ. মুহুরির গ. হাকিমের ঘ. কমলাকান্তের ৭। কবির মতে, শিল্পচর্চায় কোন নিয়ম থাকা উচিত নয়—i. গান গাইতে হলে সুর তারায় চড়িয়ে রাখতে হবে ii. কাব্য লিখতে হলে মনের সুকুমার প্রবৃত্তি প্রকাশ করতে হবেiii. কবিতা লিখতে হলে মনের গভীর ও প্রথম ভাব প্রকাশ করতে হবে। কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৮। মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে কতদিন শয্যাগত ছিল?ক. এক বছর খ. দুই মাস গ. প্রায় দেড় মাস ঘ. প্রায় তিন বছর৯। ‘পাপাশ্রয়ী পরজীবী’ কথাটায় প্রচ্ছন্ন রয়েছে—ক. শ্লেষ ও ঘৃণা খ. দুঃখ ও ক্ষোভ গ. সরল কৌতুক ঘ. হিংসা ও বিদ্বেষ১০। কবি ‘আমার পূর্ব বাংলা’ কবিতায় উপমা দিয়ে সাজিয়েছেন—ক. বাংলাদেশের জলবায়ুকে খ. বাংলাদেশের মাটিকে গ. বাংলাদেশের মানুষকে ঘ. বাংলাদেশের রূপ বৈচিত্রাকে১১। ‘কমলাকান্তের জবানবন্দি’ গল্পে উল্লিখিত ‘সেরকশ’ অর্থ—ক. চালাক খ. উদ্ধত গ. বোকা ঘ. বিনয়ী১২। ‘পর-ধন-লোভে মত্ত’ কথাটির মর্মার্থ কী?ক. ইংরেজি কবিতা লেখার আকাঙ্খা খ. পরের ধন চুরির ইচ্ছা গ. পাশ্চাত্য সাহিত্যের প্রতি আকর্ষণ ঘ. বিদেশী সাহিত্য পাঠে আনন্দ১৩। ‘একুশের গল্পে’ তপু কিসের প্রতীক?ক. ছাত্রদের খ. মুক্তিযোদ্ধাদের গ. সাধারণ মানুষের ঘ. ভাষা শহীদদের ১৪। জীবাত্মা কিসের অঙ্গ? ক. সত্তার খ. পরমাত্মার গ. যোগ্য বক্তার ঘ. সঠিক তথ্যের১৫। বাংলাদেশের কোটি মানুষ একত্রিত হয়েছিল—i. ভাষার জন্য ii. সংস্কৃতির জন্য iii. স্বাধীনতার জন্য। কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii১৬। শরৎচন্দ্রের উপাধি কী ছিল?ক. গদ্যের জনক খ. অপরাজেয় কথাশিল্পী গ. ভোরের পাখি ঘ. পল্লী কবি১৭। হৈমন্তীর স্বল্পায়ু জীবনের বেদনাঘন পরিণতির জন্য সবচেয়ে বেশি দায়ী—ক. তৎকালীন সমাজব্যবস্থা খ. বাবা ও মেয়ের অটুট সম্পর্ক গ. স্বামীর সঙ্গে হৈমন্তীর সম্পর্ক ঘ. পুত্রবধু উপর শ্বশুরবাড়ির লোকের মানসিক অত্যাচার ১৮। মৃত্যুঞ্জয়ের জন্য বিলাসীর ত্যাগ স্বীকার সমাজের দৃষ্টিতে কীভাবে মূল্যায়িত হয়েছে?ক. সমাজ তার বিয়েমেনে নিয়েছে খ. সমাজে সে প্রশংসিত হয়েছেগ. সমাজ তাকে গ্রামছাড়া করেছে ঘ. সমাজ তাকে ঘৃণার চোখে দেখেছে১৯। ‘কলিমন্দি দফাদার’ গল্পটি পড়ার পর কলিমন্দি সম্পর্কে তোমার ধারণা কী? ক. সে একজন রাজাকার খ. সে একজন সুবিধাবাদী গ. সে একজন দেশপ্রেমিক ঘ. সে একজন দালাল২০। ‘কবর’ কবিতায় ‘সোনালী ঊষার সোনা মুখ’ বলতে কাকে বুঝানো হয়েছে? ক. বৃদ্ধের স্ত্রী খ. বৃদ্ধের নাতি গ. বৃদ্ধের নাতনি ঘ. বৃদ্ধের পুত্রবধু# মডেল টেস্ট ৩-এর বাকি অংশ ছাপা হবে মঙ্গলবার