পাঠাভ্যাস আমাদের মনকে আনন্দিত করে, প্রফুল্ল রাখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শূন্যস্থান পূরণ দেওয়া হলো। অধ্যায়- ২ ১৫। পাঠাভ্যাস আমাদের মনকে— করে, প্রফুল্ল রাখে। উত্তর: পাঠাভ্যাস আমাদের মনকে আনন্দিত করে, প্রফুল্ল রাখে।১৬। আমাদের সমাজে বিভিন্ন — মানুষ বাস করে। উত্তর: আমাদের সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে।১৭। মসজিদ, মন্দির ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের — সম্পদ। উত্তর: মসজিদ, মন্দির ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের সামাজিক সম্পদ।১৮। মাছ আমাদের অন্যতম প্রধান—।উত্তর: মাছ আমাদের অন্যতম প্রধান খাদ্য।১৯। মাছ— পানিতে বাঁচতে পারে না। উত্তর: মাছ দূষিত পানিতে বাঁচতে পারে না।২০। রাষ্ট্রীয় সম্পদ দেশের —সম্পদ। উত্তর: রাষ্ট্রীয় সম্পদ দেশের জনগণের সম্পদ।২১। আমাদের দেশের অধিকাংশ মানুষ—।উত্তর: আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্র।২২। রাষ্ট্রীয় চিকিত্সাপ্রতিষ্ঠান ও হাসপাতাল থেকে আমরা— সেবা পেয়ে থাকি। উত্তর: রাষ্ট্রীয় চিকিত্সাপ্রতিষ্ঠান ও হাসপাতাল থেকে আমরা। চিকিত্সাসেবা পেয়ে থাকি।২৩। গণমাধ্যম হিসেবে রাষ্ট্রীয় রেডিও,— ভূমিকাও অপরিসীম। উত্তর: গণমাধ্যম হিসেবে রাষ্ট্রীয় রেডিও, টেলিভিশনের ভূমিকাও অপরিসীম।২৪। নদীর তীরে নদী — গড়ে ওঠে। উত্তর: নদীর তীরে নদীবন্দর গড়ে ওঠে।২৫। দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে — গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উত্তর: দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে নদী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।২৬। নদীর পানি দিয়ে আমরা —পানি সেচ দিই। উত্তর: নদীর পানি দিয়ে আমরা কৃষি জমিতে পানি সেচ দিই।২৭। নদীর — জমির উর্বরতা বাড়ায়। উত্তর: নদীর প্লাবন জমির উর্বরতা বাড়ায়।২৮। নদীকে আমাদের দেশের —বলা হয়। উত্তর: নদীকে আমাদের দেশের জীবন বলা হয়।২৯। সমুদ্র থেকে আমরা — পাই। উত্তর: সমুদ্র থেকে আমরা মাছ পাই। ৩০। গাছ শিকড়ের সাহায্যে মাটির — করে। উত্তর: গাছ শিকড়ের সাহায্যে মাটির ক্ষয়রোধ করে।৩১। গ্যাস আমাদের দেশের অত্যন্ত প্রয়োজনীয় রাষ্ট্রীয় — সম্পদ। উত্তর: গ্যাস আমাদের দেশের অত্যন্ত প্রয়োজনীয় রাষ্ট্রীয় প্রাকৃতিক সম্পদ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল