শূন্যস্থান পূরণ অংশ-৩প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি সমাজ নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে— নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানের ওপর। নম্বর থাকবে ২, প্রশ্ন থাকবে ৫টি। অধ্যায়-২ ১০। বিদ্যালয়ে আমরা শিক্ষকের — গাছ লাগাব। উত্তর: বিদ্যালয়ে আমরা শিক্ষকের তত্ত্বাবধানে গাছ লাগাব।১১। রাষ্ট্র পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আমাদের গুরুত্বপূর্ণ — সম্পদ। উত্তর: রাষ্ট্র পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আমাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ।১২। ময়লা ফেলার— জায়গায় ময়লা ফেলব। উত্তর: ময়লা ফেলার নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলব।১৩। পাঠাগার একটি —সামাজিক সম্পদ। উত্তর: পাঠাগার একটি গুরুত্বপূর্ণ সামাজিক সম্পদ।১৪। বই মানুষের সবচেয়ে —বন্ধু। উত্তর: বই মানুষের সবচেয়ে উপকারী বন্ধু।১৫। পাঠাভ্যাস আমাদের মনকে— করে, প্রফুল্ল রাখে। উত্তর: পাঠাভ্যাস আমাদের মনকে আনন্দিত করে, প্রফুল্ল রাখে।১৬। আমাদের সমাজে বিভিন্ন — মানুষ বাস করে। উত্তর: আমাদের সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে।১৭। মসজিদ, মন্দির ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের — সম্পদ। উত্তর: মসজিদ, মন্দির ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের সামাজিক সম্পদ।১৮। মাছ আমাদের অন্যতম প্রধান—।উত্তর: মাছ আমাদের অন্যতম প্রধান খাদ্য।১৯। মাছ— পানিতে বাঁচতে পারে না। উত্তর: মাছ দূষিত পানিতে বাঁচতে পারে না।২০। রাষ্ট্রীয় সম্পদ দেশের —সম্পদ। উত্তর: রাষ্ট্রীয় সম্পদ দেশের জনগণের সম্পদ।২১। আমাদের দেশের অধিকাংশ মানুষ—।উত্তর: আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্র।২২। রাষ্ট্রীয় চিকিৎসাপ্রতিষ্ঠান ও হাসপাতাল থেকে আমরা— সেবা পেয়ে থাকি। উত্তর: রাষ্ট্রীয় চিকিৎসাপ্রতিষ্ঠান ও হাসপাতাল থেকে আমরা চিকিৎসাসেবা পেয়ে থাকি।২৩। গণমাধ্যম হিসেবে রাষ্ট্রীয় রেডিও,— ভূমিকাও অপরিসীম। উত্তর: গণমাধ্যম হিসেবে রাষ্ট্রীয় রেডিও, টেলিভিশনের ভূমিকাও অপরিসীম।২৪। নদীর তীরে নদী — গড়ে ওঠে। উত্তর: নদীর তীরে নদীবন্দর গড়ে ওঠে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল